আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

কান্না থামাতে বাচ্চার বোতলে মদ, গ্রেফতার মা

নিজস্ব প্রতিনিধিঃ প্রবাদ বাক্যে রয়েছে, ‘কুপুত্র যদ্যপি হয়, কুমাতা কভু নয়’। তবে বাস্তবে এই প্রবাদ বাক্য যেন পাল্টে গেল। শিশুর কান্না থামাতে দেওয়া হল মদ। এমনটাই অভিযোগ উঠেছে ক্যালিফোর্নিয়ার সান বার্নার্ডিনোর এক মহিলার বিরুদ্ধে । ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে ওই মহিলাকে। হাসপাতালে ভর্তি করা হয়েছে শিশুটিকে।

জানা গিয়েছে, ৩৭ বছর বয়সী হোনেস্টি দে লা টোরের শিশু কাঁদছিল। রিয়াল্টোর পথে গাড়ি চালাচ্ছিলেন ওই মহিলা।ফলে শিশুর কান্না থামাতে বোতলে মদ দেওয়া হয় বলে অভিযোগ। শনিবার অভিযুক্ত ওই মহিলাকে গ্রেপ্তার করা হয়েছে। আটকের সময় অভিযুক্তকে মদ্যপ অবস্থায় পাওয়া গিয়েছে । ৬০ হাজার ডলারের বন্ডে ওই মহিলাকে ওয়েস্ট ভ্যালি ডিটেনশন সেন্টারে রাখা হয়েছে বলেই এক আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর।  

প্রসঙ্গত, এর আগেও ওহিওর এক মহিলার বিরুদ্ধে তাঁর ১৬ মাস বয়সী শিশুকে হত্যার অভিযোগ ওঠে। মিসেস ক্যানডেলারিও পুয়ের্তো রিকো বেড়াতে গিয়েছিলেন। শিশুটিকে ১০ দিন ফাঁকা বাড়িতে রেখে গিয়েছিলেন। ফলে শিশুটির মৃত্যু হয়।   

সময় যত এগিয়েছে মা-সন্তানের সম্পর্কের রসায়ন ততই বদলেছে। কখনও সন্তানের হাতে মা খুন বা অবহেলিত আবার কখনও মায়ের হাতে সন্তান। বিশেষ করে পশ্চিমা দেশগুলিতে এই ঘটনা বেড়েই চলেছে। বর্তমানে উন্নয়নশীল দেশগুলিও এই অপরাধ থেকে পিছিয়ে নেই।  

Published by:

Share Link:

More Releted News:

ট্রাম্পের পাকিস্তান সফর বাতিল! টেলিফোনেই সারছেন শান্তি আলোচনা

আমেরিকায় পড়তে গিয়ে খুন, বাংলাদেশি ছাত্রীর মরদেহ উদ্ধার করল ফ্লোরিডা পুলিশ

ইরানের সঙ্গে যুদ্ধে আমেরিকার ক্ষতি ২৪ হাজার কোটি টাকা, দাবি মার্কিন থিঙ্কট্যাঙ্কের

পাকিস্তানে পেট্রোল ৪০০ টাকা ছুঁইছুঁই, নেপালে কমল ডিজেলের দাম

হারিয়েছেন দৃষ্টিশক্তি, শারীরিক অবস্থার অবনতি, জামিনের আর্জি ইমরানের

এবার ট্রাম্পের ছেলেদের সংস্থা থেকে ড্রোন কিনছে মার্কিন বিমানবাহিনী, বিতর্ক তুঙ্গে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ