পাকিস্তানি সেনা চৌকিতে জঙ্গি হামলা, নিহত ৬ সেনা

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ফের পাকিস্তানি সেনা চৌকির উপর জঙ্গি হামলা। পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশে হামলার ঘটনাটি ঘটেছে। এই হামলাতে নিহত হয়েছেন পাকিস্তানি সেনা বাহিনীর ৬ সদস্য।

আফগানিস্তানের সীমান্তের খুব কাছে এবং পূর্বে উপজাতীয় এলাকা হিসেবে পরিচিত এলাকাতে হামলা চালানো হয়েছে। এই হামলার কথা পাক সেনার পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। যদিও এই হামলার দায় কোনও জঙ্গি গোষ্ঠী স্বীকার করেনি। মঙ্গলবার স্থানীয় পুলিশ জানিয়েছে, উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশে জঙ্গি হামলায় কমপক্ষে ছয়জন পাকিস্তানি সেনা নিহত হয়েছেন। সোমবার বিকেলে কুর্রাম জেলার মানাতো এলাকায় এই হামলার ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছেন, “আমদের ছয়জন সেনা শহিদ এবং দুইজন আহত হওয়ার খবর পেয়েছি, পাশাপাশি প্রায় ১২ জন জঙ্গিও নিহত হয়েছে।” তিনি আরও বলেন, সেনাবাহিনী এলাকাটি ঘিরে রেখেছে। তল্লাশি অভিযান চলছে। নিরাপত্তা বাহিনী উসমান খাইবারি নামে একজন স্থানীয় জঙ্গি কমান্ডারকেও হত্যা করেছে বলে জানিয়েছে।

আরও পড়ুন: ‘বিশ্বগুরুর উত্থান-পতন’, জিন্দাল-কন্যার বিয়েতে কঙ্গনার সঙ্গে ছবি ভাইরাল হতেই মোদিকে খোঁচা মহুয়ার

তবে, আফগান সীমান্তের কাছের এলাকায় সেনাবাহিনীর উপর সর্বশেষ হামলা নিয়ে এখনও কোনও বিবৃতি জারি করেনি সেনাবাহিনী। দক্ষিণ এশিয়ার এই দেশটিতে সাম্প্রতিক বছরগুলিতে হামলার পরিমাণ বৃদ্ধি পেয়েছে। খাইবার পাখতুনখোয়ার দক্ষিণের জেলাগুলি দীর্ঘদিন ধরে জঙ্গি হামলার সাক্ষী হয়ে আসছে। পাক সেনা সূত্রে খবর দুই পক্ষের মধ্যে প্রায় ৪৫ মিনিট ধরে গোলাগুলি চলেছে। পাকিস্তানি সেনার দাবি গুলির লড়াইয়ের একটি পর্যায়ে পাকিস্তানি নিরাপত্তা বাহিনী রকেট লঞ্চার, মর্টার এবং ভারী অস্ত্র ব্যবহার করে। এই আক্রমণে আফগান বাহিনীর তিনটি পোস্ট সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায়। আফগান-পাক সীমান্তবর্তী অঞ্চলে দীর্ঘদিন ধরে জঙ্গি হামলা পাক সেনার বড় মাথাব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছে।

চন্দ্রগ্রহণের পর চারটি জিনিস দান করুন, ধন-সম্পত্তি উপচে পড়বে সংসারে

আজব কাণ্ড, সোনা-রুপোর গয়নার সঙ্গে ৩০ কেজি চিনি নিয়ে চম্পট চোরের

ক্যামাক স্ট্রিটে অভিষেকের অফিসের ‘অবৈধ’ বিলবোর্ড ভাঙল পুরসভা, একাধিক তৃণমূলকর্মী আটক

রক্তদান শিবিরে ‘ভুয়ো’ মেডিক্যাল অফিসার! বিতর্কে ন্যাশনাল মেডিক্যালের বহু ডাক্তারি পড়ুয়া

রাখি বন্ধন উপলক্ষ্যে হাওড়া-শেওড়াফুলি-তারকেশ্বর সেকশনে স্পেশাল ট্রেন চালাবে পূর্ব রেল

মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত দাদা, ময়নাতদন্তে দেহ নিয়ে যাওয়ার আগে রাখি বাঁধল বোন

অলক্ষ্যে হেসেছিলেন বিধাতা! ভিসা বাতিলেই নেপালের বিপর্যয় থেকে বাঁচলেন বাংলার বৃদ্ধা

নেপালের বন্যায় ভেসে আসা মৃত মহিলার কান থেকে দুল খুলে নিচ্ছে যুবক! ভাইরাল ভিডিও

ফলো অন করিয়ে শ্রীলঙ্কাকে কলম্বো টেস্টে হারাতে পারলেন না শুভমন গিলরা

যুবভারতীতে জমজমাট, অক্টোবরেই ভারতের মুখোমুখি হচ্ছে উরুগুয়ে

নেপাল বিপর্যয়ে নিখোঁজ ২৮৮ ভারতীয়, ২৪x৭ কন্ট্রোল রুম খোলা হয়েছে, জানাল বিদেশমন্ত্রক

ক্যামাক স্ট্রিটে অভিষেকের কার্যালয়ে ‘বেআইনি’ বিলবোর্ড ভাঙাকে কেন্দ্র করে উত্তেজনা

ভারতের বিপক্ষে শ্রীলঙ্কার প্রথম ক্রিকেটার হিসেবে অনন্য কীর্তি গড়লেন সোনল দিনুশা

ডোপ টেস্টে ব্যর্থ! তারকা ক্রিকেটারকে নিষিদ্ধ করল ICC, মোছা হল রেকর্ডও