এবার ৮০ ছুঁলেই মিলবে আর্থিক ভাতা, জানাল ফিলিপিন্স প্রশাসন

Share:

নিজস্ব প্রতিনিধি : ফিলিপিন্স এবার বয়স্ক নাগরিকদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিল সেই দেশের সরকার। যাদের বয়স আশি ছুঁয়েছে, তাদের এবার থেকে এককালীন ভাতা হবে ফিলিপিন্স সরকার। এই সব প্রবীণ নাগরিকদের বয়স যত বাড়বে, তত ভাতা দেওয়ার পরিমাণও বাড়াবে সরকার। বয়স্ক নাগরিকদের সামাজিক সুরক্ষার কথা মাথায় নতুন এই উদ্যোগ নিয়েছে ফিলিপিন্স প্রশাসন।

সোমবার, ২৬ ফেব্রুয়ারি ফিলিপিন্স সরকারের তরফে নতুন এই নিয়ম কার্যকর করা হয়েছে। নতুন এই আইনে বলা হয়েছে, ফিলিপিন্সে যাদের বয়স ৮০ বছর হয়েছে, তাঁদের এককালীন ১৭৮ ডলার করে দেবে সেই দেশের সরকার। এরপর যখন ওই ব্যক্তির বয়স ৮৫ বছর হবে, তখন এককালীন আরও ১৭৮ ডলার দেওয়া হবে। আগের বারের তুলনায় ভাতার পরিমাণ বেড়ে যাবে। এভাবে যখন কোনও ব্যক্তির বয়স একশো বছর হবে, তখন সরকারের তরফে ১৭৮০ ডলার দেওয়া হবে। অর্থাৎ বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বয়স্ক নাগরিকদের আর্থিক সাহায্য দেওয়ারও পরিমাণ বাড়াবে সরকার। ইতিমধ্যে নতুন এই বিলটি ফিলিপিন্সের দুই কক্ষ হাউজ অফ রিপ্রেসেনটেটিভ ও সেনেটে জমা দেওয়া হয়েছে। নতুন এই বিলটি সই করেছেন ফিলিপিন্সের প্রেসিডেন্ট ফার্ডিন্যান্ট মার্কোস।

নতুন এই আইন প্রসঙ্গে ফিলিপিন্সের প্রেসিডেন্ট ফার্ডিন্যান্ট মার্কোস জানিয়েছেন, ‘আমাদের কাছে বয়স্ক নাগরিকদের গুরুত্ব সর্বাধিক। এই বয়স্ক নাগরিকদের হাত ধরেই পরবর্তী প্রজন্ম বড় হয়ে উঠেছে। তাই তাঁদের গুরুত্ব আমাদের কাছে বেশি। ওই সব বয়স্ক নাগরিকদের হাতে বেশি অর্থ থাকাই কাম্য। সেই কারণে নতুন এই আইন কার্যকর হতে চলেছে।‘ উল্লেখ্য, এর আগে যে আইনটি কার্যকর ছিল, সেটি হল ফিলিপিন্সে যে সব বয়স্ক নাগরিক রয়েছেন যাদের বয়স একশো হয়েছে, তাঁরাই একমাত্র আর্থিক অনুদানটি পেতেন। যাদের বয়স একশো হয়েছেস তাঁরাই একমাত্র ১৭৮৬ ডলার করে আর্থিক অনুদান পেতেন। তবে এবারে সেই আইনের সংশোধনী আনা হয়েছে। গত বছর ডিসেম্বরেই এই বিষয়ে ফিলিপিন্সের আইনসভা এই সংশোধনীর ব্যাপারে চূড়ান্ত অনুমোদন দেয়। প্রেসিডেন্টের সইয়ের পর এবার এটি বাস্তবায়িত হতে চলেছে।

বারাসতে জেলা পরিষদ ভবনের ‘তিতুমীর সভাকক্ষে’র নাম বদল, করা হল ‘শ্যামাপ্রসাদ ভবন

পাক চর সন্দেহে STF-এর জালে তৃণমূল ব্লক সভাপতির ভাই রাব্বি

লর্ডসে ফের ‘দাদা’ ম্যাজিক! ইংল্যান্ডকে হারিয়ে সৌরভের মতো সেলিব্রেশনে মাতল ভারতীয় দল

‘ফ্রি ফায়ার’ গেমের নেশায় ১৯ বছরের ছেলের হাত ধরে পালাল ৩ গৃহবধূ, চাঞ্চল্য চাপড়ায়

নাবালিকা মেয়েকে ধর্ষণের অভিযোগে পাষণ্ড বাবাকে মৃত্যুদণ্ডের সাজা আদালতের

পাক চর সন্দেহে দিল্লি থেকে বাঙালি যুবককে গ্রেফতার করল রাজ্য পুলিশের এসটিএফ

হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে স্ত্রী ও বোনকে খুন করার কথা লিখে আত্মঘাতী এসবিআই কর্মী

মিলবে ‘ক্যাশলেস’ চিকিৎসা, জানুন কিভাবে মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনায় নাম তুলবেন

হাইকোর্টে বড় ধাক্কা টুলু মণ্ডলের, রক্ষাকবচের আর্জি খারিজ, চলবে পুলিশি তদন্ত

চুরাশির শিখ বিরোধী হিংসায় কারাবন্দি, প্রয়াত প্রাক্তন কংগ্রেস সাংসদ সজ্জন কুমার

সবংয়ে বন্যায় নিহতদের পরিবারকে ৯ লক্ষ, ক্ষতিগ্রস্তদের ৩০ হাজার টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা শুভেন্দুর

‘অভিষেককে দেখার জন্য হয়রানি’, অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় ব্যাঙ্ককে তীব্র ভর্ৎসনা হাইকোর্টের

কিয়েভে রুশ ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলায় নিহত অন্তত ১২, আহত ৩৩

হার বুঝতে পেরেই ভোটাভুটির আগে ইস্তফা দিলেন ‘দলবদলু’ কাজল শেখ