লালকেল্লা ও দিল্লি বিধানসভা বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি খলিস্তানি জঙ্গিদের

Share:

নিজস্ব প্রতিনিধি: দিল্লিতে একের পর এক বোমা হামলার হুমকিতে চরম সতর্কতায় গোটা প্রশাসন। সোমবার দিল্লি পুলিশের কাছে দিল্লি বিধানসভা ও ঐতিহাসিক লাল কেল্লায় বোমা হামলার হুমকি নিয়ে একটি ইমেল আসে। খালিস্তানি গোষ্ঠীর নাম ব্যবহার করে পাঠানো এই হুমকি বার্তার জেরে তৎপর হয়ে ওঠে নিরাপত্তা সংস্থাগুলি। ইমেল পাওয়ার সঙ্গে সঙ্গেই দিল্লি পুলিশ বিধানসভা চত্বরে তল্লাশি অভিযান শুরু করে।

হুমকিমূলক ইমেল পাওয়ার পর দিল্লি পুলিশ জানিয়েছে, খালিস্তানি গোষ্ঠীর নাম ব্যবহার করে পাঠানো ওই ইমেলের পরপরই চত্বরে শুরু হয় ব্যাপক তল্লাশি অভিযান। বোমা নিষ্ক্রিয়কারী দল, কুকুর বাহিনী ও অন্যান্য নিরাপত্তা ইউনিট দীর্ঘ সময় ধরে তল্লাশি চালালেও কোনও বিস্ফোরক বা সন্দেহজনক বস্তু পাওয়া যায়নি। তবুও পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে এবং ইমেলটির উৎস খতিয়ে দেখতে সাইবার সেল তদন্ত শুরু করেছে।

এদিকে, আম আদমি পার্টির নেতা ও প্রাক্তন বিধায়ক আম আদমি পার্টির নেতা দিলীপ পান্ডেও মৃত্যুর হুমকি পেয়েছেন। নিজের ব্যক্তিগত ইমেলে বোমা হামলার হুমকির বার্তা পাওয়ার কথা জানিয়ে তিনি তাৎক্ষণিকভাবে দিল্লি পুলিশের শীর্ষ কর্তাদের বিষয়টি অবহিত করেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আবেদন জানান।

আরও পড়ুন: ৮ সদস্যের মডিউলের ‘মাথা’ উমর ফারুক! কাশ্মীরের জঙ্গি সাবিরের সঙ্গে কীভাবে যোগ?

একই দিনে দিল্লির দুটি স্কুলেও বোমা হামলার হুমকি আসে। দিল্লি ক্যান্টনমেন্টের আর্মি পাবলিক স্কুল এবং লোধি কলোনির বিমান বাহিনী বাল ভারতী স্কুলে পাঠানো ইমেলের জেরে সতর্কতামূলকভাবে স্কুল খালি করে তল্লাশি চালানো হয়। দিল্লি দমকল বিভাগ, বম্ব স্কোয়াড দল ও কুকুর বাহিনী ঘটনাস্থলে পৌঁছে তদন্ত চালায়। পরে কর্মকর্তারা জানান, উভয় ক্ষেত্রেই হুমকিগুলি ভুয়া। উল্লেখযোগ্যভাবে, গত দেড় বছরে দিল্লির স্কুল, কলেজ ও বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে এ ধরনের ৫০টিরও বেশি বোমা হামলার হুমকি এসেছে। অধিকাংশ ক্ষেত্রেই সেগুলি ভুয়ো প্রমাণিত হলেও, এখনও অনেক ঘটনার উৎস শনাক্ত করতে পারেনি পুলিশ। ফলে রাজধানীতে জননিরাপত্তা নিয়ে উদ্বেগ ক্রমশ বাড়ছে।

রাশিয়ার মস্কোতে ভয়াবহ বিস্ফোরণে নিহত কমপক্ষে ৩, আহত ১৫

চেক বাউন্স কাণ্ডে হুমায়ুন কবীরকে ডেডলাইন বেঁধে দিল মহমেডান ক্লাব

Commonwealth Games: বক্সিং-য়ে মেয়েদের পরেই সোনা জয় ভারতের অঙ্কুশ-সচিনের

বান্ধবী অর্পিতার সঙ্গে গোপনে কী কথা হামিমের? চ্যাট উদ্ধারের চেষ্টায় গোয়েন্দারা

ভারতীয় বক্সিংয়ের জগতে সোনার দিন হয়ে রইল শনিবার

হরিয়ানার নিম্নবিত্ত পরিবার থেকে কমনওয়েলথের শীর্ষে, বক্সিংয়ে সোনা জিতলেন সাক্ষী চৌধুরী

রবিবারের ছুটি ভেস্তে দেবে বৃষ্টি, একাধিক জেলায় জারি হলুদ সতর্কতা

সংসদ চত্বরে চাঁদা চুরির ‘নাটক’, রাহুল গান্ধি-পাপ্পু যাদবের বিরুদ্ধে এফআইআর

সীমান্ত পেরিয়ে মরক্কো থেকে সেউতায় ঢুকতে গিয়ে প্রাণ হারিয়েছেন ৬৭ জন

ল্যান্ড বিস্ফোরণে হারিয়েছিলেন পা, কমনওয়েলথে সোনা জিতে ইতিহাস গড়লেন সোমান

বহুতলে নির্মাণ কাজের উপর স্থগিতাদেশের মেয়াদ বৃদ্ধি করল নবান্ন

মঞ্চকে বিদায় জানিয়ে চিরঘুমের দেশে যাত্রাশিল্পী অসীম কুমার

‘খেলা আর রাজনীতিকে আলাদা রাখতে হবে,’ বার্তা শমীকের

শুভেন্দুকে টার্গেট, যন্তর মন্তরে নাশকতার ছক! হামিমকে নিয়ে STF-এর হাতে চাঞ্চল্যকর তথ্য