ভোট প্রচারে বেরিয়ে হামলার মুখে আর্জেন্টিনার প্রেসিডেন্ট, গাড়ি লক্ষ্য করে ছোঁড়া হল ইট-পাথর

ভোট প্রচারে বেরিয়ে হামলার মুখে আর্জেন্টিনার প্রেসিডেন্ট জাভিয়ের মিলেই, তাঁকে এবং তাঁর দলের সদস্যদের লক্ষ্য করে ছোঁড়া হল ইট-পাটকেল।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ভোট প্রচারে বেরিয়ে হামলার মুখে আর্জেন্টিনার প্রেসিডেন্ট জাভিয়ের মিলেই, তাঁকে এবং তাঁর দলের সদস্যদের লক্ষ্য করে ছোঁড়া হল ইট-পাটকেল। জানা গিয়েছে, রাজধানী বুয়েনস আইরেসে নির্বাচনী প্রচার মূলক র‍্যালিতে সামিল হয়ে এমন হামলা শিকার হতে হয়েছে আর্জেন্টিনার প্রেসিডেন্ট এবং তাঁর দলবলকে একটি আন্তর্জাতিক প্রতিবেদন অনুসারে, বুয়েনস আইরেসে নির্বাচনী প্রচারণার র‍্যালিতে তাঁর গাড়ি লক্ষ্য করে ইট-পাটকেল ছোঁড়া হয়েছে। তবে তুমুল হট্টগোলের মধ্যে নিরাপত্তাকর্মীদের সহায়তায় কোনও রকম প্রাণে বেঁচে র‍্যালি থেকে বের হতে সক্ষম হন তিনি।

জানা গিয়েছে, দেশটির আসন্ন দুটি গুরুত্বপূর্ণ নির্বাচন সামনে রেখে গতকাল বুধবার (২৭ অগস্ট) রাজধানী বুয়েনস আইরেসের লোমাস ডে জামোরা এলাকায় একটি নির্বাচনী জনসভার আয়োজন করে ছিলেন জাভিয়ের মিলেই এবং তাঁর রাজনৈতিক দল লা লিবার্টাড আভাঞ্জার সদস্যরা। আর ছাদখোলা গাড়িতে চেপেই তিনি সমাবেশে অংশ নেন। আর তাঁর অনুষ্ঠানে ঢোকা মাত্রই বিক্ষোভ শুরু হয়। প্রেসিডেন্ট এবং তাঁর দলবলকে দেখে বিক্ষোভ শুরু করে বিরোধী নেতাকর্মীরা। তাদের লক্ষ্য করে ইট পাথর ছুঁড়তে শুরু করেন বিরোধীরা দলের সদস্যরা। এক পর্যায়ে প্রেসিডেন্ট মিলেই-এর সমর্থক ও বিরোধী দলের সদস্যদের মধ্যে চরম হাতাহাতি শুরু হয়ে যায়।

পুলিশের নিয়ন্ত্রণের বাইরে চলে যায় পরিস্থিতি। প্রেসিডেন্টের বাড়িতে ইট পাথর ও বোতল নিক্ষেপ করতে শুরু করেন বিরোধী দলের সদস্যরা, এমন পরিস্থিতিতে নিরাপত্তাকর্মীদের সহায়তায় কোনক্রমে বিক্ষোভ থেকে প্রাণ হাতে নিয়ে বেরোতে সক্ষম হন প্রেসিডেন্ট। ইতিমধ্যেই সেই বিক্ষোভের কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। যেখানে দেখা যাচ্ছে, প্রেসিডেন্ট মিলেই-এর কীভাবে সংঘর্ষ থেকে বের হচ্ছেন, তাঁকে কতটি চাপ সহ্য করতে হচ্ছে!

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

কার্তিক শুক্লপক্ষ সপ্তমীতে অর্থলাভের যোগ, ভাগ্য খুলতে পারে এই রাশির জাতকদের

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল