সিরিয়ায় চলন্ত বাসে বন্দুকবাজের হামলা, নিহত ৭, জখম অনেকে

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ভয়াবহ হামলা সিরিয়ায়। সিরিয়ার পশ্চিমাঞ্চলে চলন্ত একটি যাত্রীবাহী বাসে বন্দুকধারীদের হামলায় প্রাণ গেল অন্তত ৭ জনের। ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। বুধবার হোমস প্রদেশের মাসিয়াফ সেতু পার হওয়ার সময় বাসটিকে লক্ষ্য করে গুলি চালানো হয়।

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা জানিয়েছে, আক্রন্ত বাসটিতে একটি সংস্থার কর্মীরা ছিলেন। কাজ শেষ করে তাঁরা বাড়ির পথে ফিরছিলেন। সেই সময়ই অজ্ঞাতপরিচয় বন্দুকধারীরা বাসে হামলা চালায়। হামলার পর ঘটনাস্থলে পৌঁছয় নিরাপত্তা বাহিনী। শুরু হয়েছে তদন্ত। হামলার সঙ্গে কারা জড়িত, তা এখনও স্পষ্ট নয়। তবে অভিযুক্তদের চিহ্নিত করে গ্রেফতারের আশ্বাস দিয়েছেন হোমসের অভ্যন্তরীণ নিরাপত্তা প্রধান ব্রিগেডিয়ার জেনারেল বাসেম মুহাম্মদ শাবান। নিহতদের পরিবারের প্রতিও সমবেদনা জানিয়েছেন তিনি। তাঁর বক্তব্য, হোমস প্রদেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা বিঘ্নিত করার উদ্দেশ্যেই এই হামলা চালানো হয়ে থাকতে পারে। হামলার সঙ্গে যুক্তদের গ্রেফতার না হওয়া পর্যন্ত অভিযান চলবে বলেও জানিয়েছেন তিনি।

আরও পড়ুন: ‘ক্যাপ্টেন স্মিত মাচ্ছার বীর, ভারত গর্বিত’, ভারতীয় পাইলটের সাহসিকতার প্রশংসা মোদির

এই ঘটনায় কয়েক ঘণ্টা আগেই সিরিয়ার রাজধানী দামেস্কের কাছে পূর্ব ঘৌতায় একটি গ্যাস পাইপলাইনে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের পর পাইপলাইনে আগুন ধরে যায়। গ্যাস সরবরাহ ব্যাহত হওয়ায় বন্ধ হয়ে যায় দেশের তিনটি বড় বিদ্যুৎকেন্দ্র। সিরিয়ার বিদ্যুৎ সংস্থার তথ্য অনুযায়ী, পর্যাপ্ত গ্যাস না পাওয়ায় দেইর আলি, আল-নাসিরিয়াহ এবং তিশরিন বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন বন্ধ হয়ে যায়। তিশরিন কেন্দ্রেও আগুন লাগার খবর পাওয়া গিয়েছে।

মাটি হবে না আনন্দ, পুজোর আগেই বাংলা থেকে বিদায় নিতে পারে বর্ষা

মাঝ আকাশে জিম্বাবোয়েতে ভেঙে পড়ল হেলিকপ্টার, নিহত ৬

এবার পুজোয় পকেট হবে ফাঁকা? এক ধাক্কায় বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় কত?

অক্টোবরের শুরুতেই গরমে হাঁসফাঁস দক্ষিণবঙ্গ, পুজোর আগে বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে

আফগানিস্তানে ভয়াবহ বিমান হামলা পাকিস্তানের, নিহত ৯

‘ক্যাপ্টেন স্মিত মাচ্ছার বীর, ভারত গর্বিত’, ভারতীয় পাইলটের সাহসিকতার প্রশংসা মোদির

শনির বক্রী, পুজোর মাসে ৩ রাশির জীবন দিয়ে ঝড় বইবে, সাবধানে সিদ্ধান্ত নিন

কর্মক্ষেত্রে অযথা তর্ক এড়িয়ে চলুন, পুরনো সমস্যা আবারও জেগে উঠতে পারে, সাবধান হোন

সিরিয়ায় চলন্ত বাসে বন্দুকবাজের হামলা, নিহত ৭, জখম অনেকে

ভারতের বিরুদ্ধে তিন ওয়েস্ট ইন্ডিজ ব্যাটারের সেঞ্চুরি, বড় রানের টার্গেট পেলেন শুভমনরা

পুজোর মুখে যাত্রীদের বড় উপহার! একাধিক রুটে এসি ট্রেনের বাড়তি স্টপেজ দিল রেল

নিজের গড়েই হামলার মুখে অনুব্রত মণ্ডল, গ্রেফতার তিন দুষ্কৃতী

ক্লাস চলাকালীন বই নিয়ে ঝগড়া, সহপাঠীকে ধারাল বস্তু দিয়ে কোপ ছাত্রের

আগামী ২ অক্টোবর থেকে গণতন্ত্র বাঁচাও আন্দোলনে নামছে ইন্ডি জোট, সিদ্ধান্ত দিল্লির বৈঠকে