Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মর্মান্তিক! অস্ট্রেলিয়ায় ৮ মাসের গর্ভবতী ভারতীয় মহিলাকে পিষে মারল বিএমডাব্লু গাড়ি

Share:

আন্তর্জাতিক ডেস্ক: মর্মান্তিক ঘটনা! অস্ট্রেলিয়ার সিডনিতে এক ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় ৩৩ বছর বয়সী এক ভারতীয় গর্ভবতী মহিলার মৃত্যু হয়েছে। স্বামী ও তিন বছরের সন্তানের সঙ্গে রাস্তায় হাঁটর সময়ে ৮ মাসের গর্ভবতী ভারতীয় মহিলাকে বিএমডাব্লু (BMW) গাড়ি পিষে দিয়ে চলে যায়। পুলিশ জানিয়েছে, গত সপ্তাহে এই দুর্ঘটনা ঘটেছে। আট মাসের গর্ভবতী মহিলার নাম সমন্বিতা ধরেশ্বর।

ঘটনাটি ঘটেছে সিডনির হার্নসবিতে। পুলিশ জানিয়েছে যে শুক্রবার রাত ৮টার দিকে হর্নসবির জর্জ স্ট্রিট ধরে ধারেশ্বর এবং তার পরিবারকে ফুটপাত পার হতে যাওয়ার সময়েই ঘটনা ঘটেছে। একটি দ্রুতগামী বিএমডব্লিউ পিছন থেকে ধাক্কা দেয়। ধাক্কার ফলে সামনে থাকা কিয়া গাড়িটি এগিয়ে যায় এবং গাড়ি পার্কিংয়ের জায়গা পার হওয়ার সময় ধরেশ্বরকে ধাক্কা দেয়। দুর্ঘটনায় ধারেশ্বর মারাত্মক আহত হন এবং তাকে তাৎক্ষণিকভাবে ওয়েস্টমিড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু দুঃখের বিষয় তিনি বা তার অনাগত সন্তানকে বাঁচানো যায়নি।

জানা গিয়েছে, বিলাসবহুল বিএমডব্লিউটি ১৯ বছর বয়সী পি-প্লেটার অ্যারন পাপাজোগলু চালাচ্ছিলেন । তবে বিএমডব্লিউ এবং কিয়া গাড়ির চালকরা কোনও আঘাত লাগেনি। চালক অ্যারন পাপাজোগ্লোকে গ্রেফতার করা হয়েছে। অ্যারনের বিরুদ্ধে বিপজ্জনকভাবে গাড়ি চালানো, অবহেলা ও গর্ভবতী মহিলাকে অনিচ্ছাকৃত খুন ও ভ্রূণ ক্ষতি নিয়ে মামলা রুজু করা হয়েছে। দুর্ঘটনায় ধরেশ্বরের স্বামী এবং তার তিন বছরের শিশুটির কোনও আঘাত লেগেছে কিনা তা জানা যায়নি। জানা গিয়েছে, ধরেশ্বর একজন দক্ষ আইটি সিস্টেম বিশ্লেষক ছিলেন, যিনি ব্যবসায়িক অ্যাপ্লিকেশন প্রশাসন এবং সহায়তায় বিশেষজ্ঞ ছিলেন। তিনি আলস্কো ইউনিফর্মের জন্য পরীক্ষা বিশ্লেষক হিসেবে কাজ করছিলেন।

মঙ্গলে শেয়ার বাজারে বড় ধস, সেনসেক্সে ৪২০ পয়েন্ট পতনে চাপে বিনিয়োগকারীরা

চলন্ত বাইকে তরুণীকে চুল টেনে একের পর এক ঘুষি, ভাইরাল হাড়হিম ভিডিও

মেট গালায় মনীশ মালহোত্রার ভাইরাল লুক, ৯৬০ ঘণ্টার বন্দগলায় কী আছে জানেন?

প্রেমের সমস্যা সমাধানের নামে পোশাক খুলতে বাধ্য করা হল মহিলাকে, তারপর যা ঘটল…

পালাবদলের পরেই নতুন সচিব পেলেন রাজ্যপাল, কে দায়িত্বে?

বিজয়কে শুভেচ্ছা জানিয়ে এ আর রহমানের বার্তা, কি লিখলেন জানেন?

গরম কমাতে বিয়ের শোভাযাত্রায় বরযাত্রীদের জন্য বিশেষ তাঁবুর ব্যবস্থা… ভাইরাল ভিডিও

ট্রেনে বন্ধুত্ব করেই বিপদ! ‘অশ্লীল’ ভিডিওর ফাঁদে পড়ে ৮ লক্ষ টাকা খোয়ালেন বৃদ্ধ

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

গেরুয়া ঝড়ে কুপোকাত রাজ্যের হেভিওয়েট মন্ত্রীরা, গড় ধরে রাখতে ব্যর্থ সুজিত-অরূপরা

ফুটল না ‘জোড়া ফুল’, নন্দীগ্রাম থাকল শুভেন্দুরই হাতে

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

সাখাওয়াত মেমোরিয়ালে মমতা-শুভেন্দু, দু’জনের ফোন নিয়ে নেওয়ার নির্দেশ কমিশনের