প্রয়াত পাক অধিকৃত কাশ্মীরের প্রেসিডেন্ট সুলতান মাহমুদ চৌধুরী

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রয়াত প্রবীণ কাশ্মীরি নেতা এবং পাক অধিকৃত কাশ্মীরের  প্রেসিডেন্ট সুলতান মেহমুদ চৌধুরী।  শনিবার ইসলামাবাদের একটি হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেছেন।  মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর। সুলতান মেহমুদ চৌধুরীর মৃত্যুর খবর তাঁর পরিবার ও সরকারি সূত্র নিশ্চিত করেছে।  

পরিবার সূত্রে জানা গিয়েছে, রবিবার বিকেল ৪.০০ টায় মিরপুর আজাদ জম্মু ও কাশ্মীরের কায়েদে আজম মুহাম্মদ আলী জিন্নাহ ক্রিকেট স্টেডিয়ামে তাঁর শেষকৃত্য  সম্পন্ন হবে।  পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ সুলতান মাহমুদ চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। বলেন, “সুলতান মাহমুদ চৌধুরী আজাদ কাশ্মীরের জনগণের সেবায় সারাজীবন কাজ করেছেন এবং কাশ্মীর ইস্যুতে তিনি ছিলেন একজন দূরদর্শী নেতা। কাশ্মীরিদের ওপর ভারতের নিপীড়নের বিরুদ্ধে সুলতান মাহমুদ চৌধুরী সবসময় সোচ্চার ছিলেন। কাশ্মীর প্রশ্নে তাঁর ভূমিকা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।”  

জেনে নিন সুলতান মেহমুদ চৌধুরীর পরিচয় 

১৯৫৩ সালে মিরপুরের চেচিয়ানে জন্মগ্রহণ করেন সুলতান মাহমুদ চৌধুরী। তিনি তাঁর নিজ শহরে প্রাথমিক শিক্ষা  গ্রহণ করেন। তিনি রাওয়ালপিন্ডিতে ম্যাট্রিক পাশ করেন এবং গর্ডন কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। পরে তিনি ব্রিটেন থেকে বার-অ্যাট-ল ডিগ্রি অর্জন করেন। ১৯৮৩ সালে পাকিস্তানে ফিরে আসার পর, তিনি সক্রিয় রাজনীতিতে প্রবেশ করেন এবং কয়েক দশক ধরে  পাক অধিকৃত কাশ্মীরের রাজনৈতিক দৃশ্যপটে  বিরাট ভূমিকা পালন করেন। তিনি পাক অধিকৃত কাশ্মীরের প্রধানমন্ত্রী এবং বিরোধীদলীয় নেতা হিসেবেও দায়িত্ব পালন করেছেন এবং মিরপুর থেকে নয়বার পাক অধিকৃত  কাশ্মীর আইনসভার সদস্য নির্বাচিত হয়েছেন। 

আরও পড়ুনঃ ‘এখানে কথার বয়ান বদলে দেওয়া হয়’, ‘সাম্প্রদায়িক’ বিতর্কের মাঝেই কপিল শর্মার শোয়ে এআর রহমান

২০২১ সালে তিনি   পাক অধিকৃত কাশ্মীরের প্রেসিডেন্ট নির্বাচিত হন। আন্তর্জাতিক ফোরামে কাশ্মীর সমস্যা জোরদারভাবে উত্থাপনের জন্য তিনি ব্যাপকভাবে পরিচিত ছিলেন।তিনি জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানের সামনে সমাবেশ ও বিক্ষোভের মাধ্যমে কাশ্মীরের বিষয়টি উত্থাপন করেন এবং লন্ডন, নিউ ইয়র্ক, ব্রাসেলস, ডাবলিন এবং বার্লিনে বৃহৎ আকারের কাশ্মীর মিছিলের নেতৃত্ব দেন।

 

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের