‘হয় পরিষেবা দিন, নাহলে পদত্যাগ করুন,’ পঞ্চায়েত প্রধানদের হুঁশিয়ারি দিলীপের

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যে পালাবদলের পর একটি দৃশ্য দেখা যাচ্ছে। পরিষেবা বন্ধ করে মানুষের দুর্ভোগ বাড়াচ্ছে একাধিক পঞ্চায়েত। মূলত তৃণমূল আশ্রিত পঞ্চায়েতে এই ব্যবস্থা দেখা যাচ্ছে। মানুষকে পরিষেবা দিতে অনীহা দেখাচ্ছেন বেশ কিছু প্রধান। এবার থেকে সেটা চলবে না বলে স্পষ্টভাবে জানালেন দিলীপ ঘোষ। তাঁদের হুঁশিয়ারি দিয়েছেন পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। আজ, সোমবার বিধানসভা দাঁড়িয়ে তিনি বলেন, ‘হয় পরিষেবা দিন, নাহলে পদত্যাগ করুন। পঞ্চায়েতে না আসলে পুলিশ দিয়ে কোমরে দড়ি বেঁধে নিয়ে এসে সই করাব। ভাতা নিচ্ছেন, মাইনে নিচ্ছেন অথচ কাজ করবেন না। এটা চলবে না। আমরা কাজ করব বলে ক্ষমতাতে এসেছি। আর কিছু পঞ্চায়েত আছে বিজেপিকে দোষারোপ করার জন্য মানুষকে পরিষেবা দিচ্ছে না।’

আরও পডুন: ‘একুশে জুলাইয়ে নিহতদের পরিবার চাইলে এফআইআর করবে’, বললেন মুখ্যমন্ত্রী

দিলীপ আরও বলেন, ‘বর্তমানে বিভিন্ন পঞ্চায়েত প্রধান এবং সদস্যরা না আসায় উন্নয়নের কাজ থমকে রয়েছে। ডিম থেরাপির ভয়ে পঞ্চায়েতে আসছে না তৃণমূলের জনপ্রতিনিধিরা। তাঁদের নিরাপত্তা দেওয়া হবে। কিন্তু পঞ্চায়েতে আসতে হবে ও মানুষকে পরিষেবা দিতে হবে। বিল আনা হচ্ছে। আর্থিক ক্ষমতা দেওয়া হবে পঞ্চায়েত সচিবদের। এই সপ্তাহতেই বিল আসবে। আপনাদের সমর্থনে বিল পাশ করানো হবে।’ ১২৫ দিনের কাজের প্রকল্প যাতে দ্রুত এগিয়ে নিয়ে যাওয়া যায়, তাই রাজ্যের আধিকারিকদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। এই বিষয়ে পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ জানিয়েছেন, কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের আধিকারিকরা রাজ্যে আসছেন। আগামিকাল মঙ্গলবার থেকে প্রশিক্ষণ কর্মসূচি শুরু হবে। যাঁরা প্রশিক্ষণ নেবেন, তাঁরাই ফিরে গিয়ে নিজের নিজের জেলা এবং মহকুমা স্তরে প্রশিক্ষণ দেবেন।’

‘তোমাদের খতম করে দেব’, সৌরভ -ডোনাকে প্রাণনাশের হুমকি দিয়ে চিঠি

হাড়হিম ঘটনা বেঙ্গালুরুতে, পাঁচতারা হোটেলের রুমে দুই শিশুকে খুন করে আত্মহত্যার চেষ্টা বাবার

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্প, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৭

দাঁড়িয়ে খাবার খান? জানেন এই অভ্যাসই শরীরে ডেকে আনছে বিপদ

বর্ষায় ছাদবাগানে লাগাতে পারেন এই ৫ গাছ, মিলবে একাধিক উপকার

চোখের নিমিষে জলের তোড়ে ভেসে গেল আস্ত সেতু, ভয়ঙ্কর দৃশ্য বন্দি ক্যামেরায়

তৃণমূলের সমর্থনে রাজারহাট পঞ্চায়েত সমিতির নতুন সভাপতি হলেন বিজেপির রুমা মণ্ডল, জোর চর্চা 

একার হাতে বড় করেছিলেন চার সন্তানকে, মৃত্যুর পর কেউ হাজির হলেন না বাবাকে দেখতে

জোরালো ভূমিকম্পে তছনছ কলম্বিয়া, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭.৪

ঝাড়খণ্ডে আন্দোলনরত ছাত্রদের উপরে পুলিশের বলপ্রয়োগের নিন্দা রাহুল গান্ধির

‘রাজ্যে সরকারি উদ্যোগে রাখিবন্ধন উৎসব পালন হবে,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

সরকারি হাসপাতালে সন্ধ্যাতেও OPD! কম খরচে মিলবে চিকিৎসা

হালিশহরে মমতার গাড়িতে হামলা, ভাঙছে ঋতব্রতদের শিবির!

দিল্লিতে খুন করে নন্দীগ্রামে গা ঢাকা, অবশেষে গ্রেফতার কুখ্যাত গ্যাংস্টার’ ওয়াসিম