গাজায় ত্রাণ নিতে গিয়ে ইজরায়েলি সেনার গুলিতে নিহত ৭০-র বেশি ফিলিস্তিনির

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ইজরায়েলের একের পর এক আক্রমণে ধ্বংসভূমিতে পরিণত হয়েছে গাজার ভূখণ্ড। ফিলিস্তানির অভিযোগ, ক্রমাগত আক্রমণ ঝাঁঝালো করছে তারা। এই অবস্থায় গাজায় পাঠানো হচ্ছে ত্রাণ। সেই ত্রাণ নিতে গিয়েও ইজরায়েলি সেনাবাহিনীর হাতে মৃত্যুর ঘটনা ঘটছে। ফের গাজায় ত্রাণ নিতে গিয়ে মৃত্যু হয়েছে ৭০-র বেশি ফিলিস্তিনির। গত সোমবার ত্রাণের লাইনে দাঁড়িয়ে মৃত্যু হয়েছিল প্রায় ৬৭ জন ফিলিস্তিনির। এবার ফের ত্রাণের লাইনে হামলা।

জানা গিয়েছে, বুধবার উত্তর গজায় ত্রাণ জন্য বেশ কয়েকটি ট্রাক যাচ্ছিল ‌। ত্রাণ নেওয়ার জন্য জিকিম পয়েন্টের দিকে যাচ্ছিল ফিলিস্তিনিরা। সেই সময় ইজরায়েল বাহিনী আচমকাই হামলা চালায়। এর ফলে ৫১ জনের মৃত্যু হয়। আহত হয়েছেন প্রায় ৬৫০ ফিলিস্তিনি। অন্যদিকে গাজা উপত্যকায় দুর্ভিক্ষ ও অপুষ্টির কারণে হাসপাতালে ভর্তি থাকা ফিলিস্তিনিদের মধ্যে সাতজনের মৃত্যু হয়েছে। পাশাপাশি দক্ষিণ গাজার খান ইউনিসের কাছে মোরা করিডোর এলাকায় প্রাণের লাইনে দাঁড়িয়ে থাকা ২০ জনের মৃত্যু হয়েছে।

জাতিসংঘ সূত্রে খবর, গাজার সাধারণ মানুষ খিদের তাড়নায় ভুগছেন। জরুরী ভিত্তিতে নিত্য প্রয়োজনীয় জিনিস সরবরাহ করার কথা বলা হয়েছে। নিত্য প্রয়োজনীয় জিনিস যাতে তাদের কাছে আরও বেশি করে পৌঁছে যায়, তার জন্য ডাকও দিয়েছে জাতিসংঘ। জানা গিয়েছে, আহত এবং নিহতদের গাজার শিফা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, আহতদের পরিষেবা দিতে হিমশিম খেতে হচ্ছে। বেশ কিছু আহতদের আশেপাশের হাসপাতালে ও পাঠানো হয়েছে।

গাজায় ব্যাপক হারে খাদ্যসংকট বেড়ে গিয়েছে। শিশু থেকে নারী ও বৃদ্ধরা অনাহারে রয়েছেন। এই সময় ত্রাণ দেওয়ার কথআ ঘোষণা করা হচ্ছে। অসহায় পরিস্থিতিতেই হামলা বেড়েছে।

গাজার স্বাস্থ্যমন্ত্রক সূত্রে খবর, এই উপত্যকায় অপুষ্টির জেরে মৃত্যু হয়েছে ১৫৪ জনের। তাঁদের মধ্যে ৮৯টি শিশু। তাদের অধিকাংশই গত কয়েক সপ্তাহে মারা গেছে।

ব্রেকআপের পর যত কষ্টই হোক, এই ৪টে কাজ ভুলেও নয়! নিজেই বাড়াবেন নিজের যন্ত্রণা

‘সংখ্যালঘু হিসেবে নিজেদের পরিচয় দেবেন না’, জন্মাষ্টমীতে হিন্দুদের বার্তা তারেকের স্বরাষ্ট্রমন্ত্রীর

চুলের মুঠি ধরে স্ত্রীকে টানতে টানতে নিয়ে যাচ্ছেন প্রাক্তন বিধায়ক, ভাইরাল ‘কুকীর্তি’র ভিডিও

ভাদ্র মাসে তালের মেলা, পুরুলিয়ায় অভিনব উদ্যোগ রাজ্য সরকারের

ফুকেত-দিল্লিগামী বিমানের নেশাগ্রস্ত পাইলটকে বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া

আদালতে যাওয়ার পথে পুলিশের চোখে ধুলো দিয়ে পলাতক দুই বাংলাদেশি, চাঞ্চল্য মুর্শিদাবাদে

অ্যাম্বুলান্স ভাড়ার টাকা নেই, স্ট্রেচারে শোয়ানো মায়ের মৃতদেহের পাশে বসে অঝোরে কান্না ছোট্ট মেয়ের

ফরাক্কায় বিপর্যয়, শুক্রতেও দার্জিলিং মেল-সহ বাতিল উত্তরবঙ্গগামী ২৫টি ট্রেন

জাপানের সঙ্গে ঐতিহাসিক T-20 ম্যাচ খেলবেন শ্রেয়স আয়াররা

নিট বিক্ষোভকারীর বাবাকে প্রাণে মারার চেষ্টা, স্বঘোষিত গোরক্ষককে পাকড়াও করল দিল্লি পুলিশ

নেপালের বন্ধ সুড়ঙ্গের মধ্যে ৯ দিন কৃষ্ণ নাম জপেছিলেন সঞ্জয়, জন্মাষ্টমীতে যমের দুয়ার থেকে ফিরলেন

জন্মাষ্টমীর কালাকাঁদে ছত্রাক, লাইসেন্স ছাড়াই রমরমিয়ে চলছে নামী মিষ্টির দোকান, চাঞ্চল্য শান্তিপুরে

বিলবোর্ড কাণ্ডে হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ কালীঘাট তৃণমূল

দু’দুবার হৃদরোগে আক্রান্ত চিনের প্রেসিডেন্ট শি, ক্ষমতা হারানোর ভয়ে ঘোষণা করছেন না উত্তরসূরির নাম