বিক্ষোভকারীদের উপরে গুলি, নেপালের পদত্যাগী প্রধানমন্ত্রী ওলির বিরুদ্ধে দায়ের এফআইআর

Share:

আন্তর্জাতিক ডেস্ক: নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির বিরুদ্ধে দায়ের হল এফআইআর। তাঁর বিরুদ্ধে শান্তিপূর্ণ Gen Z বিক্ষোভকারীদের উপর গুলি চালানোর নির্দেশ দেওয়ার অভিযোগ আনা হয়েছে। কংগ্রেস সাংসদ অভিষেক প্রতাপ শাহ এই অভিযোগ এনেছেন। তাঁর বক্তব্যের প্রেক্ষিতে কপিলবস্তুর প্রধান জেলা আধিকারিক দিলকুমার তামাং নতুন বানেশ্বরের মেট্রোপলিটন থানায় একটি এফআইআর দায়ের করেছেন।

এফআইআরে বলা হয়েছে যে পুলিশের গুলিতে বহু যুবক আহত আহত ও নিহত হয়েছেন। তাঁদের বেশিরভাবেরই বয়স সতেরো থেকে পঁয়তাল্লিশের মধ্যে। নিহতদের মধ্যে রয়েছেন সুলভ রাজ শ্রেষ্ঠ, যম চৌলাগাইন, বুদ্ধি তামাং, মিসাল সারু মাগার, পারুহং উতমল রায়, যোগেন্দ্র ন্যূপানে, বিনোদ মহারজন, দিল নারায়ণ তামাং, প্রবীণ কুলুং, উমেশ মাহাত, নীতা গৌতম, শৌরভ কিশোর শ্রেষ্ঠ, সুভাষ বোহোরা এবং নীরজ পন্ত। পুশনিকেপি শর্মা ওলির বিরুদ্ধে শান্তিপূর্ণ জেনারেল জেড বিক্ষোভকারীদের উপর গুলি চালানোর নির্দেশ দেওয়ার অভিযোগ আনা হয়েছে। কংগ্রেস সাংসদ অভিষেক প্রতাপ শাহর অভিযোগ পুলিশ গুলি চালিয়েছে ঠিকই, কিন্তু তা সম্পূর্ণ প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির নির্দেশে। তাই আসল হত্যাকারী তিনি।

অভিযোগে পুঙ্খানুপুঙ্খ তদন্তের দাবি জানানো হয়েছে। প্রমাণ সহ আইনি ব্যবস্থা, মৃতদের ময়নাতদন্তের আবেদন করা হয়েছে। কপিলবস্তুর প্রধান জেলা আধিকারিক দিলকুমার তামাং নিশ্চিত করেছেন যে এফআইআরটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।

জনরোষের দাবানলে পুড়ছিল নেপাল। প্রবল জনরোষের মুখে পড়ে প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেছিলেন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। ‘ওলি চোর দেশ ছোড়’ লেখা প্ল্যাকার্ড, স্লোগানে ছেয়ে গিয়েছিল চারদিক। তারপরেই প্রধানমন্ত্রীত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন তিনি। সেনাপ্রধানের কাছে নিজের পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছিলেন তিনি। তারপরেই সেনার বিমানে তিনি অজানা গন্তব্যের দিকে উড়ে গিয়েছেন।

বন্যাত্রাণ পৌঁছানোর সময় নৌকায় থাকা চিকিৎসকদের আক্রমণ কুমিরের, তার পর…

ভারতকে উপহার জিনপিং-য়ের, গুয়াংজু থেকে নয়াদিল্লি বিমান পরিষেবা শুরুর ঘোষণা চিনের

টেস্ট অভিষেকেই ইতিহাস গড়লেন এই বোলার, পিছনে ফেললেন কাকে?

নিম্নচাপ সরতেই কমছে বৃষ্টি, আজ কেমন থাকবে কলকাতার আবহাওয়া?

ED অভিযানের পরেই বড় সিদ্ধান্ত, কংগ্রেসের সব পদ থেকে ইস্তফা হরিশ রাওয়াতের

শনিবার অর্থাৎ আজ থেকে দিল্লিতে শুরু হচ্ছে ব্রিকস সম্মেলন 

ওভারটেক করতে গিয়ে বিপত্তি! পরপর তিনটি গাড়ির সংঘর্ষে রাশিয়ায় মৃত অন্তত ১২

7,000mAh ব্যাটারি ও 32MP ক্যামেরা! ৩,০০০ টাকা সস্তা হল Motorola Edge 70 Fusion

হাইকোর্টের তিরস্কারের পরেই গণেশ চতুর্থী উপলক্ষে ১০ দিন মদ বিক্রি বন্ধের নির্দেশ প্রত্যাহার

রানে ফিরলেন বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ইতিহাস গড়লেন

প্রকাশ্যে মুম্বইয়ের ‘লালবাগচা রাজা’র প্রথম ঝলক, দেখে নিন

হামলার পর তেল পরিবহণে বড় পদক্ষেপ, পাইপলাইন বন্ধ করল সৌদি আরব

বিনা প্রতিদ্বন্দ্বিতায়, তৃণমূলের সমর্থনে ফের পঞ্চায়েতের দখল নিল বিজেপি

চন্দননগর স্ট্র্যান্ডে ফরাসি রাষ্ট্রদূতের সঙ্গে জমিয়ে ফুচকা খেলেন পর্যটনমন্ত্রী ও বিধায়ক