গদি হারানোর জন্য মোদি সরকারকে কাঠগড়ায় তুললেন নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী ওলি

Share:

নিজস্ব প্রতিনিধি, কাঠমান্ডু: ছাত্র-যুবদের (জেন জি) আন্দোলনের ফলে নেপালের প্রধানমন্ত্রীর কুর্সি হারাতে হয়েছে কেপি শর্মা ওলিকে। গতকাল মঙ্গলবারই (৯ সেপ্টেম্বর) সেনা প্রধান অশোক রাজ সিগদালের পরামর্শ মেনে প্রধানমন্ত্রীর পদে ইস্তফা দিয়েছিলেন তিনি। আর তার ৩০ ঘন্টা বাদে নেপালের রাজনেতিক অস্থিরতার জন্য নয়াদিল্লিকেই কাঠগড়ায় তুললেন পদত্যাগী প্রধানমন্ত্রী। তাঁর দাবি ‘লিপুলেখ ও ভগবান রামচন্দ্রের জন্মস্থান নিয়ে কঠোর অবস্থান নেওয়াতেই গদি হারাতে হয়েছে। জেন জি আন্দোলন এক বড় ষড়যন্ত্র।’ যদিও ওলির ওই অভিযোগ নিয়ে ভারতের বিদেশ মন্ত্রক কিংবা প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এখনও কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি। তবে ওলির ওই বিস্ফোরক অভিযোগ নিয়ে কূটনেতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।

গতকাল মঙ্গলবার দুপুরে প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়ার পর থেকেই ওলির অবস্থান নিয়ে জোর চর্চা শুরু হয়েছিল। একাধিক সংবাদমাধ্যম ও সরকারি সূত্র দাবি করেছিল, সেনার হেলিকপ্টারে চেপে কোনও অজানা গন্তব্যে পাড়ি দিয়েছেন পদত্যাগী প্রধানমন্ত্রী। কিন্তু তিনি দেশের ভিতরে রয়েছেন নাকি দেশ ছেড়ে বিদেশে আশ্রয় নিয়েছেন সে বিষয়ে সুষ্পষ্টভাবে কিছু জানা যায়নি। তবে বুধবার (১০ সেপ্টেম্বর) রাতে জানা গিয়েছে, শিবপুরীতে নেপালি সেনার ঘাঁটিতে নিরাপত্তার ঘেরাটোপে রয়েছেন ওলি।

সেনা ঘাঁটিতে আশ্রয় নেওয়া নেপালের পদত্যাগী প্রধানমন্ত্রী নিজের দলের (সিপিএন-ইউএমএল ) সাধারণ সম্পাদককে একটি চিঠি লিখেছেন। ওই চিঠি সংবাদমাধ্যমে ফাঁস হয়েছে। চিঠিতে ওলি লিখেছেন ‘লিপুলেখ গিরিপথের মালিকানা ও ভগবান রামচন্দ্রের জন্মস্থান সহ সংবেদনশীল বিষয়ে নয়াদিল্লিকে চ্যালেঞ্জ করার সাহস দেখানোর কারণেই আমাকে ক্ষমতা থেকে সরানো হয়েছে। ভগবান রামচন্দ্র অযোধ্যায় জন্মগ্রহণ করেননি বলার জন্য আমাকে মূল্য চোকাতে হয়েছে।’ অন্যদিকে, নেপালে সাম্প্রতিক জেন জি আন্দোলনে কমপক্ষে ৩০ জন প্রাণ হারিয়েছেন। গুরুতর জখম হয়েছেন আরও ছয় শতাধিক। বিক্ষোভকারীরা বিভিন্ন জেল ভেঙে ১৩ হাজার ৫৭২ জন কয়েদিকে ছিনিয়ে নিয়েছে। লুট করেছে একাধিক অস্ত্রাগার। কয়েক হাজার আগ্নেয়াস্ত্র লুট করা হয়েছে। লুট করা আগ্নেয়াস্ত্র অবিলম্বে জমা দেওয়ার জন্য বিক্ষোভকারীদের প্রতি অনুরোধ জানিয়েছে দেশটির সেনাবাহিনী।

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

‘রাম মন্দিরে কোনওদিন যাব না,’ মমতাপন্থী সাংসদ কীর্তির মন্তব্যে শোরগোল

মাটির প্রতিমা নয়, আস্ত নিমগাছেই পূজিত হন মা কালী! কাটোয়ায় ৩৫০ বছরের ঐতিহ্য

ইয়েমেনে সৌদি আরবের হামলায় শিশু সহ নিহত ৩৩, আহত একাধিক

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

‘বাংলাদেশে চলে যাক’ বামেদের উদ্দেশ্যে কেন একথা বললেন দিলীপ ঘোষ?

কেদারতাল ট্রেকিং দুর্ঘটনায় ৪ যুবকের দেহ ফিরল বাঁকুড়ায়, শোকের ছায়া এলাকায়

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

ঠাকুরঘরেই মৃৎশিল্পের কারখানা! কিশোরের হাতে তৈরি আগমেশ্বরী ট্রেনে চেপে গেলেন বনগাঁয়

মধ্যপ্রাচ্যে ফের উত্তেজনা! বাতিল একাধিক বিমান, বদলাচ্ছে UAE-র ফ্লাইট সূচি

বক্স অফিসে নতুন রেকর্ডের পথে ‘রামায়ণ’, তিন দিনের মোট আয় শুনলে চমকে যাবেন