‘এখানে কথার বয়ান বদলে দেওয়া হয়’, ‘সাম্প্রদায়িক’ বিতর্কে এবার রহমানের নিশানায় কপিল

ধর্মের নামে ভেদাভেদের কারণেই বলিউডে আট বছর ধরে তেমন কাজ পাচ্ছি না', সম্প্রতি এমনই মন্তব্য করে বিতর্কের মুখে পড়েছিলেন অস্কারজয়ী সুরকার এআর রহমান।

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘ধর্মের নামে ভেদাভেদের কারণেই বলিউডে আট বছর ধরে তেমন কাজ পাচ্ছি না’, সম্প্রতি এমনই মন্তব্য করে বিতর্কের মুখে পড়েছিলেন অস্কারজয়ী সুরকার এআর রহমান। বলিউডকে ‘সাম্প্রদায়িক’ বলার খেসারত ভুগতে হয়েছে তাঁকে। সহকর্মীদের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও এআর রহমানকে নিয়ে বিতর্কের ঝড় উঠেছে। সাক্ষাৎকারে রহমান বলেছিলেন, সাম্প্রতিক বছরগুলিতে হিন্দি চলচ্চিত্র শিল্প আরও ‘সাম্প্রদায়িক’ হয়ে উঠেছে বলে তিনি মনে করেন। যদিও বিতর্কের ঝড় উঠতেই সুরকার প্রতিক্রিয়া জানিয়ে বলেন, তাঁর বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে। তিনি কোনও ধর্মকে আঘাত করেননি। চলমান বিতর্কের মধ্যেই সম্প্রতি কৌতুকাভিনেতা কপিল শর্মার ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-এর সর্বশেষ পর্বে উপস্থিত হয়েছিলেন এআর রহমান। সেখানে তিনি অনেক মজা করেছেন। তিনি ‘গান্ধি টকস’ তারকা বিজয় সেতুপতি, অদিতি রাও হায়দারি এবং সিদ্ধার্থ যাদবের সঙ্গে মঞ্চে উপস্থিত হয়েছিলেন। হ্যাঁ, এই ছবির প্রচারের জন্যই ছবির তারকাদের সঙ্গে শোয়ে উপস্থিত হয়েছিলেন এআর রহমান।

এই অনুষ্ঠানে ‘ফিসফিসিয়ে খেলা’ হয়েছিল, যেখানে প্রতিটি অতিথি হেডফোন পরেন এবং কপিল একটি লাইন বলেন, যা তাঁদের একে অপরকে ব্যাখ্যা করতে বলে। এই খেলার পরেই, রহমান তাঁর ‘সাম্প্রদায়িক’ বিতর্কের ভুল ব্যাখ্যা টেনে জানান, খেলাটি ট্রান্স মিশনের সময় বার্তা কীভাবে পরিবর্তিত হয় তাঁর একটি দুর্দান্ত উদাহরণ। এরপর কপিল শর্মার শোতে তিনি নিজের মতামত ভাগ করে নিয়ে বলেন, ‘অনেক তথ্যের ভুল ব্যাখ্যা করা হয়, তা দেখাও একটি ভাল অনুশীলন। বিভিন্ন রাজ্য, বিভিন্ন সংস্কৃতি। বিশ্বের সমস্যা হল কীভাবে বার্তাগুলি বিকৃত হয়ে যায়।’ এরপর তিনি ‘গান্ধী টকস’-এর সঙ্গীত রচনা সম্পর্কে বলেন, ‘যদি কোনও সংলাপ না থাকে, তবে এটি সঙ্গীতের উদযাপন কারণ আপনি সঙ্গীত করার জন্য সব উজার করে দিই।’ সম্প্রতি সাম্প্রদায়িক নিয়ে একটি সাক্ষাৎকারে এ আর রহমান বলেছেন, যারা সৃজনশীল নন তাঁদের এখন সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আছে। সাম্প্রদায়িক ঘটনা হতে পারে। কিন্তু আমার উপস্থিতিতে এটি ঘটেনি। এটা আমার কাছে চিনাদের ফিসফিসানির মতো মনে হয়। কিন্তু সঙ্গীত সংস্থা এগিয়ে গিয়ে তাঁদের নিজস্ব পাঁচজন সুরকারকে নিয়োগ করেছে। আমি বললাম, ‘ওহ, এটা ভালো, আমি একটু বিরতি নেব, আমি আমার পরিবারের সঙ্গে আরাম করতে পারব।’

আরও বলেন, গত ৮ বছরে ক্ষমতা বদলের পর থেকে বলিউডে আর কাজ পাচ্ছেন না তিনি, মুসলিম বলেই তাঁকে অবজ্ঞা করা হচ্ছে। কারণ ক্ষমতা এখন তাঁদের হাতেই রয়েছে, যাঁদের সৃজনশী ল নন। আবার ধর্মীয় বিভাজনও হতে পারে। অর্থাৎ নাম না করে রহমান সোজা আঙুল তুলেছেন বিজেপি সরকারের উপর। যাঁরা হিন্দুধর্ম নিয়ে সারাক্ষন চেল্লাচ্ছেন। তাঁরাই মুসলিমের কাজ পাওয়া নিয়ে বাধার চেষ্টা করছেন। বলিউডও বিজেপি ঘেঁষা। তবে রহমানের এই মন্তব্য অনেকের পছন্দ হয়নি।

লিভার সুস্থ রাখতে চান? বয়স ৪০ পেরনোর আগেই এই ৩ অভ্যাস থেকে দূরে থাকুন

ফ্লাইট মিস করে বিমানবন্দরের টারম্যাকে ঢুকে পড়লেন দুই মহিলা যাত্রী, তার পর….

বাড়ির এই জায়গায় রাখুন লাফিং বুদ্ধের মূর্তি, সংসারে কোনও দিন টাকার অভাব হবে না

সঙ্গীর পা আটকে গিয়েছিল তারে, ক্ষেপে গিয়ে চার্জিং স্টেশন উল্টে দিল হাতি

রাজগঞ্জের যুবককে তুলে নিয়ে গেল বাংলাদেশিরা, বিএসএফ-বিজিবি পতাকা বৈঠক নিস্ফলা

টোটোয় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছেলের

বাবাকে হারালেন মেসি, ভেঙে পড়েছেন ফুটবলের যুবরাজ

‘অন্নপূর্ণার ভেরিফিকেশনের জন্য বিডিও অফিস থেকে বলছি’, একটা ফোনেই প্রতারিত গৃহবধূ

গুণের শেষ নেই, ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ

‘দেশের উন্নতিতে প্রয়োজন তোমাদের, ভরসা রয়েছে আমার,’ জেন জি-দের বার্তা মোদির

মহিলার প্রেমের ফাঁদে বায়ুসেনার উইং কমান্ডার! পাকিস্তানে প্রতিরক্ষার তথ্য পাচারের অভিযোগ

বিশ্বের একমাত্র স্পিনার হিসেবে ইতিহাস গড়লেন আফগানিস্তানের রশিদ খান

ধুম জ্বরের সঙ্গে মাথাব্যথা, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি স্বরা ভাস্কর

শ্রীলঙ্কা সিরিজের আগে টিম ইন্ডিয়ায় বড় ধাক্কা! ছিটকে গেলেন তারকা ব্যাটার, বদলে কে?