এই মুহূর্তে

শাস্তি দেওয়ার কাজ চলবে, ইজরায়েলকে হুঁশিয়ারি খামেনির

আন্তর্জাতিক ডেস্ক : ইজরায়েলকে শাস্তি দেওয়ার কাজ চলবে। ইজরায়েলকে এইভাবেই হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ইরানে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের হামলারা পরে এমনই বার্তা দিয়েছেন তিনি।

সোশ্যাল মিডিয়া এক্স-এ বিবৃতি দিয়ে খামেনি বলেন,  শত্রু বড় ভুল করেছে।  বড় অপরাধ করে ফেলেছে। সেই ভুলের শাস্তি তাদের পেতেই হবে। শাস্তি দেওয়ার কাজ শুরু হয়ে গিয়েছে। সেটি চলবে। খামেনি নিজের বার্তার সঙ্গে একটি ছবিও প্রকাশ করেছেন। সেখানে দাউ দাউ আগুনে জ্বলতে দেখা গিয়েছে। রয়েছে জ্বলন্ত ভবনের দৃশ্য দেখা যায়। রয়েছে একটি খুলির ছবিও।

ইরানের তিনটি পরমাণুঘাঁটিতে হামলা চালিয়েছে আমেরিকা। ইরানের ভূগর্ভস্থ পরমাণুকেন্দ্রে হামলা চালিয়ে ধ্বংস করেছে আমেরিকার বিমানবাহিনী। ইরানে সফল অভিযানের পর মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন, আমেরিকার সেনাবাহিনী ইরানের ফোরদো, নাতানাজ ও ইসফাহানে তিনটি পারমাণবিক কেন্দ্রে হামলা চালিয়েছে। B2 বোমারু বিমান হামলা চালিয়ে ইরানের তিনটি পারমাণবিক কেন্দ্রকে ধ্বংস করেছে। ফোরদোতে ছটি বাঙ্কার বাস্টার ফেলা হয়েছে বোমা। হামলা চালানো হয়েছে নাতানাজ ও ইসফাহানে। মধ্যপ্রাচ্যে দাদাগিরির সবক এবার ইরানকে দিল আমেরিকা। হামলার পরে জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে উঠে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, আমেরিকা বড় হামলা চালিয়েছে। এই হামলা সফল হয়েছে। এই দিনটি অনেক বড় চ্যালেঞ্জিং ছিল। ইরান ইজরায়েল যুদ্ধে এবার সরাসরি যুদ্ধে জড়াল আমেরিকা।

আমেরিকার এই হামলার পরে ইরানের পাল্টা হামলায় নাস্তানাবুদ হতে হচ্ছে নেতানিয়াহুর দেশকে। সেখানে একের পর এক হামলা চালাচ্ছে ইরান। ইজরায়েলের কেন্দ্রে ও উত্তরাঞ্চলে যখন তখন বেজে উঠছে সাইরেন। গোটা ইজরায়েলকে মুড়ে ফেলা হয়েছে নিরাপত্তার চাদরে। ইজরায়েলের ওপরে একের পর এক হামলা চালানো হচ্ছে।

Published by:

Share Link:

More Releted News:

ট্রাম্পের দূত হয়ে ইরানের সঙ্গে কথা বলতে তেহরানে পাক সেনা প্রধান মুনির

তুরস্কের স্কুলে ঢুকে ৯ জনকে ঝাঁঝরা করে গুলিতে আত্মঘাতী ১৩ বছরের কিশোর

বিমানে পাশের আসনে বসা মহিলাকে যৌন হেনস্থার অভিযোগ, গ্রেফতার ভারতীয়

ইরানকে অস্ত্র সরবরাহের অভিযোগ মিথ্যে, ট্রাম্পের হুমকি নিয়ে পাল্টা হুঁশিয়ারি চিনের

আগামী ১৫ বছরের মধ্যে ভারত-সহ বিশ্বের ৫০ কোটি শিশুর ওজন বৃদ্ধির আশঙ্কা

মার্কিন নৌবাহিনীর কড়াকড়িতে হরমুজের দিকে ফিরল নিষেধাজ্ঞাপ্রাপ্ত ট্যাংকার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ