কবর বা দাহ নয়, এখানে মানুষের মৃতদেহ গাছের নিচে রাখা হয়, সেটাই দেখার জন্য ভিড় জমান পর্যটকরা

Share:

আন্তর্জাতিক ওয়েবডেস্ক: ‘জন্মিলে মরিতে হবে, অমর কে কোথা কবে’, মাইকেল মধুসূদন দত্তের লেখা এই লাইন একদম অক্ষরে অক্ষরে সত্যি। মানুষ জন্মগ্রহণ করলে তাঁর মৃত্যুও হবে, এটা স্বাভাবিক। হিন্দু ধর্মের রীতি অনুযায়ী, মানুষ শেষ নিঃশ্বাস ত্যাগ করার পর তাঁকে দাহ করা হয়। কোনও কোনও ধর্মে আবার কবর দেওয়ার রীতি রয়েছে। তবে পৃথিবীতে এমন একটি জায়গা আছে যেখানে মৃতদেহ গাছের নিচে রাখা হয়। ঘটনাটি কাল্পনিক মনে হলেও বাস্তবে ইন্দোনেশিয়ার ত্রুনিয়ান গ্রামে ঠিক এই প্রথা বছরের পর বছর ধরে চলে আসছে।

ইন্দোনেশিয়ার বালির উত্তর পূর্ব প্রান্তে বিচ ক্লাব এবং স্মুদি বোল থেকে কিছুটা দূরে ত্রুনিয়ান গ্রাম। বাতুর হ্রদের ক্যালডোরের তীরে অবস্থিত সেটি। বহু মানুষের কাছে এই গ্রাম একটি পর্যটন স্থান হিসেবে জায়গা পেয়েছে। পৃথিবীর নানা প্রান্তের মানুষ ত্রুনিয়ানে ছুটে আসেন। একটাই কারণ, তা হল মৃতদেহ সমাধিস্থ করার এক অন্যরকম পদ্ধতি দেখতে। যা অন্য যে কোনও সমাধি প্রথার চেয়ে আলাদা। জানা গিয়েছে, এখানে মৃতদেহ সমাধিস্থ করার পদ্ধতির নাম মেপাসাহ।

আরও পডুন: যমুনা নদীতে নৌকাডুবিতে ৬ ভক্তের মৃত্যু, নিখোঁজ আরও অনেকে

কী সেই পদ্ধতি? ত্রুনিয়ান গ্রামে কোনও ব্যক্তি মারা যাওয়ার তাঁর মৃতদেহটি মেনিয়ান নামক একটি গাছের নিচে রাখা হয়। প্রথমে মৃতদেহ জলে ধুয়ে মুখ খুলে রেখে সাদা কাপড়ে মোড়া হয়। পরবর্তীতে বাঁশের তৈরি সাধারণ বেড়ার ভিতরে সেই মৃতদেহ রেখে তাঁর সমস্ত ব্যক্তিগত জিনিসপত্রও দেওয়া হয়। শুধু তাই নয়। সেই সঙ্গে কোনও কোনও সময় ছবিও দেওয়া হয় মৃত ব্যক্তির। তবে ওখানে ১১টি বাঁশের খাঁচা থাকার ফলে নতুন কোনও মৃতদেহ আসার পর আগের মৃতদেহ সরিয়ে ফেলতে হয়। এই কাজ অবশ্যই সসম্মানে করা হয়ে থাকে। সে সময় আগের দেহাবশেষের মাথার খুলি ও হাড়গুলি একটি পাথরের উপরে রাখা হয়। বলাবাহুল্য, এমন সমাধিস্থ প্রথা শুধুমাত্র বিবাহিত ব্যক্তি এমনকি স্বাভাবিকভাবে মৃত ব্যক্তিদের ক্ষেত্রেই করা হয়। শিশুদের ক্ষেত্রে কবর দেওয়া হয়।

চল্লিশের পর নতুন সম্পর্কে জড়িয়েছেন? জেনে নিন মসৃণভাবে এগিয়ে যাবেন কিভাবে?

‘শ্বশুরবাড়ির লোকজনের মানসিকতা কখনও বদলাবে না’, গঞ্জনার হাত থেকে মুক্তি পেতে আত্মঘাতী শিক্ষিকা

বারবার হজমের সমস্যায় ভুগছেন? জীবনযাত্রার সহজ পরিবর্তনেই দূর হবে ক্রনিক গ্যাস্ট্রাইটিস

নাবালিকাকে অপহরণ-খুনে অভিযুক্ত পুলিশ কনস্টেবলকে গণধোলাই দিলেন চিকি‍ৎসক-নার্সরা

নীরবেই পচছে লিভার! জেনে নিন ‘নিঃশব্দ ঘাতক’ হেপাটাইটিসের লক্ষণ ও বাঁচার উপায়

মেটাল ডিটেক্টর থেকে বাঁচতে সোনার বিস্কুটে কালো টেপ লাগিয়েছিলেন অনুব্রত ঘনিষ্ঠ টুলু

ভেতর থেকে শেষ হচ্ছে দামি আলমারি? জেনে নিন উইপোকার ৩ লক্ষণ

বাস্তবের ‘দৃশ্যম’, সায়ানাইড খাইয়ে খুন, তার পর স্বামীর দেহ কারখানায় পুঁতে রাখলেন স্ত্রী

নেপালে সাম্প্রদায়িক দাঙ্গায় নিহত ৩, একাধিক শহরে কার্ফু

পাকিস্তানে বসে জঙ্গি কার্যকলাপ, ৫ অভিযুক্তের সম্পত্তি বাজেয়াপ্ত জম্মু-কাশ্মীর পুলিশের

চট্টগ্রামের ত্রাস কুখ্যাত গ্যাংস্টার ডেভিড ইমনের কাছ থেকে উদ্ধার আধার কার্ড

রিষড়ায় বসে গোটা দেশে প্রতারণা! বড় চক্রের পর্দাফাঁস করল পুলিশ

দ্বিতীয় বিয়ে করায় ধারালো অস্ত্র দিয়ে ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কেটে দিলেন স্ত্রী

আর জি কর মামলা: সীমা পাহুজার বদলে নতুন আইও নিয়োগ করল সিবিআই