911-তে ১২ হাজার বার ফোন, গ্রেফতার মহিলা

এর আগেই তিনি একই কাজ করেন

Share:

আন্তর্জাতিক ডেস্ক: প্রত্যেক দেশেই পুলিশকে জরুরী ভিত্তিতে কিছু জানাতে গেলে থাকে বিশেষ একটি নম্বর। আমেরিকার ক্ষেত্রে সেই নম্বরটি হল ৯১১। ফ্লোরিডার এক মহিলা ওই নম্বরে ১২ হাজার বার ফোন করেছেন। তিতিবিরক্ত হয়ে পুলিশ ওই মহিলাকে গ্রেফতার করেছে। ফক্স নিউজের প্রতিবেদন অনুসারে, এই মহিলা আগেও একই কীর্তি করেছিলেন। ২৪ ঘণ্টার ব্যবধানে ৫১২ বার ওই নম্বর ফোন করেন। সে দফায় তাঁকে গ্রেফতার করে সতর্ক করে দেওয়া হয়েছিল। ছাডা পাওয়ার পর সেই একই কাণ্ড করে বসলেন মহিলা।

ফক্স নিউজের প্রতিবেদন অনুসারে, মহিলার নাম কার্লা জেফারসন। বাড়ি ফ্লোরিডায়। কার্লার বয়স ৫১ বছর। পুলিশ জানিয়েছে, মহিলা ফোন করে সাহায্য করার বদলে হেনস্থা করতেন। এর আগেও ওই মহিলা একই কাজ করেছেন। তাকে সে দফায় গ্রেফতার করে সতর্ক করে দেওয়া হয়েছিল। বলা হয়েছিল, এভাবে ফোন করে পুলিশকে তিনি যেন বিরক্ত না করেন। আদালতে মামলা দায়ের হয়। আদালতে তিনি ওই ঘটনার জন্য ক্ষমা চেয়ে নিয়েছেন। যদিও আদালত ওই মহিলাকে বেশ কয়েক বছরের জন্য সশ্রম কারাবাসের সাজা দেয়। জেল থেকে ছাড়া পাওয়ার দিন মহিলাকে দিয়ে মুচলেকা লিখিয়ে নেওয়া হয়েছিল। তারপরেও তিনি একই কাজ করেছেন।

মহিলার বিরুদ্ধে চার্জ ফাইল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবার যাতে জেল থেকে সহজে ছাড়া না পান, সে কথা মাথায় রেখে চার্জ গঠন করা হবে। তা না হলে ওনার দেখাদেখি আরও অনেকে এভাবে ফোন করে বিরক্ত করবেন।

ব্যাটে-বলে দাপট দেখিয়ে ওয়েস্ট ইন্ডিজকে বধ করল টিম ইন্ডিয়া

সৌদির রিয়াধ বিমানবন্দরে ফের ক্ষেপণাস্ত্র হামলা হুথির, ভারতীয়-সহ ১৩ জন নিহত

অভিষেকের রেকর্ড গড়ার দিনে ক্যারিবীয়দের ২২৪ রানের লক্ষ্য দিল টিম ইন্ডিয়া

দাম্পত্যের গোপন কথাও মাকে জানায়? স্বামী ‘মামা’স বয় কি না বুঝুন ৯ লক্ষণে

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল! ৩ নভেম্বরের মধ্যে ফুলেফেঁপে উঠবে ৩ রাশির ব্যাঙ্ক ব্যালেন্স

নবরাত্রিতে টাকার বৃষ্টি ৯ রাশির জাতকদের জীবনে, আপনি আছেন?

‘নন্দীগ্রামের সেবিকা হিসেবে কাজ করবেন হাসিরানি রথ,’ ঘোষণা শুভেন্দুর

ইয়েমেন যাওয়ার পথে লোহিত সাগরে নৌকাডুবি, সলিল সমাধি ১০৯, নিখোঁজ ১১৬

পুরভোটে প্রার্থী হওয়ার সুযোগ! বিজেপি কার্যালয়ের বাইরে বসছে ড্রপ বক্স, জানালেন সুকান্ত

জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে বিক্ষোভ সামিল, ইমরান খানের বিরুদ্ধে FIR দায়ের

‘অবিলম্বে দিল্লি থেকে ব্যারিকেড হটিয়ে দিন’ কেন্দ্রকে কড়া নির্দেশ সুুপ্রিম কোর্টের

মাঝ আকাশে দিল্লি থেকে চেন্নাইগামী ইন্ডিগো বিমানের মধ্যে আগুন, তারপর…

গাড়ি পরিষ্কার করছিলেন যুবক, পিছন থেকে এসে গুলিতে ঝাঁঝড়া করে দিল দুষ্কৃতীরা

‘হিন্দুদের দোকান থেকে মাংস, বিরিয়ানি কিনুন,’ শিলিগুড়িতে পড়ল পোস্টার