গায়ের দুর্গন্ধ নিয়ে সহযাত্রীর সঙ্গে বচসা, ২ ঘন্টা দেরিতে উড়ল বিমান

Share:

নিজস্ব প্রতিনিধি : গায়ের গন্ধবিচার থেকে প্রথমে তর্কাতর্কি, যা পৌঁছাল হাতাহাতিতে। এর জেরে আক্রান্ত হলেন এক বিমানকর্মী। চিনের শেনজেন বিমানবন্দরের এই ঘটনায় ২ ঘন্টা দেরিতে ওড়ে বিমান। আর এই বচসার জেরে নাজেহাল হতে হয় বিমানকর্মী থেকে সাধারণ যাত্রীদেরও।

চিনের শেনজেন বিমানবন্দরের ওই এয়ারলাইন্সের একটি সাংহাইগামী বিমানে উঠেছিলেন যাত্রীরা। যে যারা জায়গায় বসে ছিলেন। আচমকা ২ মহিলার মধ্যে অশান্তি শুরু হয়। একজনের অভিযোগ, তাঁর পাশে বসা মহিলার গায়ে বাজে গন্ধ। অন্যজনের অভিযোগ, তীব্র সুগন্ধী মেখে বিমানে উঠেছেন পাশের মহিলা। এই নিয়ে শুরু হয় বচসা। সেই অশান্তি মুহূর্তে বদলে যায় হাতাহাতিতে।

২ সহ যাত্রীকে মারামারি করতে দেখে এগিয়ে যান এক বিমানকর্মী। আচমকাই একজন তাঁর হাতে কামড়ে দেয় বলে অভিযোগ। চিনের সংবাদ সংস্থার দেওয়া ছবি মুহুর্তের মধ্যে সেই ছবি ভাইরাল হয়ে যায়। যদিও ছবির সত্যতা যাচাই করেনি ‘এই মুহুর্তে’।

দুই মহিলা যাত্রীর লড়াই থামাতে চার জন বিমানকর্মী হিমশিম খেয়ে যান। প্রবল ধস্তাধস্তি হয়। এরপরেই ঘটনার পর যাত্রীদের বিমান থেকে নেমে যেতে বলা হয়।পুলিশ এস অভিযুক্ত ২ মহিলাকে নিয়ে যায়। পরিস্থিতি স্বাভাবিক করে দুই ঘণ্টা পর বিমানে যাত্রীরা ওঠে। তারপরেই সাংহাইয়ের উদ্দেশ্যে রওনা দেন তাঁরা। ফলে বিমানটি ছাড়তে দেরি হয়ে যায়।

গতবছর মাঝ আকাশে বিবাদে জড়িয়েছিলেন ২ মহিলা। পরিস্থিতি স্বাভাবিক করতে থাইল্যান্ডের রাজধ ব্যাংকক আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানটিকে জরুরি অবতরণ করতে বাধ্য হয়েছিল পাইলট।

ঋতুস্রাবের আগে মিষ্টি দেখলেই জিভে জল! কেন এমন হয় জানেন?

হেয়ার কালার দ্রুত ফিকে হয়ে যাচ্ছে? চুলে রং ধরে রাখতে মেনে চলুন এই নিয়ম

পিরিয়ডের অনিয়ম ও ব্রনের সমস্যা! হতে পারে PMOS-এর লক্ষণ

শিলিগুড়িতে ১০০ কেজি সোনার গয়নায় সাজবেন মা দুর্গা, বড় চমক কোন পুজো কমিটির?

গরম ভাতের সঙ্গে নুন মেখে খান? জানেন অজান্তে শরীরের কতটা মারাত্মক ক্ষতি করছেন!

‘ইরানকে পরমাণু অস্ত্র বানাতে দেব না’, রাষ্ট্রপুঞ্জের সভায় হুঙ্কার ট্রাম্পের

উলটপুরাণ! রাজস্থানের নাগৌরে উপপুরপ্রধান পদে বিজেপি কাউন্সিলরদের সমর্থনে জয়ী নির্দল মুসলিম প্রার্থী

এক লাড্ডু খেলেই থাকবে সারাদিন এনার্জি! চিনি ছাড়াই বানান এই অব্যর্থ দাওয়াই

তেণ্ডুলকরের রেকর্ড ভেঙে দিলেন জো রুট, নাম লেখালেন তেইশ হাজারি ক্লাবে

দ্রৌপদী মুর্মুর হাত থেকে জাতীয় পুরস্কার নিলেন কার্তিক-মাম্মুটি-রণদীপরা

চা শ্রমিকদের বাড়ির মালিকানা দেওয়া হবে, পুজোর মুখে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর

থামল গতির ঝড়, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তারকা ফাস্ট বোলার

মোথাবাড়িতে বিচারকদের উপর হামলাকাণ্ডে সাবিনা ইয়াসমিনকে তলব এনআইএ-র

কোচবিহারে পর্যটক টানতে বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর