লন্ডনের রাস্তায় বাংলাদেশি তরুণীকে খুন, যাবজ্জীবন কারাদণ্ডের রায়

এলাকার সিসিটিভি ফুটেজে দেখা যায়, জ্ঞান হারানোর আগে পর্যন্ত সোলেমাজ সাবিনার মাথায় আঘাত করতে থাকেন।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ব্রিটেনে ব্রিটিশ বাংলাদেশী শিক্ষিকাকে খুনের ঘটনায় কোচি সেলেমাজ নামক এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ডের রায় দিল লন্ডনের একটি আদালত। শুক্রবার লন্ডনের কেন্দ্রীয় অপরাধ দমন আদালত এই রায় দিয়েছে বলে জানা গিয়েছে। রায়ে জানানো হয়েছে, দোষী ওই ব্যক্তিকে কম করে ৩৬ বছর কারাদণ্ড ভোগ করতে হবে।

গত বছর সেপ্টেম্বরে দক্ষিণ-পূর্ব লন্ডনের কিডব্রুক এলাকায় একটি পার্কে শিক্ষিকা সাবিনা নেসাকে সেলেমাজ খুন করে। সাবিনা নেসা লন্ডনের একটি প্রায়মারি স্কুলের শিক্ষিকা ছিলেন। কোচি সোলেমাজ পেশায় একজন ডেলেভারি ড্রাইভার ছিলেন। গত বছর ১৭ সেপ্টেম্বর রাত সাড়ে আটটার সময় সাবিনা বাড়ি থেকে পাঁচ মিনিটের দূরত্বে পেগলার স্কয়ারে এক বান্ধবীর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। তারপর থেকেই সেলিমার খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরের দিন কিডব্রুক এলাকায় তাঁর দেহ পাওয়া যায়। জানা যায় বাড়ি থেকে বের হওয়ার পরেই তাঁকে সোলেমাজ হামলা করে।

তদন্তে নামে লন্ডন পুলিশ। এলাকার সিসিটিভি ফুটেজে দেখা যায়, জ্ঞান হারানোর আগে পর্যন্ত সোলেমাজ সাবিনার মাথায় আঘাত করতে থাকেন। জ্ঞান হারানোর পর সাবিনাকে অন্যত্র নিয়ে যাওয়ার চেষ্টা করে সোলেমাজ। তারপর সাবিনাকে শ্বাসরোধ করে খুন করে।

আদালতে সোলেমাজ নিজের দোষ স্বীকার করে। সে পূর্ব সাসেক্সের একটি গ্যারেজে কাজ করত। ওই দিনই সে লন্ডনে যায়। তিনি আদালতে জানান, স্ত্রীর সঙ্গে ছাড়াছাড়ির পর থেকে তাঁর মহিলাদের প্রতি বিদ্বেষ তৈরি হয়। সেখান থেকেই সে সাবিনাকে হত্যা করে। ঘটনার কয়েকদিনের মধ্যে সোলেমাজকে পুলিশ আটক করে। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে তাকে আদালত দোষী সাব্যস্ত করে। শুক্রবার রায় ঘোষণার দিন ছিল। কিন্তু সোলেমাজ আদালতে যেতে অস্বীকার করে। তার অনুপস্থিতিতেই আদালত রায় ঘোষণা করে বলে জানা গিয়েছে।

৫৭ বছরের রেকর্ড ভেঙে দলীপ ট্রফিতে নতুন নজির গড়লেন বৈভব

ভাত রুটির সঙ্গে জমবে দারুণ, সহজেই বানিয়ে ফেলুন আচারি পালংশাক

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কারে সম্মানিত বাংলাদেশের রুনা খান

ক্যামাক স্ট্রিট কাণ্ডে হাজিরা এড়ালেন কালীঘাটপন্থী তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন

নেপালের বিপর্যয়ে নিখোঁজ মাদ্রাজ হাইকোর্টের প্রাক্তন বিচারপতি ভি শিবজ্ঞানম

চিকেন-মাটন ছাড়ুন, বানিয়ে দেখুন কাঁচা পেঁপের কাটলেট

‘বেশি চিকেনের পিস নিয়েছিস কেন?’ বচসা থেকে বন্ধুকে খুনের অভিযোগ

‘চুনকাম’ করেও লাভ হল না! ২৪ ঘন্টার মধ্যে যাদবপুর ক্যাম্পাসের দেওয়ালে ফিরল বিতর্কিত গ্রাফিতি

দিল্লিতে ফিরল নির্ভয়ার স্মৃতি, বাসের মধ্যে গণধর্ষণের শিকার নাবালিকা ছাত্রী

Nepal Flash Flood: ‘নিখোঁজদের উদ্ধারের আপ্রাণ চেষ্টা চলছে,’ জানালেন চিনের প্রেসিডেন্ট জিনপিং

শিয়ালদহ স্টেশনের বাইরে ফুডপ্লাজায় আগুন, আতঙ্কে ছুটোছুটি নিত্যযাত্রীদের

চিনের জন্যই নেপালে বিপর্যয়, নিরাপদে বাড়ি ফিরে অভিযোগ উত্তরপাড়ার অঞ্জনার

মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের আগেই মর্মান্তিক পরিণতি, মাটির দেওয়াল চাপা পড়ে নিহত বাবা-মেয়ে

চেয়ারে বেঁধে সাড়ে তিন বছরের শিশুকে নির্যাতন, CCTV-তে ধরা পড়ল প্লে-স্কুলের ভয়াবহ ছবি