টেক্সাসে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ছাড়াল ৮০, নিখোঁজ বহু

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ক্রমাগত ভয় ধরাচ্ছে টেক্সাসের বন্যা। প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এই বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮২। এখনও নিখোঁজ রয়েছেন ৪২জন। তাঁদের খোঁজে তল্লাশি চালাচ্ছে উদ্ধারকারী দল। রীতিমত মৃত্যুপুরীতে পরিণত হচ্ছে টেক্সাস। নিখোঁজের মধ্যে রয়েছে একাধিক শিশুও।

আমেরিকার টেক্সাস অঙ্গরাজ্যের স্যান অ্যান্টোনিও শহরে হঠাৎ বন্যায় এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৮২ জন। তাঁদের মধ্যে একাধিক শিশু রয়েছে। এখনও নিখোঁজ রয়েছে গ্রীষ্মকালীন খ্রিস্টান ক্যাম্পের অন্তত ২৭ জন শিশু। নিখোঁজদের উদ্ধারে দিনরাত তল্লাশি চালাচ্ছে উদ্ধারকারী দল। স্থানীয় সময় শুক্রবার (৪ জুলাই) ভোর থেকেই প্রবল বর্ষণের কারণে গুয়াদালুপে নদীর জল হঠাৎ করেই বেড়ে যায়। ২৪ ঘণ্টা টানা ভারী বৃষ্টিপাতের জেরে গুয়াদালুপে নদীর জল মাত্র ৪৫ মিনিটে ২৬ ফুট পর্যন্ত বেড়ে যায়। তাতেই এই বন্যার পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ডোনাল্ড ট্রাম্প শুক্রবার যেতে পারেন ঘটনাস্থলে।

সূত্রের খবর,  শুক্রবার অঙ্গরাজ্যের স্যান অ্যান্টোনিও শহরে প্রবল বর্ষণের ফলে সেখানকার গুয়াদালুপ নদীর জল প্রায় ৯ মিটার বেড়ে যায়। এতে আশেপাশের এলাকা জলের তলায় চলে যায়। নদীর ধারেই ছিল একটি খ্রিষ্টান গ্রীষ্মকালীন ক্যাম্প চলছিল। সেখানে ৭৫০ শিশু ছিল। বহু শিশুকে উদ্ধার করা গেলেও এখনও নিখোঁজ রয়েছেন তাঁরা।

আকস্মিক বন্যার কারণে কার কাউন্টিতে শত শত গাছ উপড়ে পড়েছে। যানবাহন উল্টে গিয়েছে এবং অনেক বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। উদ্ধারকারী দল এলাকায় এলাকায় ক্রমাগত অনুসন্ধান চালাচ্ছে। সহায়তায় যুক্ত হয়েছে মার্কিন কোস্টগার্ডের হেলিকপ্টারও। এই বিষয়ে কারভিলের নগর ব্যবস্থাপক ডাল্টন রাইস জানিয়েছেন, বন্যাটা এত দ্রুত শুরু হয়েছিল যে, কোনও পূর্বাভাস দেওয়া সম্ভব হয়নি। দুর্যোগ পুরোপুরি কাটেনি। সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, টেক্সাসে বন্যায় ৮২ জনের মৃত্যু হয়েছে। তারমধ্যে  কার কাউন্ট্রিতে ৬৮ জন,  ট্রাভিস কাউন্ট্রিতে ৬ জন, বার্নেট কাউন্ট্রিতে ৩ জন, কেনডাল কাউন্ট্রিতে ২ জন, উইলিয়ামসন কাউন্ট্রিতে ২ ও টম গ্রিন কাউন্ট্রিতে ১ জনের মৃত্যু হয়েছে।

 

উ‍ৎসবের মরশুমে এক সফরেই সিঙ্গাপুর-মালয়েশিয়া! জানেন খরচ কত?

জলের সংস্পর্শে সক্রিয় হয় মাইক্রোপ্লাস্টিক,ক্ষতি করতে পারে শরীরের!

পুজোয় অতিথি আপ্যায়নে শেষ পাতে রাখুন সাবুদানার লাড্ডু, জানুন সহজ রেসিপি

শহরের কোলাহল থেকে দূরে যেতে চান? ঘুরে আসুন কালিম্পংয়ের প্রত্যন্ত পাহাড়ি গ্রাম ইয়েলবং

মহাষ্টমীর অঞ্জলিতে কোন রাশির জাতকরা কোন রংয়ের পোশাক পরবেন?

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের, অল্পের জন্য প্রাণে বাঁচলেন নায়ক

দীপাবলির পরেই ঘুরে যাবে ভাগ্যের চাকা! মঙ্গলের গোচরে লাভবান হবে ৪ রাশির জাতকরা

পঞ্জাবের সাংগ্রুরে রাস্তা নির্মাণের কাজে ব্যস্ত ৮ শ্রমিককে পিষে মেরে দিল গাড়ি

চার্চিলকে ৪ গোলে হারিয়ে আইএসএল অভিযান শুরু ইস্টবেঙ্গলের

চোরবাগান সর্বজনীনে পদপিষ্টের ঘটনায় অপসারিত গিরিশ পার্ক থানার ওসি

১,০০০ ড্রোন দিয়ে রাশিয়ায় ভয়াবহ হামলা চালাল ইউক্রেন, জ্বলছে তেল শোধনাগার

দুর্গাপুজোর মেলা দেখানোর প্রলোভন দেখিয়ে ২ বছরের শিশুকে ধর্ষণ, গ্রেফতার দাদু

চোরবাগান কাণ্ডের জেরে কলকাতার বড় পুজোয় VIP পাস বাতিল, কোন কোন মণ্ডপে জারি নতুন নিয়ম?

চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যু দম্পতির, বরানগরের ঘোষ পরিবারে শোকের ছায়া