ইন্দোনেশিয়ায় ১১ আরোহীসহ যাত্রীবাহী বিমান রহস্যজনকভাবে নিখোঁজ

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ইন্দোনেশিয়ায় ১১ জন আরোহী নিয়ে একটি যাত্রীবাহী বিমান মাঝ আকাশ থেকেই নিখোঁজ হয়ে গিয়েছে। আজ শনিবার (১৭ জানুয়ারি) জাকার্তা থেকে মাকাসার অভিমুখে রওনা করার খানিকবাদেই এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় অভ্যন্তরীণ রুটের বিমানটির। নিখোঁজ বিমানের সন্ধানে বড় ধরনের উদ্ধার অভিযান শুরু করেছে ইন্দোনেশিয়ার বিমান চলাচল মন্ত্রক। তবে তথ্যাভিজ্ঞ মহলের মতে, বিমানটি সম্ভবত ধ্বংস হয়ে গিয়েছে।

অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম ‘অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশন (এবিসি)’ জানিয়েছে, এদিন স্থানীয় সময় দুপুরে জাকার্তা থেকে মাকাসার উদ্দেশে রওনা হয়েছিল ‘এটিআর-৪২-৫০০’ মডেলের বিমানটি। আকাশ খানিকটা মেঘলা ছিল এবং দৃশ্যমানতাও অনেক কম ছিল। দুপুর ১টা বেজে ১৭ মিনিটের পরেই বিমানটির সঙ্গে এয়ার ট্রাফিক কন্ট্রোলের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বিমানটিতে আট ক্রু মেম্বারের পাশাপাশি তিন জন যাত্রী ছিলেন। মাকাসার উদ্ধার সংস্থার প্রধান মুহাম্মদ আরিফ আনোয়ার জানিয়েছেন, বিমানটির সর্বশেষ অবস্থান শনাক্ত করা গেছে মাকাসারের পার্শ্ববর্তী মারোস রিজেন্সির একটি পাহাড়ি এলাকায়।

উদ্ধারকারী কর্তৃপক্ষ ইতিমধ্যে মারোস রিজেন্সির ওই দুর্গম পাহাড়ি এলাকায় যুদ্ধকালীন ভিত্তিতে অনুসন্ধান দল পাঠিয়েছে। তবে পাহাড়ি ও দুর্গম অঞ্চল হওয়ার কারণে উদ্ধার অভিযানে বেশ বেগ পেতে হচ্ছে। বিমানে থাকা ১১ জন আরোহীর ভাগ্যে কী ঘটেছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। উল্লেখ্য গত বছরের সেপ্টেম্বর মাসেও ইন্দোনেশিয়ার দক্ষিণ কালিমানতান প্রদেশে একটি হেলিকপ্টার ভেঙে পড়েছিল। ওই মর্মান্তিক দুর্ঘটনায় ছয় যাত্রী ও দুই ক্রু সদস্যসহ মোট আটজন আরোহীর সবাই প্রাণ হারিয়েছিলেন।

বাড়িতে শ্মশান সামগ্রী রেখে বিজেপি নেত্রীকে খুনের হুমকি, উত্তপ্ত টাকি

বাংলার নতুন স্বাস্থ্যমন্ত্রী হলেন শারদ্বত মুখোপাধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

নিউ টাউনের রামমন্দিরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

চলচ্চিত্র জগতে শোকের ছায়া, প্রয়াত কিংবদন্তি পরিচালক ভারতীরাজা

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

কোহলির পর আফগানিস্তানের বিপক্ষে ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক

বিশ্বের প্রায় ৫০০-৬৫০ জন মহিলার শয্যাসঙ্গী হয়েছেন, চেনেন বেপরোয়া সেই ক্রিকেটারকে?

তোলাবাজি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা সজল দাস

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

কলকাতা বিমানবন্দরে নামলেই গ্রেফতার অভিষেক! সিআইডির তৎপরতায় জল্পনা তুঙ্গে

পৃথিবীর প্রাচীনতম ফল কোনটি জানেন? শরীরের জন্যও বিশেষ উপকারী

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6