কাঠমান্ডুর মেয়র পদে ইস্তফা দিলেন নেপালের জেন জি আন্দোলনের মাস্টারমাইন্ড বলেন্দ্র শাহ

Share:

নিজস্ব প্রতিনিধি, কাঠমান্ডু: আগামী ৫ মার্চের সংসদ নির্বাচনে লড়তে কাঠমান্ডুর মেয়র পদে ইস্তফা দিলেন গত বছরের সেপ্টেম্বরে জেন জি আন্দোলনের মাস্টারমাইন্ড বলেন্দ্র শাহ ওরফে বলেন। মেয়র হিসাবে নির্বাচিত হওয়ার সাড়ে তিন বছর বাদে ইস্তফা দিলেন তিনি। পযর্ব নেপালের ঝাপা জেলার পাঁচ নম্বর সংসদীয় আসন থেকে রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টির হয়ে লড়বেন তিনি। নেপাল নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী, সমসদ নির্বাচনে যারা লড়বেন তাদের ২০ জানুয়ারির মধ্যে নাম নথিভুক্ত করাতে হবে এবং সংসদ ভোটে দাঁড়ানোর আগে অন্য কোনও প্রশাসনিক ও সাংবিধানিক সংস্থার পদে থাকলে সেখান থেকে ইস্তফা দিতে হবে।

গত বছরের সেপ্টেম্বরে তরুণ প্রজন্মের বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রীর কুর্সি হারাতে হয়েছিল নেপালের দুঁদে রাজনীতিবিদ কেপি শর্মা ওলিকে। ওই জেন জি আন্দোলনের মাস্টারমাইন্ড হিসাবে সংবাদমাধ্যমের শিরোনামে উঠে এসেছিলেন নেপালের রাজধানী কাঠমান্ডুর মেয়র ও পূর্বতন র‍্যাপার বলেন্দ্র শাহ। যিনি ‘বালেন’ নামে পরিচিত। ওলি সরকারের পতনের পরে তদারকি সরকারের প্রধান হিসাবেও তাঁর নাম নিয়ে আলোচনা হয়েছিল। যদিও মার্কিন গুপ্তচর সংস্থা সিআইএ’র এজেন্টকে তদারকি সরকারের প্রধান হিসাবে মানতে রাজি হননি দেশের সেনাপ্রধান। ফলে তদারকি প্রধানমন্ত্রী হওয়া হয়ে ওঠেনি বালেনের। তবে ফের একবার দেশের প্রশাসনিক প্রধান হওয়ার সুযোগ এসেছে প্রাক্তন র‍্যাপারের কাছে। আগামী নির্বাচনে তিনিই হচ্ছেন রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টির প্রধানমন্ত্রী পদপ্রার্থী।

আগামী বছরের ৫ মার্চ নেপালে জাতীয় সংসদ নির্বাচন। ওই নির্বাচনে ফের ক্ষমতা দখলের লক্ষ্য নিয়ে কোমর কষে ঝাঁপিয়েছে রাজনৈতিক দলগুলি। নেপালি কংগ্রেস, নেপাল কমিউনিষ্ট পার্টির পাশাপাশি সরকার গড়ার স্বপ্ন দেখছে টেলিভিশন উপস্থাপক ও রাজনীতিবিদ রবি লামিচানের নেতৃত্বাধীন রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি (আরএসপি)। নেপালের রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, বালেন্দ্র ও রবি লামিচানের জোট দেশের পুরনো ও প্রভাবশালী রাজনৈতিক দলগুলোর জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। ৩ কোটি জনসংখ্যার দেশ নেপালে এবারের নির্বাচনে ভোটার সংখ্যা প্রায় ১ কোটি ৯০ লাখ। সেপ্টেম্বরের বিক্ষোভের পর ভোটার তালিকায় নতুন করে যোগ হয়েছে প্রায় ১০ লাখের নাম। যাদের বড় অংশই তরুণ। বালেন শাহকে যথেষ্টই শ্রদ্ধা করেন। যদিও নেপালি কংগ্রেসের মুখপাত্র প্রকাশ শরণ মাহাত এই লামিচানে ও বালেনের জোট বাঁধাকে গুরুত্ব দেননি। তাঁর কথায়, ‘দু’জনের আসল চেহারা দেশের মানুষ জেনে গিয়েছে। লামিচানে দুর্নীতির মামলায় গ্রেফতার হয়েছিলেন। তিনি জামিনে রয়েছেন। দুর্নীতিগ্রস্থ নেতা কিভাবে দেশকে দুর্নীতিমুক্ত করবেন?’

 

জেল হেফাজতে নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী, হাইকোর্টে ছুটলেন আইনজীবী

শয্যাশায়ী ভাইয়ের চিকিৎসার খরচ বাঁচাতে নৃশংস খুন, বাগুইআটি কাণ্ডে গ্রেফতার দাদা

ছাত্র মৃত্যুতে উত্তাল ক্যাম্পাস, পড়ুয়াদের ১৮ দফা দাবি খতিয়ে দেখবে বম্বে IIT

কিছুক্ষণ বাদেই উচ্চমাধ্যমিকের তৃতীয় সেমিস্টার শুরু, সামান্য ভুলেই বাতিল হতে পারে পরীক্ষা

নিজের সম্পত্তির ৮৩ কোটির করই মেটায়নি কলকাতা পুরসভা!চাঞ্চল্যকর তথ্য CAG রিপোর্টে

উত্তরপ্রদেশের বিধানসভা ভোটে লড়ছেন শামি! জয়ন্ত চৌধুরীর সঙ্গে বৈঠক ঘিরে জল্পনা

হরমুজের কাছে LPG ট্যাঙ্কারে ড্রোন হামলা! জাহাজে ছিলেন ৯ ভারতীয়, কেমন আছেন তাঁরা?

১০ টাকা ভাড়া নিয়ে তুমুল ঝগড়া, স্ত্রী ও সন্তানের সামনেই পিটিয়ে খুন অটোচালককে

ধেয়ে আসছে টাইফুন ‘দুজুয়ান’, এশিয়ান গেমসের মাঝে জাপানে ভারী বৃষ্টি-ভূমিধসের সতর্কতা জারি

ফের দক্ষিণবঙ্গে তুমুল বৃষ্টির সম্ভাবনা, রাস্তায় বের হওয়ার আগে সাবধান! জারি সতর্কতা

সুদানে ফের সোনার খনি ধসে মৃত্যু ১১ শ্রমিকের, ধ্বংসস্তূপে আটকে বহু! চলছে উদ্ধারকাজ

ট্রেনের তলায় লুকিয়ে সীমান্ত পারাপার? গেদে-পেট্রাপোলে বসছে ‘আন্ডার-ফ্রেম ক্যামেরা’

পুজোয় চুলের জেল্লা বাড়াতে চান? করুন ‘ডিম থেরাপি’

Asian Games 2026: ভারতের দাপট অব্যাহত, শুটিংয়ে এল আরও একটি রুপোর পদক