গদি বাঁচাতে ৮ অগস্ট ‘নতুন বাংলাদেশ দিবস’ বাতিল করল মোল্লা ইউনূস

Share:

আন্তর্জাতিক ডেস্ক : গদি বাঁচানোই মূল লক্ষ্য অন্তর্বর্তী সরকারের। সেই কারণে আগামী ৮ অগস্ট নতুন বাংলাদেশ দিবস বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। রবিবার  উপদেষ্টা পরিষদ বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রধান উপদেষ্টার মহম্মদ ইউনূসের প্রেসসচিব শফিকুল আলম নিজের ভেরিফায়েড ফেসবুকে নতুন বাংলাদেশ দিবস বাতিলের কথা জানিয়েছেন। তিনি লিখেছেন, উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে ১৬ জুলাই শহীদ দিবস এবং ৫ অগস্ট গণ-অভ্যুত্থান দিবস উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু ৮ অগস্ট কোনো বিশেষ উদযাপন হবে না।

গত বছর আগস্ট মাসে হাসিনা সরকারের পতনের পরে অন্তর্বর্তী সরকার গঠন হয়।  ছাত্র-জনতার অভ্যুত্থানে সরকার পতনের পর অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের দিন ৮ অগস্ট ‘নতুন বাংলাদেশ দিবস’ হিসেবে ঘোষণা করে সরকার। এই দিনটি নতুন বাংলাদেশ দিবস হিসেবে দেখা হয়েছিল। কিন্তু চলতি বছরে এই দিনে নতুন বাংলাদেশ দিবস হিসেবে দিনটি পালন করা হবে না বলে জানিয়ছে উপদেষ্টা পরিষদ।

৮ অগস্টকে ‘নতুন বাংলাদেশ দিবস’ হিসেবে পালন করা নিয়ে সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে দেশজুড়ে সমালোচনার ঝড় উঠেছিল। অনেকেই এ প্রস্তাবের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। সব জায়গায় সমালোচনার মুখে পড়েছে অন্তর্বর্তী সরকার। তারপরেই নিজের মুখ ও গদি বাঁচাতে  সিদ্ধান্ত বাতিল করেছে।

গত বুধবার (২৫ জুন) ৮ অগস্ট দিনটিকে নতুন বাংলাদেশ দিবস এবং ১৬ জুলাই শহীদ আবু সাঈদ দিবস ঘোষণা করা হয়েছিল। তারপরেই বিভিন্ন জায়গায় সমালোচনা হয়। বাধ্য হয়ে সেই সিদ্ধান্ত থেকে সরে আসতে বাধ্য হয় অন্তর্বর্তী সরকার।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল