চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ভিন দেশের প্রাণীদের সঙ্গে কথা বলেছিলেন প্রাক্তন সেনা পাইলট

নিজস্ব প্রতিনিধি : তিন মাস ধরে ভিন গ্রহের প্রাণীদের সঙ্গে সময় কাটিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীতে কর্মরত প্রাক্তন এক পাইলট। বিষয়টি অবিশ্বাস্য লাগলেও সম্প্রতি এই রিপোর্ট প্রকাশ্যে এসেছে। সেই রিপোর্টে উঠে এসেছে, ভিন গ্রহের প্রাণীদের সঙ্গে কথাও বলেছেন এই পাইলট। সেখানে নিজেদের অভিজ্ঞতার কথা জানিয়েছেন ভিন দেশি প্রাণীরা।

মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী কর্মরত সেই প্রাক্তন পাইলটের নাম অ্যালেক্স কলিয়ার। অ্যালেক্স কলিয়ারের মতে, আশির দশকে দুই ভিন দেশি প্রাণীর সঙ্গে সময় কাটিয়েছিলেন তিনি। সেই দুই ভিন দেশি প্রাণীরা অ্যান্ডোমেডিয়ান নামে পরিচিত। দুজনের নাম ভিসাইয়াস ও মোরোয়ানে। তিন মাস ধরে এই দুই ভিনদেশি প্রাণীদের সঙ্গে কথা বলেছিলেন অ্যালেক্স কলিয়ার। স্পেশাল বেল্ট পরে ভিন দেশি প্রার্ণীদের সঙ্গে কলিয়ার কথা বলেছেন।

এর আগে ১৯৬০ সালে ভিন দেশি প্রাণীদের সঙ্গে একবার কথা বলেছিলেন কলিয়ার। কলিয়ার তখন খুব ছোট। এই প্রসঙ্গে তিনি জানান, হাইড অ্যান্ড সিক খেলতে খেলতে ঠাকুদার বাড়িতে ঘুমিয়ে পড়েছিলেন তিনি। এরপর যখন তিনি জেগে ওঠেন, তখন ভিসাইয়াস ও মোরোয়ানের সঙ্গে দেখা করেন তিনি। ইউএফও-তে তিন মাস সময় কাটিয়েছেন। ভিন দেশি প্রাণীদের সঙ্গে কথোপকথনের সময় তারা কলিয়ারকে জানিয়েছেন, এই ইউনিভার্সে শুধু মানুষই একা নেই। পাশাপাশি আরও অনেক ভিন দেশি প্রাণী রয়েছে। অ্যান্ড্রোমেডিয়ানের তরফ থেকে জানা গিয়েছে. ইউনিভার্সে একশ ট্রিলিয়ান গ্যালেক্সি রয়েছে। প্রত্যেক গ্যালেক্সিতেই প্রাণ রয়েছে। তবে কয়েক বছরের মধ্যেই ভিন দেশি প্রাণীরা ধ্বংস হয়ে যাবে।

Published by:

Share Link:

More Releted News:

অ্যাপলের সিইও-এর পদ থেকে সরে দাঁড়াচ্ছেন টিম কুক

যুদ্ধবিরতি চুক্তি না হলে ইরানে প্রচুর বোমা পড়বে, হুঁশিয়ারি ট্রাম্পের

নর্থ ক্যারোলিনাতে ঝগড়া চলাকালীন চলল গুলি, নিহত ২, আহত বহু

৬০ হাজার বিষধর সাপ লালন-পালন করে বছরে ১.৩৫ কোটি আয় চিনা তরুণীর

স্বাস্থ্য ব্যবস্থার বেহাল দশা, গর্ভপাতের জন্য ৯০০ কিমি পথ অতিক্রম করল মহিলা

আমেরিকার যুদ্ধজাহাজের উপর ড্রোন হামলা ইরানের, হরমুজ প্রণালির কাছে ফের উত্তেজনা!

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ