ওমিক্রনে প্রথম মৃত্যু দেখল অস্ট্রেলিয়া

ওমিক্রনে ফের মৃত্যু। ব্রিটেন ও আমেরিকার পর অষ্ট্রেলিয়ায় ওমিক্রনের ছোবলে প্রাণ গেল এক বৃদ্ধের।

Share:

নিজস্ব প্রতিনিধি: ওমিক্রনে ফের মৃত্যু। ব্রিটেনে ও আমেরিকার পর অস্ট্রেলিয়ায় ওমিক্রনের ছোবলে প্রাণ গেল এক বৃদ্ধের। গোটা বিশ্বেই ত্রাসের সৃষ্টি করেছে করোনার এই নয়া প্রজাতি। যার জেরে আতঙ্ক বাড়ছে সর্বত্র। যদিও অস্ট্রেলিয়ার সরকার কঠোর বিধিনিষেধ লাগু করতে চাইছে না এখনই। কারণ সেদেশে ওমিক্রনে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির গ্রাফ নিম্নমুখী। যদিও এর মাঝেই অস্ট্রেলিয়ায় ওমিক্রনে আক্রান্ত হয়ে মৃত্যুকে ঘিরে উদ্বেগ বেড়েছে।

৮০ বছরের ওই বৃদ্ধের শারীরিক অবস্থা ক্রমশ খারাপ হচ্ছিল বলে চিকিৎসকেরা জানিয়েছেন। বৃদ্ধ বয়সে ওমিক্রনের ধাক্কা সামলাতে না পারায় মৃত্যুর কোলে ঢলে পড়েছেন। অষ্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসে ওমিক্রন আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ওই বৃদ্ধের। তিনি সিডনির বাসিন্দা বলেই জানা গিয়েছে। ৮০ বছরের বৃদ্ধা করোনার দুটি টিকা নিয়েছিলেন বলে জানিয়েছে অস্ট্রেলিয়ার স্বাস্থ্য দফতর। দীর্ঘ লকডাউনের পর ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে অষ্ট্রেলিয়া। এর মাঝেই ওমিক্রনে প্রথম মৃত্যু সেদেশের চিকিৎসা মহলে উদ্বেগ বাড়িয়েছে। যদিও করোনার এই নয়া প্রজাতি প্রাণঘাতি কম, শুধুই দ্রুত ছড়িয়ে পড়ছে। জানা গিয়েছে, এজ কেয়ার ফেসিলিটি-তে ছিলেন ওই বৃদ্ধ। সেখানেই ওমিক্রন আক্রান্ত হন তিনি।

এর আগে আমেরিকা ও ব্রিটেনে ওমিক্রনের ছোবলে মৃত্যু দেখা যায়। তাই বাড়তি সতর্কতা অবলম্বন করছে সেদেশের সরকার গুলি। যদিও অস্ট্রেলিয়া সরকার এখনও হাত গুটিয়ে বসে রয়েছে।

আমেরিকা নয়, চলুন ঘুরে আসি ভারতের ‘গ্র্যান্ড ক্যানিয়নে’

নিউটাউনে তিরুপতি মন্দির বানাবেন শিল্পপতি মুকেশ আম্বানি, ঘোষণা শুভেন্দুর

কালীপুজোর ক্ষণ ও তিথি, দেখে নিন একনজরে

প্রকাশিত হল CBSE-র দশম ও দ্বাদশ শ্রেণির ২০২৭ সালের পরীক্ষাসূচি

পাউরুটির বাদামি ধার ফেলে দিচ্ছেন? তা দিয়েই বানিয়ে ফেলুন এই ৩ সুস্বাদু পদ, রইল রেসিপি

যাত্রীদের সুবিধার্থে কালীপুজোয় অতিরিক্ত মেট্রো পরিষেবা, বাড়ছে ট্রেনের সংখ্যা

বাড়ি ও অফিসের বাইরে চরবৃত্তি করছে পুলিশ! ‘মারাত্মক’ অভিযোগ অভিষেকের

অজান্তেই ক্ষতি করছেন না তো? এই ৭টি অভ্যাসে বাড়ছে চোখের সমস্যা

‘মা-বোনেদের দিকে আঙুল তুললে ভেঙে দেবে সরকার,’ বললেন মুখ্যমন্ত্রী

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

লুঙ্গি ও বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

রাজ্যের সব চিকিৎসকের ডিগ্রি খতিয়ে দেখবে স্বাস্থ্য দফতর, বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মীরাও সপ্তম পে কমিশনের আওতায়, ঘোষণা নবান্নের

‘Maatrubhumi’ নিয়ে কেন্দ্র চাপ দিয়েছিল? সত্যিটা জানালেন সলমন