এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনায় শোকপ্রকাশ ব্রিটিশ প্রধানমন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি, লন্ডন: গুজরাতের আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনায় খবরে শোকপ্রকাশ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার। বৃহস্পতিবার (১২ জুন) সমাজমাধ্যম ‘এক্স’ হ্যান্ডলে এক পোস্টে তিনি দুর্ঘটনায় নিহত ব্রিটিশ নাগরিকদের পরিবারকে সমবেদনা জানিয়েছেন।

এদিন দুপুর ১টা ৩৯ মিনিটে সর্দার বল্লভভাই পটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আকাশে উড়ান দেয় এয়ার ইন্ডিয়ার ১৭১ বিমানটি। আহমেদাবাদ থেকে ব্রিটেনের গ্যাটউইক যাওয়ার কথা ছিল।  রানওয়ে ২৩ থেকে ওড়ার এক মিনিটেরও কম সময়ের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এয়ার ট্র্যাফিক কন্ট্রোলের সঙ্গে। ফ্লাইটরাডার২৪-এর তথ্য অনুযায়ী, ভেঙে পড়ার আগে বিমানটি মাটি থেকে ৬২৫ ফুট উচ্চতায় ছিল। উপরে ওঠার সঙ্গে সঙ্গেই দ্রুত গতিতে নীচের দিকে নেমে আসতে শুরু করে। তার পরই সেটি মেঘানিনগরের কাছে বসতি এলাকায় চিকি‍ৎসকদের একটি আবাসনের উপরে ভেঙে পড়ে। বিমানটিতে ৫৩ জন ব্রিটিশ নাগরিকের পাশাপাশি সাতজন পর্তুগিজ ও একজন কানাডার নাগরিক ছিলেন। সূত্রের খবর ইতিমধ্যেই ১৭০ জনের পোড়া দেহ উদ্ধার করা হয়েছে।

বিমান দুর্ঘটনার খবর জানতে পারার সঙ্গে সঙ্গেই দিল্লিতে থাকা ব্রিটিশ দূতাবাসের আধিকারিকদের কাছ থেকে বিস্তারিত তথ্য তলব করে প্রধানমন্ত্রীর দফতর। ওই তথ্য পাওয়ার পরেই সমাজমাধ্যম ‘এক্স’ হ্যান্ডলে এক পোস্টে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার লেখেন ‘ভারতের আহমেদাবাদে অনেক ব্রিটিশ নাগরিককে বহনকারী লন্ডনগামী বিমানটি বিধ্বস্ত হওয়ার দৃশ্যগুলি ভয়াবহ। পরিস্থিতির উন্নতির সাথে সাথে আমাকে আপডেট করা হচ্ছে এবং এই গভীর দু:খজনক সময়ে যাত্রী এবং তাদের পরিবারের প্রতি আমার সমবেদনা রইল।’

কাল না পরশু কবে দেবেন ভাইফোঁটা? জেনে নিন শুভ সময়

অর্শদীপের বদলে দলে আসছেন সিরাজ! কিউয়িদের বিপক্ষে ভারতের সম্ভাব্য একাদশ

রকেট গতিতে বাড়ছে AQI! দূষণ থেকে ফুসফুসকে বাঁচাতে মেনে চলুন এই ৫ উপায়

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

কালীপুজোর রাতে রিষড়া পুরসভার নোডাল অফিসারের বাড়িতে হামলা, চলল গুলি!

NRS হাসপাতালের তরুণ চিকিৎসকের রহস্যমৃত্যু, হোয়্যাটসঅ্যাপ স্টেটাসে বিস্ফোরক দাবি

মিশরে দুটি যাত্রীবাহী ট্রেনের ভয়াবহ সংঘর্ষ! ঘুমন্ত অবস্থায় মৃত ৭, আহত ১২৫

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

বাংলাদেশে ফেরার আগে নতুন পাসপোর্টের জন্য আবেদন করলেন শেখ হাসিনা!

হরিদ্বার যাওয়ার স্বপ্ন অধরাই রইল, ভয়াবহ দুর্ঘটনায় জীবন্ত ঝলসে মৃত ৫

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

‘ভেবেছিলাম মরেই যাব!’, সমুদ্রে ৯ ঘণ্টা ভাসার পর বেঁচে ফিরলেন জাহাজের পিয়ানোবাদক

‘টাইগার ৩’-এর রেকর্ড ভাঙল ‘রামায়ণ’, চার দিনেই বিশ্বজুড়ে আয় প্রায় ৫০০ কোটি

ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগ, উত্তপ্ত বসিরহাট জেলা হাসপাতাল চত্বর