গাজায় ইজরায়েলি হামলায় নিহত ৫ সাংবাদিক, নিন্দার ঝড় সর্বত্র

Share:

আন্তর্জাতিক ডেস্ক : গাজার ওপর ক্রমাগত হামলা চালাচ্ছে ইজরায়েল। আমরা থামানোর কোন লক্ষ্য নেই দেখতে পাওয়া যাচ্ছেনা। ইজরায়েলি হামলায় মৃত্যু ভূমিতে পরিণত হয়েছে গাজা। এবার গাজায় সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ উঠেছে ইজরায়েলি সেনার বিরুদ্ধে। জানা গিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের ৫ জন সাংবাদিক ওই হামলায় নিহত হয়েছেন।

অভিযোগ উঠেছে, গাজায় রবিবার রাতে সাংবাদিকদের একটি তাঁবুকে লক্ষ্য করে হামলা চালায় ইজরায়েলি ডিফেন্স ফোর্স। সেই হামলার জন্যই মৃত্যু হয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের সাংবাদিক আনাস আল শরীফের। নিহতের তালিকায় রয়েছেন মহম্মদ ক্রেইকে, ক্যামেরা পার্সেন ইব্রাহিম জাহের, মোয়ামেন আলিওয়া , মহম্মদ নৌফল। কর্তব্যরত সাংবাদিকদের ওপর এরকম হামলায় নিন্দার ঝড় উঠেছে সব মহলে।

এই হামলার কথা নিশ্চিত করেছে ইজরায়েলি ডিফেন্স ফোর্স। জানা গিয়েছে রবিবার গভীর রাতে গাজা সিটির আল শিফা হাসপাতালের সামনে হামলা চালিয়েছে ইজরায়েল। সেখানেই সাংবাদিকদের এই তাবু ছিল। এই হামলার জন্য মোট সাতজনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে কয়েকজন দীর্ঘদিন ধরে গাজায় কাজ করছিলেন। ইজরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে, হামাসের ওপর হামলা চালাতে গিয়ে সাংবাদিক আনাস আল শরীফের মৃত্যু হয়েছে। তাঁর বিরুদ্ধে হামাসের সঙ্গে সম্পর্ক বজায় রাখার পাশাপাশি ইজরায়েলি সেনার ওপর আক্রমণ চালানোর পরিকল্পনায় অংশ নেওয়ার অভিযোগ তুলেছে আইডিএফ। এই সকল সাংবাদিকদের বিরুদ্ধে উস্কানিমূলক অভিযান চালানোর অভিযোগ তোলা হয়েছে। যদিো আন্তর্জাতিক সংবাদমাধ্যমটি পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে।

আনাসের মৃত্যুর পর তাঁর সোশ্যাল মিডিয়ায়  মিলেছে তাঁর শেষ বার্তা। হয়তো নিজের মৃত্যু সামনে জেনেই এই বার্তা দিয়েছে সে। সে লিখেছে, তাঁর কথা কেউ শুনতে পেলে জেনে রাখুক, তাঁকে ইজরায়েলই হত্যা করেছে। তাঁর কন্ঠরোধ করার চেষ্টা করা হয়েছে। সেটা করতে সফল হয়েছে ইজরায়েল। নিজের শেষ বার্তা কারও কাছে রেখেছিল আনাস। সেই বার্তাই তাঁর মৃত্যুর পর সামনে এসেছে।

কলকাতা বিমানবন্দরের বাইরে তৃণমূল ও বিজেপি’র সংঘর্ষে রণক্ষেত্র ,আহত একাধিক

নৈহাটি পুরসভার পুরপ্রধানের মহকুমা শাসকের কাছে ইস্তফা পেশ

AI প্রযুক্তি ব্যবহার করে মায়ের ছবি বিকৃতি, অন্ডালে কিশোরের আত্মহত্যায় গ্রেফতার ২ নাবালক ছাত্র

‘আমার উপরে ভরসা না থাকলে ইস্তফা দিতে তৈরি’, শিবসেনার প্রতিষ্ঠা বার্ষিকীতেই ঘোষণা উদ্ধবের

বিহার পুলিশের ডিএসপি পদে চাকরি পাচ্ছেন টিম ইন্ডিয়ার দুই ক্রিকেটার

তৃণমূল প্রধান ও উপপ্রধানের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ, গণপিটুনির শিকার উপপ্রধান

ভালবাসা মানে না বয়স, ২০ দিনের পরিচয়ে সাতপাকে বাঁধা পড়লেন ষাটোর্ধ্ব জুটি

রাত পোহালেই মুখোমুখি ব্রাজিল-হাইতি, কাদের জয়ের ইঙ্গিত দিল সুপার কম্পিউটার?

গলছে বরফ? রাহুল গান্ধিকে জন্মদিনের শুভেচ্ছা এম কে স্ট্যালিনের

লোকসভার অধ্যক্ষের কাছে কাকলি-শতাব্দীদের সাংসদ পদ খারিজের দাবি অভিষেকের

মেলোনিকে নিয়ে অসম্মানজনক মন্তব্য ট্রাম্পের, মার্কিন সফর বাতিল ইতালির বিদেশ মন্ত্রীর

গেরুয়া রঙে সাজছে তারকেশ্বর, থাইল্যান্ড ও উটি থেকে আনা হয়েছে হরেকরকম ফুল

তোলাবাজির অভিযোগে বেহালার ‘বাহুবলী’ তৃণমূল নেতা তারক সিংহের বিরুদ্ধে দায়ের FIR

বাগনানে বিজেপি নেতাকে খুনের ঘটনায় সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর