শেখ হাসিনার পদত্যাগপত্র পাননি, বিস্ফোরক দাবি বাংলাদেশের রাষ্ট্রপতির

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশের রাষ্ট্রপতি(President of Bangladesh) মহম্মদ শাহাবুদ্দিনের(Md Shahabuddin) নয়া বয়ানে কার্যত আলোড়ন উঠেছে গোটা বাংলাদেশে। শেষ কয়েক মাসে বিশ্ব রাজনীতিতে আলোচনার শীর্ষে উঠে এসেছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ(Sheikh Hasina Resignation Letter)। গত ৫ই আগস্ট দেশের প্রধানমন্ত্রীর পদ‌ থেকে ইস্তফা দিয়ে দেশত্যাগ করে নিউ দিল্লিতে উড়ে যান শেখ হাসিনা। এরপর কার্যত অজ্ঞাতবাসেই রয়েছেন তিনি। তবে অন্দরের খবর, দেশের সমস্ত রাজনৈতিক খবরাখবরে নজর রাখছেন তিনি। সেই জল্পনা কার্যত সত্যি প্রমাণিত হচ্ছে বাংলাদেশের রাষ্ট্রপতি মহম্মদ শাহাবুদ্দিনের সাম্প্রতিক বয়ানে।

আরও পড়ুনঃ বিয়ের পর পুত্রবধূকে লাগাতার ধর্ষণ শ্বশুরের, চাঞ্চল্য দেগঙ্গায়

শাহাবুদ্দিন দাবি করেন, হাসিনা পদত্যাগ করেছেন এমন কোনও প্রামাণ্য নথি তাঁর কাছে নেই। এছাড়াও হাসিনা-পুত্র জয়ের দাবি ছিল, তাঁর মা দেশ ছাড়ার আগে পদত্যাগ করেননি। বাংলাদেশের জনপ্রিয় এক সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে রাষ্ট্রপতি বলেন, তিনি শুনেছেন যে হাসিনা পদত্যাগ করেছেন। তবে হাসিনা নিজে সেটি রাষ্ট্রপতিকে একবারও বলেননি বা বলা ভালো‌ জানাননি। পরবর্তীকালে মন্ত্রী পরিষদের এক সচিব রাষ্ট্রপতির কাছে গিয়েছিলেন হাসিনার পদত্যাগপত্রের কপি সংগ্রহের জন্য। তখন রাষ্ট্রপতি ওই সচিবকে কোনও নথি দিতে পারেননি। রাষ্ট্রপতি সেই সময় জানিয়েছিলেন, তিনিও খুঁজছেন। কিন্তু এমন কোনও লিখিত অফিশিয়াল নথি পাওয়া যায়নি।

আরও পড়ুনঃ ‘হাম দো, হামারা দো’ অতীত, দম্পতিদের ১৬ বাচ্চার জন্ম দেওয়ার নিদান মুখ্যমন্ত্রীর

এরপরই প্রশ্ন উঠছে, আবারও কি দেশে ফিরে প্রধানমন্ত্রীর পদে বসতে পারেন হাসিনা? সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না, এর মূল কারণ পদত্যাগ পত্রের উপযুক্ত নথির অভাব। বাংলাদেশের সংবিধানের ৫৭(ক) অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র পাঠিয়ে তবেই প্রধানমন্ত্রীর পদে ইস্তফা দিতে হয়। যেই মুহূর্তে তিনি ইস্তফা দেবেন, তখন থেকেই প্রধানমন্ত্রীর দফতর ফাঁকা হবে। কিন্তু এমন কিছুই ঘটেনি। যদিও রাষ্ট্রপতি আরও বলেন, বিষয়টি নিয়ে চিন্তার কিছু নেই। শেখ হাসিনা দেশত্যাগ করেছেন একথা সত্য। অর্থাৎ প্রধানমন্ত্রী আপাতত অনুপস্থিত, এবং নিজের দায়িত্ব পালন করছেন না। এই সাংবিধানিক শূন্যতা দূর করতে শীঘ্রই উপযুক্ত পদক্ষেপ নেওয়া হবে।

স্বামীর ল্যাপটপ খুলতেই ‘আই লাভ ইউ’ মেসেজ, পরকীয়া ফাঁস হতেই স্ত্রীয়ের সঙ্গে যা করলেন..

ফেসবুকে এক মহিলার ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহণ, ৬.৩১ লক্ষ টাকা খুইয়ে সর্বস্বান্ত কৃষক

‘রেজাল্ট পেতে হলে আমার সঙ্গে শুতে হবে’, প্রশিক্ষকের কুরুচি মন্তব্যে হতবাক গৃহবধূ

জোড়া ঘূর্ণাবর্তে ভিজবে বাংলা, দিনভর বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস কলকাতাসহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়

বর্ষায় বারবার ছাতা হারায়? এই সহজ কৌশলে মিলবে সমাধান

বাজারে আসছে নয়া সংস্থা, ফুড ডেলিভারিতে কমতে পারে চার্জ

রক্তে প্লেটলেট কমেছে? প্রাকৃতিকভাবে সুস্থ থাকতে ডায়েটে রাখুন এই ৮ সুপারফুড

১৭ অগস্ট সূর্যের সিংহ রাশিতে প্রবেশ, মালামাল হবেন ৪ রাশির জাতকরা..

বন্ধুদের সঙ্গে ভলিবল খেলতে খেলতেই মৃত্যুর কোলে ঢলে পড়ল দশম শ্রেণির ছাত্র

টি টোয়েন্টি এশিয়া কাপে ফের ভারত-পাক দ্বৈরথ, কবে মুখোমুখি হবে দুই দল?

দম শেষ! আঁধার থেকে বাঁচতে দিল্লির কাছে ডিজেল ‘ভিক্ষা’ চাইল তারেক সরকার

পাক অধিকৃত কাশ্মীরে ভোটে জিতলেন শিশুধর্ষণ ও পাচারে অভিযুক্ত নেতা

বয়ফ্রেন্ড রচিতকে বিয়ে নিয়ে মুখ খুললেন ‘মহারানি’ হুমা, কী বললেন?

বাড়িতে বোনের বিয়ের তোড়জোড়, বাজার করতে গিয়ে নিথর দেহে ফিরল ভাই