আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ফের শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান

নিজস্ব প্রতিনিধিঃ বুধবার ফের ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান। ইরান সীমান্তের কাছে আফগানিস্তানের হেরাত প্রদেশে এই শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। জার্মান রিসার্চ সেন্টার ফর জিও সায়ান্স জানিয়েছে, এই কম্পনের মাত্রা ছিল ৬.৩। ১০ কিলোমিটার গভীরের এই কম্পন অনুভূত হয়েছে। প্রাথমিকভাবে হতাহতের সংখ্যা মেলেনি।

আফগানিস্তানের স্থানীয় সময় সকাল ৫.২২মিনিট নাগাদ দেশটির উত্তর-পশ্চিম দিকে এই ভূমিকম্প আঘাত হানে।  এই একই স্থানে সম্প্রতি ভূমিকম্পে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৪ হাজার।  ঘরবাড়ি ধূলিস্যাৎ হয়েছে। মানুষ বাড়িঘর ছেড়ে পালিয়েছে। হাজার হাজার মানুষ  তাঁবুতে বা অস্থায়ী ক্যাম্পে দিনযাপন করছে।  

তালিবান মন্ত্রক সূত্রের খবর, হেরাতের ২০ টি গ্রামে ১৯৮৩ টি বাড়ি ভেঙে পড়েছে। কার্যত ধূলিস্যাৎ আস্ত একটা জেলা। এখনও উদ্ধারকাজ চলছে।  ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকায় তল্লাশি দলে রয়েছেন অন্তত হাজার জন।তালিবান জানিয়েছে, গ্রুপ কমান্ডার হেবাতুল্লাহ আখুন্ডজাদা হেরাতে ভূমিকম্পের ঘটনাস্থলে গিয়েছেন। এছাড়াও তিনি ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আহ্বান জানিয়েছেন।

উল্লেখ্য, শনিবারও আফগানিস্তানে ৬.৩ মাত্রার ভয়াবহ এক ভূমিকম্প হয়। কম্পনের পরও আফটার শক চলতে থাকে। ফলে বাড়তে থাকে ক্ষয়ক্ষতির পরিমাণ।  ইতিমধ্যেই এলাকায় ক্ষতিগ্রস্তদের বিশ্বস্বাস্থ্য সংস্থা ত্রাণ পাঠাতে শুরু করেছে।  সেই অনুযায়ী বুধবারের ভূমিকম্প কম ধ্বংসাত্মক বলেই  আশা তালিবান প্রশাসনের।

Published by:

Share Link:

More Releted News:

‘আপনি আমার মায়ের ক্রাশ ছিলেন’, রাজা চার্লসকে ‘গোপন তথ্য’ জানালেন ট্রাম্প

মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এবার মধ্যপ্রাচ্যের মেঘ চুরির অভিযোগ

২৫০ বছরের প্রথা ভেঙে এবার মার্কিন পাসপোর্টে ট্রাম্পের ছবি

তেল রফতানিতে চরম ধাক্কা, OPEC-ছেড়ে বেরিয়ে গেল সংযুক্ত আরব আমিরশাহি

মেঝেয় অর্ধনগ্ন অবস্থায় পড়ে ৫৩ দুধের শিশু, ডে কেয়ারের ভাইরাল ভিডিয়োয় স্তম্ভিত বিশ্ব

কলম্বো বিমানবন্দরে ১১০ কেজি গাঁজা-সহ পাকড়াও ২২ বৌদ্ধ সন্ন্যাসী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ