বাহারিনে তেল সংশোধনাগারে বিস্ফোরণ, গোটা বিশ্বে জ্বালানি সংকটের আশঙ্কা

Share:

আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে বাড়তে থাকা উত্তেজনার আবহে রবিবার বাহারিনের একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে হামলার ঘটনা সামনে এসেছে। এই হামলাকে ঘিরে ইতিমধ্যেই আন্তর্জাতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একাধিক ভিডিওতে দেখা যাচ্ছে, একটি বিশাল তেল সংরক্ষণ ট্যাঙ্কে আচমকা বিস্ফোরণ ঘটে এবং মুহূর্তের মধ্যে আগুন দাউদাউ করে জ্বলে ওঠে।

ভিডিও ফুটেজে ধরা পড়েছে, একটি উড়ন্ত বস্তু দ্রুতগতিতে নেমে এসে শোধনাগারের একটি অংশে আঘাত হানে। তারপরই ঘটে প্রবল বিস্ফোরণ, যার ফলে অগ্নিগোলক ছড়িয়ে পড়ে এবং ঘন কালো ধোঁয়া আকাশ ঢেকে দেয়। যদিও এই ভিডিওগুলির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি, তবুও ঘটনাটি ঘিরে উদ্বেগ বাড়ছে।

আরও পড়ুন: ইজরায়েল-আমেরিকার হয়ে কাজের অভিযোগ, দু’জনের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

বাহারিনে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থা ‘বাপকো এনার্জিস’ জানিয়েছে, একটি স্টোরেজ ট্যাঙ্কে আগুন লাগার ঘটনা ঘটেছে এবং এর পেছনে ইরানের হামলার সম্ভাবনা রয়েছে। সংস্থার তরফে জানানো হয়েছে, দ্রুত জরুরি পরিষেবা দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।এই শোধনাগারটি বাহারিনের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ, যার দৈনিক প্রক্রিয়াকরণ ক্ষমতা প্রায় ৪ লক্ষ ব্যারেল তেল। ফলে এই ধরনের হামলা দেশের জ্বালানি ব্যবস্থার ওপর বড় প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে।

উল্লেখযোগ্যভাবে, গত মাসেও একই স্থাপনা লক্ষ্য করে হামলার ঘটনা ঘটেছিল, যার ফলে সাময়িকভাবে কাজ ব্যাহত হয়েছিল।বিশেষজ্ঞদের মতে, সাম্প্রতিক সময়ে আমেরিকা-ইজরায়েল এবং ইরানের মধ্যে সংঘাত বৃদ্ধি পাওয়ার প্রেক্ষিতে এই হামলা আঞ্চলিক অস্থিরতাকে আরও বাড়িয়ে তুলতে পারে। পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, এখন সেদিকেই নজর আন্তর্জাতিক মহলের।  

সুপ্রিম ধাক্কা জ্যাকলিনের, ২০০ কোটির জালিয়াত মামলার শুনানি থেকে সরে দাঁড়ালেন বিচারপতি

‘তিলে তিলে মরবি, সুখী হবি না’, মেয়ের মৃত্যুর পর লাইভে এসে কাকে অভিশাপ দিলেন সায়নীর মা?

রাস্তার মাঝখানে হামাগুড়ি, মৃত্যুর মুখ থেকে শিশুকে ফিরিয়ে আনলেন বাসচালক

হরিদ্বারে ইমরান হাশমির শুটিং সেটে ঢুকে চরম হট্টগোল স্থানীয়দের, কারণ কী?

প্রাক্তন তৃণমূল বিধায়ক অদিতি মুন্সির পার্টি অফিসে উদ্ধার বিপুল পরিমাণ ত্রাণ সামগ্রী!

একদিনের ক্রিকেটে ফের বিশ্বসেরা টিম ইন্ডিয়া

নাটক শেষ, রাজ্যসভার সাংসদ পদে এবার ইস্তফা কোয়েল মল্লিকের

ত্রিপুরায় মেডিকেল কলেজে তরুণীর রহস্যমৃত্যু, প্রেমে আঘাত নাকি মানসিক চাপ?

তৃণমূলে আরও এক উইকেটের পতন, মমতাকে ছেড়ে বিদ্রোহী শিবিরে প্রসূন

‘অভিষেকের জন্যই দল শেষ হয়েছে,’ এবার বেসুরো কল্যাণ বন্দ্যোপাধ্যায়

বিজেপিতে যাওয়ার রাস্তা খুলতেই এবার রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা প্রকাশ চিক বরাইকের

রাতের খাবারে সুস্বাদু কিছু বানাতে চান? রেঁধে ফেলুন ‘ইফা চিকেন’

চায়ের সঙ্গে জমে যাবে আড্ডা, ঘরেই বানান স্প্রিং ওনিয়ন ভেজিটেবল কাটলেট

ডাবের শাঁস দিয়েই বানান জমজমাট মালাই কুলফি, রইল ৩ দুর্দান্ত রেসিপি