বাধ্য হয়ে ‘আধুনিক ক্রীতদাস’ হচ্ছেন ৫ কোটি মানুষ, রিপোর্ট রাষ্ট্রসংঘে

সমগ্র বিশ্বে পাঁচ কোটি মানুষকে জোর করে শ্রমিকের কাজে লাগানো হচ্ছে। নতুবা তাঁদের বিয়ে দিয়ে দেওয়া হচ্ছে। রাষ্ট্রসংঘে এই তথ্য প্রকাশ পেয়েছে।

Share:

আন্তর্জাতিক ডেস্ক : ক্রীতদাস প্রথা বহু শতক আগে বিলোপ হয়ে গেলেও দাসপ্রথা ভিন্ন ভাবে এখনও গোটা বিশ্বে কায়েম রয়েছে। যাদের বলা হচ্ছে ‘আধুনিক ক্রীতদাস’। সমগ্র বিশ্বে পাঁচ কোটি মানুষকে জোর করে শ্রমিকের কাজে লাগানো হচ্ছে। নতুবা তাঁদের বিয়ে দিয়ে দেওয়া হচ্ছে। রাষ্ট্রসংঘে পেশ করা এক রিপোর্টে এই তথ্য প্রকাশ পেয়েছে। রিপোর্টে বলা হয়েছে, এই সংখ্যা নাটকীয় ভাবে বাড়ছে। এর মধ্যে শিশু ও নারীদের সংখ্যা উদ্বেগজনক।

রাষ্ট্রসংঘ ২০৩০ সালের মধ্যে এই আধুনিক দাসত্ব বিলোপ করার লক্ষ্যমাত্রা নিয়েছিল। কিন্তু দেখা যাচ্ছে, ২০১৬ থেকে ২০২১, এই পাঁচ বছরের মধ্যে ‘আধুনিক ক্রীতদাস’-এর সংখ্যা এক কোটি বেড়ে গিয়েছে। রাষ্ট্রসংঘের শ্রম ও অভিবাসন দফতর এবং ওয়াক ফ্রি ফাউন্ডেশনের যৌথ সমীক্ষায় দেখা গিয়েছে, গত বছরের শেষে ২৮ মিলিয়ান মানুষকে জোর করে শ্রমিকের কাজ করাতে বাধ্য করা হয়েছে। পাশাপাশি ২২ মিলিয়ান মানুষকে তাঁদের ইচ্ছার বিরুদ্ধে বিয়ে দিয়ে দেওয়া হয়েছে। এর অর্থ প্রতি ১৫০ জনের মধ্যে একজন এই আধুনিক দাসপ্রথার শিকার হচ্ছেন। আন্তর্জাতিক শ্রমিক সংগঠনের (আইএলও) প্রধান গাই রাইডার বলেন, ‘এটা খুবই বেদনাদায়ক যে, কিছুতেই আধুনিক দাসত্বের পরিস্থিতির উন্নতি ঘটানো যাচ্ছে না। মানবাধিকার লঙ্ঘনের এই বিষয়টি কোনও যুক্তি দিয়েই সমর্থন করা যায় না।’

আধুনিক দাসত্বের এই বাড়বাড়ন্তের জন্য করোনাকেই মূলত কাঠগড়ায় তোলা হয়েছে। রিপোর্টে বলা হয়েছে, কোভিড-১৯ মানুষকে জীবীকার তাগিদে শ্রমিকের কাজ করতে বাধ্য করেছে। পাশাপাশি শ্রমিকদের ঋণের ও ঝুঁকির মাত্রা বাড়িয়ে দিয়েছে। এছাড়া জলবায়ু পরিবর্তন, সন্ত্রাসবাদ প্রভৃতি কারণেও মানুষ বেশি করে পরিযায়ী হয়ে পড়েছেন। যার ফলে এই দাসত্ব প্রথায় লাগাম টানা যায়নি। প্রতিবেদনে বলা হয়েছে জোর করে শ্রমিকের কাজ করানো একটি স্থায়ী বিষয় হতে চলেছে। এবং জোর করে বিয়ে দেওয়াটা আজীবন কারাদণ্ডের সমতুল হয়ে যাচ্ছে বহু মানুষের। এর মধ্যে নারী ও শিশুদের চিত্রটা যথেষ্ট উদ্বেগজনক। প্রতিবেদনে বলা হয়েছে, প্রতি পাঁচটি শিশুর মধ্যে একজন কর্মক্ষেত্রে যৌন হেনস্থার শিকার হয়। প্রতিবেদনে এ-ও বলা হয়েছে যে, স্থানীয়দের তুলনায় পরিযায়ীরা তিনগুণ বেশি শ্রমিকের কাজ করতে বাধ্য হন।

মর্মান্তিক! চাষের কাজে গিয়ে জলে তলিয়ে মালদহে ভূতনিতে মৃত্যু যুবকের

বাসন্তী হাইওয়েতে ভয়াবহ পথ দুর্ঘটনা, গাড়ির চাকায় পিষে মৃত্যু গৃহবধূর

স্ট্রলারে নেই ছেলে অকায়! বিরাটের পাশে উদ্বিগ্ন মুখে দাঁড়িয়ে অনুষ্কা শর্মা, কী ঘটেছে?

দিল্লির প্রাক্তন মুখ্য সচিবের রহস্যমৃত্যু, নয়ডার ফ্ল্যাট থেকে উদ্ধার ঝুলন্ত দেহ

৫ ট্যাঙ্কার ধ্বংসের পরেই অত্যাধুনিক মার্কিন সাবমেরিন দখলের দাবি ইরানের, যা জানাল আমেরিকা…

যান্ত্রিক ত্রুটি! বাতিল ১০০০-এর বেশি ফ্লাইট, যাত্রীদের সতর্ক করল Air India-সহ একাধিক সংস্থা

কলকাতা হাইকোর্টের ৪৫তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন রবীন্দ্র ভি ঘুগে 

আজ গোলপার্ক থেকে যাদবপুর ‘গেরুয়া সম্মান যাত্রায়’ হাঁটবেন মুখ্যমন্ত্রী

ভাদ্রের তৃতীয় সপ্তাহেও বর্ষার রেশ! আজ ফের ভারী বৃষ্টির পূর্বাভাস বাংলায়

মার্কিন যুদ্ধজাহাজ ধ্বংসের জবাব, ৫টি ইরানি ট্যাঙ্কার ধ্বংসের দাবি আমেরিকার

মার্কিন ‘ভাড়াটে’ সৈনিক ম্যাথু ভ্যানডাইকের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী ধারা বাদ দিল এনআইএ

লাঠি-বন্দুক ছেড়ে খাকি উর্দিতে শিক্ষকের ভূমিকায় আরামবাগ থানার আইসি

ব্যালন ডি’অর: বর্ষ সেরা কোচের লড়াইয়ে আর্তেতা-দে লা ফুয়েন্তে-এনরিকে

নিয়মভঙ্গের দায়ে Arsalan, Karims, Nijam’s-সহ ৪০টি রেস্তরাঁর লাইসেন্স সাসপেন্ড