৫৭ বছরের ছোট তরুণীকে গোপনে বিয়ে জামায়াতের সাংসদের, শোরগোল বাংলাদেশজুড়ে

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: কথায় বলে, ‘বৃদ্ধস্য তরুণী ভার্যা’। প্রথম স্ত্রী থাকতেও গোপনে ৫৭ বছরের ছোট এক তরুণীকে বিয়ে করেছেন সাতক্ষীরা-৪ আসনের জামায়াতে ইসলামীর সাংসদ গাজী নজরুল ইসলাম। তবে দীর্ঘদিনই ওই বিয়ে গোপন করেছিলেন জামায়াতের সাংসদ। তবে শেষ রক্ষা হয়নি। গতকাল সোমবারই (২০ জুলাই) সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে দ্বিতীয় স্ত্রীর সঙ্গে বৃদ্ধ জামায়াত সাংসদের ঘনিষ্ঠ মুহুর্তের ভিডিও। প্রথমে ওই ভিডিও কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সাহায্যে তৈরি করা হয়েছে বলে পুরো বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা চালিয়েছিলেন গাজী নজরুল। কিন্তু দেশের একাধিওক ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান ভিডিওটি আসল বলে রায় দেওয়ার পরেই দ্বিতীয় বিয়ের কথা স্বীকার করে নিয়েছেন সাতক্ষীরার সাংসদ। আর দুজনের বয়সের পার্থক্য সংক্রান্ত তথ্য প্রকাশ্যে আসার পরেই দেশজুড়ে শোরগোল পড়ে গিয়েছে। বিষয়টি টক অব দ্য কান্ট্রি হয়ে উঠেছে। বিড়ম্বনায় পড়ে জামায়াতে ইসলামীর শীর্ষ নেতৃত্ব ‘গুণধর’ দলীয় সাংসদকে সাংগঠনিক দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছেন।

সাতক্ষীরা-৪ আসনের জামায়াত সাংসদ গাজী নজরুল ইসলামের বর্তমান বয়স ৭৫। তিনি ১৯৫১ সালের ২১ মে জন্মগ্রহণ করেছেন। আর তার কথিত দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারের জন্ম ২০০৮ সালের ২২ মে। অর্থা‍ৎ, দুজনের বয়সের পার্থক্য ৫৭ বছর। ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠানগুলি ছড়িয়ে পড়া ভিডিও আসল বলে রায় দেওয়ার পরে সাংসদ গাজী নজরুল ইসলাম জানিয়েছেন, গত ১৭ জুন প্রথম স্ত্রীর মাকসুদা ইসলামের সম্মতি নিয়েই মরিয়মের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। কিন্তু ওই কথা বলে আরও ফেঁসে গিয়েছেন তিনি। কেননা সমাজমাধ্যমে মরিয়মের একটি বায়োডাটা ভাইরাল হয়েছে। যে বায়োডাটায় মরিয়ম নিজেকে অবিবাহিতা বলে দাবি করেছেন। আর ২২ জুন সেই বায়োডাটার উপরে গাজী নজরুল ইসলাম লিখেছেন, ‘জোর সুপারিশ করছি’। প্রশ্ন উঠেছে, ১৭ জুন বিয়ে করলে কীভাবে পাঁচদিন বাদে ২২ জুন নিজের দ্বিতীয় স্ত্রীকে অবিবাহিত হিসাবে দেখালেন সাতক্ষীরার সাংসদ?

একজন বয়স্ক সাংসদের এমন নৈতিক স্খলনের বিষয়টি নিয়ে দেশজুড়ে জোর চর্চা শুরু হয়েছে। বিড়ম্বনায় পড়েছেন জামায়াতের শীর্ষ নেতৃত্ব। সাতক্ষীরা জেলা জামায়াতের সেক্রেটারি ও মিডিয়া বিভাগের প্রধান মাওলানা আজিজুর রহমান সাংবাদিকদের বলেন, ‘ভিডিওটি আমাদের নজরে এসেছে। সাংসদ জানিয়েছেন, ভিডিওতে যাকে দেখা যাচ্ছে তিনি ওঁর দ্বিতীয় স্ত্রী। প্রথম স্ত্রীর সম্মতিক্রমেই এই বিয়ে অনুষ্ঠিত হয়েছে। তবে ভিডিওটি কীভাবে প্রকাশ পেল, সেটি আমরা খতিয়ে দেখছি।’

পুরনিয়োগ দুর্নীতি  মামলায় এবার মদন মিত্রকে তলব ইডির

সাবধান! শুধু ওজনবৃদ্ধি নয়, জাঙ্ক ফুডেই লুকিয়ে হৃদরোগ ও ক্যানসারের ঝুঁকি

রক্তে হঠাৎ শর্করা বৃদ্ধিই কি ডায়াবেটিস? সুস্থ মানুষের ক্ষেত্রেও হতে পারে ‘সুগার স্পাইক’

বর্ষাকালে বারবার অসুস্থ হচ্ছে শিশু? বর্ষায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এই ৫ উপায়

ফাইনালের পর গুন্ডামির দায়ে তিন ম্যাচের জন্য নির্বাসিত হচ্ছেন আর্জেন্টিনার খেলোয়াড়রা!

বর্ষায় বাড়ির আশেপাশে সাপের আনাগোনা? এই ৬ গাছ করবে আপনার সমস্যার সমাধান

মধ্যমগ্রামে হোটেল থেকে উদ্ধার ৩৮ বছরের যুবতীর ঝুলন্ত দেহ, আটক ২৯ বছরের প্রেমিক

মোদির বাসভবনের সামনে ধর্না, রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ

৫৭ বছরের ছোট তরুণীকে গোপনে বিয়ে জামায়াতের সাংসদের, শোরগোল বাংলাদেশজুড়ে

মধ্যপ্রদেশ বিধানসভায় পাশ অভিন্ন দেওয়ানি বিধি বিল, লিভ ইনের সঙ্গে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক

মোদির বাসভবনের সামনে ধর্নায় সামিল হতে দেশবাসীর কাছে আর্জি রাহুলের

বচসার জেরে তরুণ-তরুণীকে ধাক্কা দিয়ে গঙ্গায় ফেলল বন্ধুরা! ভয়ঙ্কর ঘটনা ইছাপুরে

আগে হত্যা নয়, কেতনকে আজীবনের জন্য পঙ্গু করতে চেয়েছিল সিয়া-চেতন

সংসদ অভিযানে পুলিশের লাঠির ঘায়ে আহত ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক, আইসিইউতে স্থানান্তরিত