ইমরান খানের জেলে জঙ্গি হামলার চেষ্টা ব্যর্থ, গ্রেফতার তিন

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান যে জেলে বন্দি, সেই আদিয়ালা জেলে বুধবার রাতে হামলার চেষ্টা চালাল তিন জঙ্গি। যদিও সেই হামলার চেষ্টা ব্যর্থ করে দিয়েছে পুলিশ। তিন হামলাকারীকে গ্রেফতার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। সেই সঙ্গে আদিয়ালা জেলের নিরাপত্তাও বাড়ানো হয়েছে।

পাকিস্তানি সংবাদমাধ্যম ‘দ্য ডন’ জানিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে বুধবার রাতে আদিয়ালা জেলের কাছাকাছি এক জায়গা থেকে তিন আফগান নাগরিককে গ্রেফতার করে কাউন্টার টেররিজম ডিপার্টমেন্ট (সিটিডি) ও পুলিশ। ধৃতদের কাছ থেকে স্বয়ংক্রিয় ভারী অস্ত্র, হ্যান্ড গ্রেনেড, ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) ও কারাগারের মানচিত্রও বাজেয়াপ্ত করা হয়েছে। রাওয়ালপিন্ডির সিপিও সৈয়দ খালিদ হামদানি জানিয়েছেন, ‘সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে আদিয়ালা জেল ও আশেপাশের এলাকায় বিশেষ তল্লাশি অভিযান চলছে। কী কারণে ওই তিন আফগান নাগরিক আদিয়ালে জেলে হামলা চালাতে চেয়েছিলেন, তা জানার জন্য বিশেষ জেরা করা হচ্ছে।’

উল্লেখ্য, তোশাখানা মামলায় সাজাপ্রাপ্ত আসামী হিসাবে গত ৫ অগস্ট থেকে আদিয়ালা জেলে বন্দি রয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। গত কয়েক মাস ধরেই পাকিস্তান তেহরিকে ইনসাফের তরফে বার বার আশঙ্কা প্রকাশ করা হয়েছে, ‘জেলের অন্দরেই প্রাক্তন প্রধানমন্ত্রীর উপরে প্রাণঘাতী হামলা হতে পারে।’ যদিও সেই আশঙ্কা উড়িয়ে দিয়েছে রাওয়ালপিন্ডি পুলিশ।

দেশজুড়ে ছড়িয়ে পড়েছে আরশোলাদের আন্দোলন, রাজ্য সরকারগুলিকে সতর্ক করল স্বরাষ্ট্রমন্ত্রক

নিয়মিত জল খেতে ভুলে যাচ্ছেন? মস্তিষ্কে মারাত্মক প্রভাব পড়বে, জানুন ডিহাইড্রেশনের ৭ লক্ষণ

বিশ্বকাপের সেরা একাদশে জায়গা পেলেন ভোজিনহা, ঠাঁই হয়নি ইয়ামালের

পুষ্যা নক্ষত্রে সূর্য-বৃহস্পতির বিরল সংযোগ, রাতারাতি ভাগ্য বদলাবে ৫ রাশির জাতকদের

আজকের রাশিফল: বাবার স্বাস্থ্যের অবনতি, সময় থাকতে চিকিৎসকের পরামর্শ নিন…

‘পড়ুয়ারা সাহসিকতা দেখিয়েছে’, আরশোলাদের আন্দোলনকে সমর্থন সলমান খানের

পড়ুয়াদের আন্দোলনকে সমর্থন সলমান খানের

পড়ুয়াদের নিশানায় থাকা ধর্মেন্দ্র প্রধান ৩০ বছর আগে প্রশ্ন ফাঁসের প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন

‘প্রতিবাদ ও ভিন্নমত গণতন্ত্রের অপরিহার্য অংশ’, যন্তরমন্তরে ধর্নাকে সমর্থন নিটের শীর্ষস্থানাধিকারীর

রাজ্য সরকারি কর্মচারীদের সুখবর, সপ্তম পে কমিশন গঠন করল শুভেন্দু সরকার

৫৭ বছরের ছোট তরুণীকে বিয়ে, সাতক্ষীরার সাংসদকে বহিষ্কার করল জামায়াতে ইসলামী

সুস্থ থাকতে ও ওজন নিয়ন্ত্রণে রাখতে কোন স্যুপ খাওয়া উপকারী?

শোওয়ার আগে এক চামচ পিনাট বাটার! সারারাত নিশ্চিন্তে ঘুমোতে সাহায্য করবে

‘৫ বছরে তিনবার নিট প্রশ্ন ফাঁস, জবাবদিহিতা নেই’, এবার সুর চড়ালেন বিজেপিত্যাগী আন্নামালাই