স্টারমারের পদত্যাগের পর ব্রিটেনের প্রধানমন্ত্রী হলেন অ্যান্ডি বার্নহাম

Share:

আন্তর্জাতিক ডেস্ক:   রাজা তৃতীয় চার্লসের আমন্ত্রণে সরকার গঠনের পর ব্রিটেনের প্রধানমন্ত্রী হলেন অ্যান্ডি বার্নহ্যাম। আজই তিনি ডাউনিং স্ট্রিটে যাবেন বলে জানা গিয়েছে। যেখানে তিনি কর্মীদের সঙ্গে সাক্ষাতের আগে ভাষণ দেবেন।

কিয়ার স্টারমার ডাউনিং স্ট্রিটে শেষ ভাষণের পর আজ সোমবার (২০ জুলাই) আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেছেন। স্টারমার প্রধানমন্ত্রীর পদে দায়িত্ব পালনকে নিজের জীবনের সবচেয়ে বড় সৌভাগ্য বলে উল্লেখ করেছেন।  দলের নেতাদের চাপে পড়েই গত মাসে পদত্যাগ করেন স্টারমার। তাঁর জায়গাতেই এসেছেন অ্যান্ডি বার্নহ্যাম। তবে তিনি  রাজনীতিতে নতুন নন। বার্নহ্যাম ২০০১ থেকে ২০১৭ সাল পর্যন্ত গ্রেটার ম্যানচেস্টারের লেই নির্বাচনী এলাকার সাংসদ হিসেবে দায়িত্ব পালন করেন এবং এরপর ম্যানচেস্টারের মেয়র হওয়ার জন্য পদত্যাগ করেন। এছাড়াও তিনি ২০০৫ থেকে ২০১০ সালের মধ্যে স্বাস্থ্য ও সংস্কৃতি সচিবসহ সরকারের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।  উত্তর ইংল্যান্ডে জনপ্রিয় হওয়ায় তাঁকে অনেকেই ‘কিং অব দ্য নর্থ’ নামে ডাকেন।প্রধানমন্ত্রী হিসেবে   তাঁর সামনে বেশ কয়েকটি বড় চ্যালেঞ্জ  রয়েছে। এর মধ্যে রয়েছে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, অর্থনৈতিক প্রবৃদ্ধির গতি বাড়ানো, বিদ্যুৎ ও জল-সহ জনসেবার মান উন্নয়ন এবং  প্রশাসনকে আরও কার্যকর করা।  

আরও পড়ুন: ‘হয় পরিষেবা দিন, নাহলে পদত্যাগ করুন,’ পঞ্চায়েত প্রধানদের হুঁশিয়ারি দিলীপের

স্টারমারের আগেও আটজন প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন। যা ব্রিটেনে রেকর্ড। তাঁরা হলেন জন মেজর, টনি ব্লেয়ার, গর্ডন ব্রাউন, ডেভিড ক্যামেরন, থেরেসা মে, বরিস জনসন, লিজ ট্রাস, ঋষি সুনক। এদের মধ্যে ৮৩ বছর বয়সী জন মেজর হলেন সবচেয়ে বয়স্ক, আর ৪৬ বছর বয়সী  ঋষি সুনক হলেন সবচেয়ে কম বয়সী প্রাক্তন প্রধানমন্ত্রী। 

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২২৪, নিখোঁজ আড়াই হাজারের বেশি

ঠান্ডা দই বনাম আইসক্রিম, জেনে নিন কোনটি বেশি স্বাস্থ্যকর?

সেলুনে সতীর্থ সরফরাজের চুল কাটছেন মোহাম্মদ সিরাজ! ভাইরাল ভিডিও

বুধের সকালে চমক দেবে বৃহস্পতি! টাকার জোয়ারে ভাসবেন ৭ রাশির জাতক-জাতিকারা

 সম্পর্কের শৈত্য কাটছে! অগস্টের শেষ সপ্তাহে দিল্লি সফরে আসছেন তারেক রহমান

‘পাথর সম্রাট’ টুলুর বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি করল সিউড়ি আদালত

‘ধর্মান্তকরণ রুখতে নতুন আইন আনছে রাজ্য,’ ঘোষণা শুভেন্দুর

পাঁচ বছরেই দেবরাজের সম্পত্তির পরিমাণ ১০০ কোটি টাকা! ইডিকে নতুন তথ্য দিল পুলিশ

গাঁজা সেবন করেই বিমান চালাচ্ছিলেন ফুকেত-দিল্লি এয়ার ইন্ডিয়ার পাইলট!

অভয়ার ধর্ষণ-খুনের দিন হাসপাতালে থাকা চিকিৎসক-নার্স, কর্মীদের তলব সিবিআইয়ের

বিএসএফ-বিজিবি পতাকা বৈঠকের পরে মুক্তি পেল বাংলাদেশিদের হাতে অপহৃত তেহট্টের দুই চাষি

‘দুর্নীতির খোঁজ চললেও, মানুষকে আগে পরিষেবা দিতে হবে,’ নির্দেশ দিলীপ ঘোষের

টুলুর ‘সাম্রাজ্য’-এর শিকড় খুঁজতে পুলিশের আতশকাচের নিচে আত্মীয়রা

হালিশহরের পর শ্যামবাজার, ফের মমতাকে ঘিরে বিক্ষোভ, শুনতে হল চোর স্লোগান