এই মুহূর্তে

লাদাখ কাণ্ডের পর প্রথমবার উজবেকিস্তানে এসসিও বৈঠকে মুখোমুখি মোদি-জিনপিং

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি : দু’বছর আগে পূর্ব লাদাখে রক্তক্ষয়ী সংঘর্ষের পর এই প্রথমবার এক মঞ্চে থাকবেন নরেন্দ্র মোদি ও শি জিনপিং। কোভিড অতিমারির পরে এই প্রথমবার উজবেকিস্তানে এসসিও বৈঠকে মুখোমুখি হতে চলেছেন দুই রাষ্ট্রপ্রধান। তবে দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক হবে কিনা, তা নিয়ে এখনও কিছু জানা যায়নি। অন্যদিকে, সম্মেলন শুরু হওয়ার আগেই যৌথ বিবৃতি দিয়ে রাশিয়া ও চিন জানিয়েছে, একসঙ্গে মিলে মহাশক্তি গড়ে তুলবে এই দুই দেশ। যা কিনা ভারতের পক্ষে অস্বস্তির কারণ।

কোভিড অতিমারির পরে এই প্রথমবার চিনের বাইরে কোনও বৈঠকে অংশ নিতে চলেছেন জিনপিং। প্রসঙ্গত, এসসিও সম্মেলন শুরু হওয়ার কিছুদিন আগেই লাদাখ সীমান্ত থেকে সেনা সরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে ভারত ও চিন। ২০২০ সালের মে মাসে গালওয়ান উপত্যকায় ভারতীয় সেনার উপরে আক্রমণ চালায় ড্রাগন বাহিনী। সেই সময় শহিদ হন ২০ জন ভারতীয় সেনা। পাল্টা প্রত্যাঘাতে নিকেশ করা হয় কমপক্ষে ৪২ জন চিনা সেনাকে। তারপর থেকেই লাদাখ সীমান্তে সেনা মোতায়েন করে রেখেছে দুই দেশ। ভারতীয় সময় রাত ন’টা নাগাদ উজবেকিস্তানে পৌঁছবেন মোদি। এসসিও বৈঠকে যোগ দেওয়ার আগে টুইট করে তিনি জানিয়েছেন, “এসসিও বৈঠকে যোগ দেওয়ার জন্য রওনা হচ্ছি। এই সম্মেলনে আন্তর্জাতিক পরিস্থিতি সম্পর্কে আলোচনা করা হবে। আঞ্চলিক বিষয়গুলি নিয়েও মত বিনিময় হবে রাষ্ট্রপ্রধানদের মধ্যে।”

এসসিও সামিটে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে বসবেন মোদি। তার আগেই চিনের সঙ্গে যৌথ বিবৃতি দিয়েছে রাশিয়া। সেখানে বলা হয়েছে, এই দুই দেশ একসঙ্গে মিলে মহাশক্তি গঠন করবে। যৌথ বিবৃতিতে বলা হয়েছে, আমেরিকা চাইছে এককেন্দ্রিক বিশ্ব গড়ে তুলতে। কিন্তু সেই চেষ্টাকে সফল হতে দেওয়া যাবে না। ইউক্রেন প্রসঙ্গে চিন যেভাবে নিরপেক্ষ অবস্থান নিয়েছে, তাকে ভূয়সী প্রশংসায় ভরিয়ে দিয়েছেন পুতিন।  এই সম্মেলনের পরে আন্তর্জাতিক সমীকরণ কোন দিকে মোড় নেয়, সেদিকে তাকিয়ে ওয়াকিবহাল মহল। 

Published by:

Share Link:

More Releted News:

ট্রাম্পের দূত হয়ে ইরানের সঙ্গে কথা বলতে তেহরানে পাক সেনাপ্রধান মুনির

তুরস্কের স্কুলে ঢুকে ৯ জনকে ঝাঁঝরা করে গুলিতে আত্মঘাতী ১৩ বছরের কিশোর

বিমানে পাশের আসনে বসা মহিলাকে যৌন হেনস্থার অভিযোগ, গ্রেফতার ভারতীয়

ইরানকে অস্ত্র সরবরাহের অভিযোগ মিথ্যে, ট্রাম্পের হুমকি নিয়ে পাল্টা হুঁশিয়ারি চিনের

আগামী ১৫ বছরের মধ্যে ভারত-সহ বিশ্বের ৫০ কোটি শিশুর ওজন বৃদ্ধির আশঙ্কা

মার্কিন নৌবাহিনীর কড়াকড়িতে হরমুজের দিকে ফিরল নিষেধাজ্ঞাপ্রাপ্ত ট্যাংকার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ