হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা আর্জেন্টিনার

Share:

আন্তর্জাতিক ডেস্ক : হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছে আর্জেন্টিনা।শুধু তাই নয়, হামাসের সমস্ত আর্থিক দিকগুলোতেও দমানোর নির্দেশ দিয়েছে দেশটি।আর্জেন্টিনার প্রেসিডেন্টের দপ্তর থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, গত বছরের ৭ অক্টোবর ইজরায়েলে হামাসের যোদ্ধারা যে হামলা চালিয়েছেন, সেটির পরিপ্রেক্ষিতে হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে।

তবে হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যা দেওয়ার কারণ হিসেবে আর্জেন্টিনা সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র এবং ইজরায়েলের সঙ্গে আরো ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করতে চলেছে বলে মত বিশ্লেষকদের।

জাভিয়ের মাইলির কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, আর্জেন্টিনাকে আবারও পশ্চিমা সভ্যতার সঙ্গে যুক্ত করতে হবে।দেশটির অতি-ডানপন্থী প্রেসিডেন্ট জাভিয়ের মাইলির জন্য এটি একটি বড় প্রতীকী পদক্ষেপ হিসেবে মনে করা হচ্ছে।

চলতি বছরের গত ফেব্রুয়ারিতে প্রেসিডেন্ট হিসেবে তাঁর প্রথম রাষ্ট্রীয় সফরে মাইলি ইজরায়েলি সরকারের প্রতি সমর্থন করার জন্য জেরুজালেমে গিয়েছিলেন। তখন তিনি ইজরায়েলি দূতাবাস প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়েছিলেন, যা নিয়ে ইজরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রশংসায় ভরিয়ে দিয়েছিলেন। যদিও এই নিয়ে তীব্র সমালোচনা জানিয়েছিল ফিলিস্তিনিরা। বিষয়টিকে ভালভাবে নেয় নি হামাস।

মাইলি একজন রোমান ক্যাথলিক। অবশ্য তিনি জানিয়েছেন, ইহুদি ধর্মের সঙ্গে তাঁর গভীর আধ্যাত্মিক সম্পর্ক রয়েছে। তিনি ইজরায়েলের একজন কট্টর সমর্থক।

গত বছর হামাসের হামলাকে তিনি হিটলারের সময়ের ‘ইহুদি গণহত্যা’-র সঙ্গে তুলনা করেছেন। উল্লেখ্য, এর আগে ইজরায়েল,  মার্কিন যুক্তরাষ্ট্র,ব্রিটেন , অস্ট্রেলিয়া এবং ইউরোপীয় ইউনিয়নও হামাসকে আনুষ্ঠানিকভাবে সন্ত্রাসী সংগঠন হিসেবে স্বীকৃতি দিয়েছে। এবার নতুন করে সন্ত্রাসী সংগঠন হিসেবে স্বীকৃতি দিল আর্জেন্টিনা।

৮০ বছর বয়সে প্রয়াত হলিউডের কিংবদন্তি অভিনেতা টিম কারি

দমদমে ১০ বছরের পড়ুয়ার প্রাণ কাড়ল ডেঙ্গু, শোকের ছায়া এলাকাজুড়ে

নেপালে ঘুরতে গিয়ে আটকে পড়েছেন অভিনেতা খরাজ মুখোপাধ্যায়, দুঃশ্চিন্তায় ছেলে

 শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতার পুকুরে তল্লাশি, উদ্ধার একাধিক আগ্নেয়াস্ত্র সহ ৪০ রাউন্ড গুলি 

পচা ডিম খাচ্ছেন না তো? এই ৫ লক্ষণ না জানলেই হতে পারে বিপদ!

জিম থেকে বেরোনো মাত্রই পর পর গুলি, নিহত হরিয়ানভি গায়ক-অভিনেতা অঙ্কিত বালিয়ান

মানস সরোবর দর্শনের স্বপ্নই কাল? নেপালে নিখোঁজ কলকাতার ৩২ জন

বেঁচে যেতে পারে জীবন! হার্ট অ্যাটাক হলে প্রথম কয়েক মিনিটে যে ভুলগুলি করবেন না

‘পরনের কাপড়টুকুই বাঁচাতে পেরেছি’, নেপালে মহাপ্রলয়ের ভয়াবহতা বর্ণনা প্রত্যক্ষদর্শীর

LPG গ্রাহকদের হাতে আর মাত্র ৫ দিন, এই কাজ না করলেই বিচ্ছিন্ন হতে পারে সংযোগ!

পর পর দুই টেস্টে শতরান করে ইতিহাস গড়লেন শ্রীলঙ্কার সোনল দিনুশা

জীবনের ঝুঁকি নিয়ে কাদার স্তূপ থেকে গ্যাস সিলিন্ডার উদ্ধারের মরিয়া চেষ্টা নেপালের বন্যাদুর্গতদের

মুম্বই ইন্ডিয়ান্সে যাচ্ছেন যশস্বী জয়সওয়াল? মুখ খুলল রাজস্থান রয়্যালস কর্তৃপক্ষ

‘তোমার থুতু-ই তো হাতিয়ার’, অস্ত্র লাইসেন্স চাইতে যাওয়া যুববকে মুখের উপরে বলে দিলেন জেলাশাসক