অফিসে গিয়ে কাজ নয়, গণইস্তফার সিদ্ধান্ত অ্যাপেল কর্মীদের

সপ্তাহে মাত্র তিনদিন আসার কথা বলা হয়েছে।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: করোনা পরিস্থিতি তুলনামূলকভাবে আগের থেকে অনেকটাই ভালো। সরকারি-বেসরকারি অফিস, আদালতে কাজকর্ম আগের মতই শুরু হয়েছে। বহু সংস্থা, যারা অতিমারীকালে ‘ওয়ার্ক ফ্রম হোম’ (বাড়ি থেকে কাজ) সংস্কৃতি চালু করেছিলেন, তারা তাদের কর্মীদের অফিসে ফেরাতে শুরু করেছেন। সেই সব সংস্থার মধ্যে রয়েছে অ্যাপেল। কিন্তু তাদের কর্মীরা আর অফিসে গিয়ে অফিসের কাজ করতে চাইছেন না। এই নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে তাদের চূডা়ন্ত মতবিরোধ তৈরি হয়েছে। সংস্থার ৭৬ শতাংশ কর্মী চাইছেন  বাড়িতে থেকেই অফিসের কাজ করবেন। কর্তৃপক্ষ তাদের বাধ্য করলে প্রয়োজনে তাঁরা ইস্তফা দেবেন।

গত ২৩ মে অ্যাপেল সিইও টিম কুক একটি নির্দেশিকা দিয়েছিলেন। সেই নির্দেশিকায় বলা হয়েছিল, প্রতিদিন আসতে হবে না। সপ্তাহে মাত্র তিনদিন এলেই চলবে। কিন্তু কর্মীরা সেই প্রস্তাবে সাড়া দিতে নারাজ। তিনদিন কেন, তিন ঘণ্টার জন্য তারা অফিসমুখো হবেন না।

সমীক্ষক সংস্থা ব্লাইন্ড ১৩ এপ্রিল থেকে ১৯ এপ্রিল একটি সমীক্ষা চালায়। সমীক্ষা করা হয়েছিল ৬৫২জনের ওপর। বিষয় বাড়ি থেকে অফিসের কাজ না অফিসে বসে অফিসের কাজ। সংখ্যাগরিষ্ঠ জানিয়েছে, অতিমারীর সময় টানা দু বছর বাড়ি থেকে অফিসের কাজ করতে করতে তারা অভ্যস্ত হয়ে উঠেছেন। এখন আর সকালবেলা দৌড়াদৌড়ি করে অফিস যাওয়া আবার ফেরার সময় দৌড়াদৌড়ি করতে আর তাদের ভালো লাগছে না। তাই, তারা বাড়ি থেকেই অফিসের কাজ করতে ইচ্ছুক। পাশাপাশি তারা এও বলেছে, কর্তৃপক্ষ তাদের অফিসে আসতে বাধ্য করলে তারা গণইস্তফা দেবেন।

আরও পড়ুন চাকরি যাচ্ছে টুইটারের সিইও পরাগ আগরওয়ালের

ভাল যাবে না শরীর! হতে পারে অপ্রত্যাশিত আয়, জেনে নিন কেমন কাটবে রবিবার

‘পদ নয়, বিজেপির কাছে দেশ ও পড়ুয়ারা সবার উপরে,’ ধর্মেন্দ্র’র ইস্তফা প্রসঙ্গে মন্তব্য শাহের

মাত্র ১৪ বছর বয়সেই বিশ্বরেকর্ড গড়ল অনাহত সিংহ

একুশে জুলাই কাণ্ডের তদন্ত চেয়ে মণীশ গুপ্তের বিরুদ্ধে FIR দায়ের

রবিতে হাওড়া ডিভিশনে বাতিল থাকবে একগুচ্ছ ট্রেন

নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলনে নেমে গ্রেফতার তেজপ্রতাপ যাদব

বচসার মাঝেই স্টেট ব্যাঙ্কের ম্যানেজারের গালে সপাটে চড় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর মেয়ের

ধর্মতলায় আন্দোলনের নামে অশান্তি পাকানোর চেষ্টায় গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়াল ১১

ধর্মেন্দ্র প্রধানের জায়গায় শিক্ষামন্ত্রী হলেন প্রহ্লাদ যোশী

জিম্বাবোয়েকে দুরমুশ করে সিরিজ পকেটে পুরলেন শ্রেয়সরা

শেখ হাসিনার পরিত্যক্ত বাড়ি ‘সুধা সদন’ থেকে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার

খালি পেটে রোজ সকালে পান করুন ঢ্যাঁড়শের জল, উপকার শুনলে চমকে যাবেন

রবি থেকে মহাদুর্যোগের আশঙ্কা! ভারী বৃষ্টিতে ভাসবে বাংলা

আন্দোলনের নামে ধর্মতলায় অশান্তি পাকানোর অভিযোগে আটক ৫