ভয়াবহ ঘটনা আমেরিকায়, ভিড়ের মধ্যে চালিয়ে দেওয়া হল গাড়ি, মৃত্যুর দেশে ১২ জন

Share:

আন্তর্জাতিক ডেস্ক: বছরের শুরুতেই ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটল আমেরিকার লুইজিয়ানা অঙ্গরাজ্যের নিউ অরলিন্স শহরে। জনপ্রিয় পর্যটন এলাকায় ভিড়ের মধ্যে সজোরে চালিয়ে দেওয়া হল গাড়ি।  পিষে দেওয়া হল বহু মানুষকে। শুধু তাই নয়, ভিড়ের মধ্যে চালানো হল গুলি । এই মর্মান্তিক ঘটনায় অন্তত ১২ জন নিহত ও ৩০ জন আহত হয়েছেন।

ফ্রেঞ্চ কোয়ার্টার নামে পরিচিত ওই এলাকায় নতুন বছর উদযাপন করতে বহু মানুষ এখানে এসে জড়ো হয়েছিলেন। দেশটির সংবাদমাধ্যম জানিয়েছে, একটি ট্রাক দ্রুত গতিতে ভিড়ের মধ্যে চালিয়ে দেওয়া হয়। এরপর চালক লাফ দিয়ে নেমে যান ওই গাড়ি থেকে। এরপর আগ্নেয়াস্ত্র দিয়ে গুলিবর্ষণ করেন। পাল্টা গুলি ছোড়েঁন পুলিশও। তবে ঘটনাস্থল থেকে পলাতক অপরাধী। তদন্তে নেমেছে দেশটির পুলিশ।

এই নিয়ে নিউ অরলিন্সের জরুরি পরিস্থিতি প্রস্তুতি প্রোগ্রাম নোলা রেডি বুধবার (পয়লা জানুয়ারী)এক বিবৃতিতে জানিয়েছে, ‘এই ঘটনায় এখন বহু মানুষ হতাহত হয়েছে। এখনও পর্যন্ত উদ্ধারকারীরা ঘটনাস্থলে রয়েছে। হতাহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আচমকা একটি গাড়ি দ্রুত গতিতে ধেয়ে আসে। ওই গাড়িটি ক্যানাল অ্যান্ড বুরবোন স্ট্রিটে ভিড়ের মধ্যে চালিয়ে দেওয়া হয়। এই ঘটনায় ৩০ জন আহত হয়েছেন এবং ১২ জনের প্রাণহানি ঘটেছে। ঘটনাস্থলে পুলিশ এসে পৌঁছেছে। পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে।’

উল্লেখ্য,কিছু দিন আগেই জার্মানির ক্রিসমাস মার্কেটে এমনই মর্মান্তিক ঘটনার সাক্ষ্মী ছিল বিশ্ববাসী।সেখানকার ক্রিসমাস মার্কেটে তখন প্রচুর মানুষের ভিড়। সকলেই ব্যস্ত কেনাকাটায়। এমন সময় ওই বাজারে ঢুকে পড়ে একটি বেপরোয়া গতির কালো রঙের বিএমডব্লু। বাইরে থেকে দ্রুতগতিতে আসা এই গাড়িটি সোজা ভিড়ের মধ্যে গিয়ে ধাক্কা মারে। দুমড়ে মুচড়ে যায় মৃতদেহ। এই ঘটনায় কমপক্ষে ২ জন নিহত ও ৬০ জন আহত হয়েছিল। গাড়ির চালককেও গ্রেপ্তার করা হয়েছিল।

 

ইরানে টানা ১১তম দিনেও মার্কিন হামলা, তেহরানসহ একাধিক এলাকায় পরপর বিস্ফোরণ

৫৪৫ শূন্যপদে নিয়োগ করছে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, স্নাতক হলেই আবেদন করা যাবে

পরিবেশবান্ধব ও পকেট ফ্রেন্ডলি! ইথানলে চলা শীর্ষ ৫টি বাইক, যা কেনা হবে লাভজনক

ছাতা ছাড়া বেরোবেন না! আজ কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস

যুগান্তকারী সিদ্ধান্ত! সৌদি আরবের সঙ্গে পারমাণবিক চুক্তিতে অনুমোদন ট্রাম্পের

জানেন কেন এই শহরকে ‘ব্লু সিটি’ বলা হয়? জানলে অবাক হবেন আপনিও!

দুর্গাপুরের রাঢ়েশ্বর শিবমন্দির, স্থাপত্য আর লোককথার অনন্য মেলবন্ধন

৮ লক্ষণই বলে দেবে আপনি মানসিকভাবে ক্লান্ত কিনা, সতর্ক হন এখনই

পুরনিয়োগ দুর্নীতি  মামলায় এবার মদন মিত্রকে তলব ইডির

৫৭ বছরের ছোট তরুণীকে গোপনে বিয়ে জামায়াতের সাংসদের, শোরগোল বাংলাদেশজুড়ে

মহাদেবের কৃপায় দূর হবে সব দুর্দশা! ভাগ্য ফেরাতে মেনে চলুন বেলপাতার এই ৪ টোটকা

বাথরুমের আয়না কি সত্যিই অশুভ শক্তি ডেকে আনে? জেনে নিন কোথায় লাগাবেন

সাবধান! শুধু ওজনবৃদ্ধি নয়, জাঙ্ক ফুডেই লুকিয়ে হৃদরোগ ও ক্যানসারের ঝুঁকি