‘শিগগিরই ইরান ছাড়ুন’, দেশের নাগরিকদের নির্দেশ তেহরানের ভারতীয় দূতাবাসের

Share:

নিজস্ব প্রতিনিধি: ইরানের আকাশে ঘনাচ্ছে যুদ্ধের কালো মেঘ। যে কোনও মুহূর্তে ইরানে হামলা চালাতে পারে আমেরিকা। যুদ্ধ কি তাহলে আসন্ন? তেহরানের ভারতীয় দূতাবাসের নির্দেশিকায় এমনটাই আশঙ্কা তীব্র হচ্ছে। ইরানে থাকা ভারতীয়দের দ্রুত সেই দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। এমনকি হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। 

সোমবার তেহরানের ভারতীয় দূতাবাস ইরানে থাকা ভারতীয় নাগরিকদের বাণিজ্যিক বিমান সহ পরিবহন মাধ্যমের যাবতীয় সুবিধা ব্যবহার করে সেই দেশ ছাড়ার বার্তা দেওয়া হয়েছে। দূতাবাস গত ১৪ জানুয়ারি একটি পরামর্শ জারি করেছিল , যেখানে সমস্ত ভারতীয় নাগরিক এবং ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তিদের সতর্ক থাকতে, বিক্ষোভের এলাকা এড়িয়ে চলতে, দূতাবাসের সঙ্গে যোগাযোগ রাখতে এবং স্থানীয় সংবাদমাধ্যমের উপর নিবিড় নজর রাখার কথা বলা হয়েছিল। সেই কথাই আরও একবার মনে করিয়ে দেওয়া হয়েছে ইরানে থাকা ভারতীয় ও ভারতীয় বংশোদ্ভূতদের।  নির্দেশিকায় বলা হয়েছে, ” ২০২৬ সালের ৫ জানুয়ারী   ভারত সরকার কর্তৃক জারি করা পরামর্শের ধারাবাহিকতায় এবং ইরানের ক্রমবর্ধমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে, বর্তমানে ইরানে থাকা ভারতীয় নাগরিকদের (ছাত্র, তীর্থযাত্রী, ব্যবসায়ী এবং পর্যটকদের) বাণিজ্যিক বিমান সহ উপলব্ধ পরিবহনের মাধ্যমে ইরান ত্যাগ করার পরামর্শ দেওয়া হচ্ছে। ১৪ জানুয়ারী ২০২৬ তারিখের পরামর্শে পুনরায় বলা হয়েছে যে সমস্ত ভারতীয় নাগরিক এবং ভারতীয় বংশোদ্ভূতদের যথাযথ সতর্কতা অবলম্বন করা উচিত, বিক্ষোভ বা বিক্ষোভের স্থান এড়িয়ে চলা উচিত, ইরানে ভারতীয় দূতাবাসের সাথে যোগাযোগ রাখা উচিত এবং যেকোনো ঘটনার জন্য স্থানীয় মিডিয়া পর্যবেক্ষণ করা উচিত। ইরানে অবস্থিত সমস্ত ভারতীয় নাগরিকদের তাদের ভ্রমণ এবং অভিবাসন নথি, যার মধ্যে পাসপোর্ট এবং পরিচয়পত্র রয়েছে, সহজেই তাদের কাছে রাখার জন্য অনুরোধ করা হচ্ছে। এই বিষয়ে যেকোনো সহায়তার জন্য তাদের ভারতীয় দূতাবাসের  সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে।” 

আরও পড়ুন: লালকেল্লা ও দিল্লি বিধানসভা বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি খলিস্তানি জঙ্গিদের

বিজ্ঞপ্তিতে,   ভারতীয় নাগরিকদের উদ্দেশ্যে আরও বলা হয়েছে তাঁদের নিজেদের হাতের কাছে পাসপোর্ট এবং অন্যান্য পরিচয়পত্র  রাখার কথা।  জেনে নিন হেল্পলাইন  এবং নাম নথিভুক্ত  করবেন কি করে 

দূতাবাস সহায়তার জন্য জরুরি হেল্পলাইন নম্বরগুলিও 
+989128109115 
+989128109109 
+989128109102  
+989932179359 

 সহায়তার জন্য একটি অফিসিয়াল ইমেলও দেওয়া হয়েছে সেটি হল- cons.tehran@mea.gov.in.

ইরানে বসবাসকারী ভারতীয় নাগরিক যারা এখনও দূতাবাসে নাম নথিভুক্ত করেননি তাদের ওয়েবসাইটে থাকা অনলাইন ফর্ম ব্যবহার করে  নাম নথিভুক্ত করার পরামর্শ দেওয়া হয়েছে। ইরানে ইন্টারনেট পরিষেবা ব্যাহত হলে সেক্ষেত্রে ভারতে থাকা ওই পরিবারের সদস্যদের তাদের  হয়ে এই কাজ করার  অনুরোধ  হয়েছে দূতাবাসের পক্ষ থেজে।  প্রক্রিয়া সম্পন্ন করার জন্য অনুরোধ করা হয়েছে। 

 

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের