মেসিদের বিপক্ষে বাজি ধরতে গিয়ে ৩ লাখ ডলার হারালেন কানাডার গায়ক

Share:

নিজস্ব প্রতিনিধি: কোপা আমেরিকা কাপের সেমিফাইনালে মঙ্গলবার কানাডাকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে পৌঁছে গিয়েছ আর্জেন্টিনা। ওই ম্যাচ হেরে শুধু কানাডারই কপাল পোড়েনি। কপাল পুড়েছে কানাডার বিখ্যাত র‍্যাপার  ড্রেকের। লিওনেল মেসিদের বিপক্ষে ম্যাচে দেশের জাতীয় ফুটবল দলের উপরেই বাজি ধরেছিলেন তিনি। আর সেই বাজি ধরতে গিয়ে তিন লাখ ডলার খুঁইয়েছেন কানাডার প্রখ্যাত র‍্যাপার। আর ওই খবর জানাজানি হতেই ড্রেককে খোঁচা দিয়েছে আর্জেন্টিনা ফুটবল সংস্থা।

এমনিতে ৩৭ বছর বয়সী কানাডিয়ান র‍্যাপার ড্রেক ফুটবলের ভীষণ ভক্ত। আর বরাবরই তিনি নীল-সাদা জার্সিধারীদের পাঁড় সমর্থক। বিশ্বকাপে লাগাতার লিওনেল মেসিদের হয়ে গলা ফাটিয়েছেন। কিন্তু কোপা আমেরিকায় সেমিফাইনালে প্রিয় দলের বিরুদ্ধে খেলায় নিজের দেশের ফুটবল দলকেই সমর্থন জানিয়েছিলেন। শুধু তাই নয়, কানাডা জিতবে বলে তিন লাখ ডলার বাজিও ধরেছিলেন। মঙ্গলবার রাতে যদি আর্জেন্টিনার বিরুদ্ধে ইতিহাস লিখতে পারত কানাডা তাহলে মোটা অঙ্কের টাকা পকেটে পুরতেন ড্রেক। সেক্ষেত্রে তিনি পেতেন ২৮ লক্ষ ৮০ হাজার ডলার। কিন্তু জুয়ারিদের কাছে আর্জেন্টিনা ফেভারিট হওয়া সত্বেও কেন ড্রেক মেসিদের বিপক্ষে বাজি ধরলেন তা নিয়ে প্রশ্ন উঠেছে।

খবর জানাজানি হতেই কানাডিয়ান র‍্যাপারকে খোঁচা দিতে ছাড়েনি আর্জেন্টিনা ফুটবল সংস্থা। ড্রেকের কাঁটা ঘায়ে নুন ছেটানোর মতোই মেসিদের দেশের ফুটবল সংস্থা বিখ্যাত মার্কিন র‍্যাপার কেন্ড্রিক লামারের বিখ্যাত গান ‘নট লাইক আস’-কে ক্যাপশন হিসাবে ব্যবহার করেছে। সেই সঙ্গে জুড়ে দিয়েছে আরও তিনটি শব্দ ‘নট উইথ আস।’ যার সাদা বাংলা হল, ‘তোমরা আমাদের মতো নও, আমাদের সঙ্গে লাগতে (বিপক্ষে বাজি ধরতে) এসো না’।

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে