সাত পাকিস্তানি সেনাকে বন্দি করল বালুচ লিবারেশন আর্মি, ইসলামাবাদকে ৭ দিনের চরমসীমা

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ বিচ্ছিন্নতাবাদী জঙ্গি গোষ্ঠী বালুচ লিবারেশন আর্মি (বিএলএ) দাবি করেছে যে, তারা পাকিস্তানের সেনার সাত সদস্যকে আটক রেখেছে এবং বন্দি বিনিময়ের জন্য পাকিস্তান সরকারকে সাতদিনের সময়সীমা দিয়েছে বলে খবর। এমনকী হুঁশিয়ারি দিয়েছে যে, যদি এই নির্দিষ্ট সময়ের মধ্যে আলোচনা না হয় তবে আটক ব্যক্তিদের মৃত্যুদণ্ড দেওয়া হতে পারে। এই কাজকে ‘অপারেশন হেরফ’ বলা হচ্ছে বালুচ লিবারেশন আর্মির পক্ষ থেকে। একইসঙ্গে সংগঠনের মিডিয়া শাখা হাক্কালের জারি করা বিবৃতিতে সময়সীমার কথা উঠে এসেছে। পাশাপাশি একটি ভিডিও বার্তাও সামনে এসেছে, যেখানে তারা বলেছে—সময়সীমা শেষ হতে ৬ দিন বাকি আছে।

এদিকে এই বিষয়টি নিয়ে পাকিস্তানের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া মেলেনি। বালুচ লিবারেশন আর্মির মতে, আটকদের ‘‌অপারেশন হেরফ’‌–এর দ্বিতীয় পর্যায়ে আটক করা হয়েছে। দলটি জানিয়েছে যে, তাদের যোদ্ধারা অভিযানের সময় নানা অপারেশনাল ফ্রন্টে পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর মোট ১৭ জন সদস্যকে আটক করেছে। আর আটকদের মধ্যে ১০ জনকে সতর্ক করার পর ছেড়ে দেওয়া হয়েছে। কারণ তাদের জাতিগত বালুচ হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং স্থানীয় পুলিশের সঙ্গে যুক্ত ছিল। এখন ৭ জওয়ান বন্দি রয়েছেন। বালুচদের আদালতে তাদের বিরুদ্ধে সাধারণ নাগরিকদের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ এবং গণহত্যার অভিযোগ তোলা হয়েছে। একইসঙ্গে পাক সেনার হাতে বন্দি বালুচ যোদ্ধাদের মুক্তির বিনিময়ে এই ৭ জনকে মুক্তির প্রস্তাব দিয়েছে বালুচ লিবারেশন আর্মি।

অন্যদিকে সাতজন আটকরা পাকিস্তানি সেনাবাহিনীর নিয়মিত ইউনিটের সদস্য। এই ব্যক্তিরা তাদের হেফাজতে রয়েছে এবং তাদের বিরুদ্ধে বালুচ জাতীয় আদালতে মামলা চলছে। পাকিস্তান থেকে পৃথক হতে চেয়ে দীর্ঘদিন ধরে আন্দোলন করছে বালুচিস্তানের জনগণ। পাকিস্তান সেনার অকথ্য অত্যাচারের প্রতিবাদে সেখানে তৈরি হয়েছে সশস্ত্র সংগঠন বালুচ লিবারেশন আর্মি। এই বাহিনীকে দমন করতে গোটা বালুচিস্তানে অত্যাচারের সীমা ছাড়িয়ে গিয়েছে পাকিস্তান সেনা। তাই পালটা আসছে প্রত্যাঘাতও। তাই এবার বালুচ সংগঠনও হামলার ঝাঁঝ বাড়াল। বালুচ লিবারেশন আর্মি একটি বিবৃতিতে লিখেছে, ‘‌বালুচ লিবারেশন আর্মি বিশ্বাস করে যে যুদ্ধের পরিস্থিতিতেও নীতি, নিয়ম এবং পারস্পরিক দায়িত্ব বিদ্যমান। এখন সিদ্ধান্ত দখলদার পাকিস্তান রাষ্ট্রের উপর নির্ভর করছে। তারা তাদের কর্মীদের জীবন রক্ষার জন্য গুরুতর পদক্ষেপ নেবে নাকি নীরবতা এবং উদাসীনতা অবলম্বন করে ভাড়াটে কর্মীদের মৃত্যু পছন্দ করবে।’‌

এছাড়া বালুচ লিবারেশন আর্মি জানিয়েছে যে, তারা এর আগে বেশ কয়েকবার বিনিময়ের প্রস্তাব দিয়েছে। কিন্তু অভিযোগ, পাকিস্তানি কর্তৃপক্ষ তাদের অনুসরণ করেনি এবং তাদের কর্মীদের জীবন উপেক্ষা করেছে। পাকিস্তান বালুচিস্তানে তাদের উপস্থিতিকে দখল হিসেবে চিহ্নিত করার বিষয়টি ধারাবাহিকভাবে প্রত্যাখ্যান করে আসছে এবং বালুচ লিবারেশন আর্মিকে একটি সন্ত্রাসবাদী সংগঠন হিসেবে তকমা দিয়ে আসছে। এই সংগঠনটি পাকিস্তানে নিষিদ্ধ। আর একইসঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য–সহ বেশ কয়েকটি দেশ এটিকে সন্ত্রাসবাদী সংগঠন হিসেবেও মনোনীত করেছে।

আমেরিকা নয়, চলুন ঘুরে আসি ভারতের ‘গ্র্যান্ড ক্যানিয়নে’

নিউটাউনে তিরুপতি মন্দির বানাবেন শিল্পপতি মুকেশ আম্বানি, ঘোষণা শুভেন্দুর

কালীপুজোর ক্ষণ ও তিথি, দেখে নিন একনজরে

প্রকাশিত হল CBSE-র দশম ও দ্বাদশ শ্রেণির ২০২৭ সালের পরীক্ষাসূচি

পাউরুটির বাদামি ধার ফেলে দিচ্ছেন? তা দিয়েই বানিয়ে ফেলুন এই ৩ সুস্বাদু পদ, রইল রেসিপি

যাত্রীদের সুবিধার্থে কালীপুজোয় অতিরিক্ত মেট্রো পরিষেবা, বাড়ছে ট্রেনের সংখ্যা

বাড়ি ও অফিসের বাইরে চরবৃত্তি করছে পুলিশ! ‘মারাত্মক’ অভিযোগ অভিষেকের

অজান্তেই ক্ষতি করছেন না তো? এই ৭টি অভ্যাসে বাড়ছে চোখের সমস্যা

‘মা-বোনেদের দিকে আঙুল তুললে ভেঙে দেবে সরকার,’ বললেন মুখ্যমন্ত্রী

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

লুঙ্গি ও বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

রাজ্যের সব চিকিৎসকের ডিগ্রি খতিয়ে দেখবে স্বাস্থ্য দফতর, বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মীরাও সপ্তম পে কমিশনের আওতায়, ঘোষণা নবান্নের

‘Maatrubhumi’ নিয়ে কেন্দ্র চাপ দিয়েছিল? সত্যিটা জানালেন সলমন