চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

জলপথে শক্তি বাড়াচ্ছে বাংলাদেশ, ব্রিটেনের থেকে কিনছে পাঁচটি যুদ্ধজাহাজ

নিজস্ব প্রতিনিধি: জলপথে শক্তি বাড়াচ্ছে বাংলাদেশ। বিভিন্ন দেশের সঙ্গেই পাল্লা দিতে তৈরি হাসিনা সরকার। তাই এবার অত্যাধুনিক যুদ্ধজাহাজ কিনছে বাংলাদেশ। এই বিষয়ে ব্রিটেনের সঙ্গে চুক্তি করেছে হাসিনার সরকার। শুক্রবার ব্রিটেন থেকে ভার্চুয়ালি এটাই জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন। তিনি জানিয়েছেন ব্রিটেন সরকারের কাছ থেকে পাঁচটি যুদ্ধজাহাজ কিনবে বাংলাদেশ। যার মধ্যে তিনটি তৈরি হবে ব্রিটেনে বাকি দুটি তৈরি হবে বাংলাদেশে।

শুক্রবার ব্রিটেন থেকে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন জানিয়েছেন এই তথ্য। সেই সময় উপস্থিত ছিলেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন ও ব্রিটেনে থাকা বাংলাদেশের রাষ্ট্রদূত সাইদা মোনা তাসনিম। এই বিষয়ে ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গে দীর্ঘ আলোচনা হয়েছে বাংলাদেশের প্রতিনিধিদের। ভার্চুয়ালে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন জানিয়েছেন, ‘ব্রিটেন বাংলাদেশে নেভাল ফোর্সের কিছু জাহাজ পাঠাতে চায়। এটার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত পরে হবে। কিন্তু মোটামুটি আমরা নীতিগতভাবে সম্মত যে পাঁচটি জাহাজ নেব। এরমধ্যে তিনটি তারা তৈরি করবে এবং দুটি আমরা করব। আমাদের জাহাজ বানানোর বন্দর উন্নয়নের কাজ তারা করবে।’

ড. মোমেন এও জানিয়েছেন, আগামী বছর দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ৫০ বছরপূর্তি হবে। দুই দেশ যৌথভাবে এটি উদযাপন করবে। এ ছাড়া বাংলাদেশের একটি উন্নয়নে অংশীদার হিসেবে ব্রিটেন সরকার কাজ করবে বলেও জানান তিনি।

Published by:

Share Link:

More Releted News:

ইরানের সঙ্গে যুদ্ধ চান না প্রাক্তন মার্কিন সেনারা! ট্রাম্প বিরোধী বিক্ষোভে আটক ৬০

জ্বালানি সঙ্কট তুঙ্গে, ঢাকার সরকারি হাসপাতালে মোবাইলের আলোয় চলছে চিকি‍ৎসা

নাম-ঠিকানা-চেহারা বদলে পাকিস্তানে লুকিয়ে পহেলগাঁওতে হামলার হ্যান্ডলার, প্রকাশ্যে ছবি

ইরান-আমেরিকার ‘শান্তি-বৈঠকে’ যোগ দিতে পাকিস্তানে যেতে পারেন ট্রাম্প

তিন বছরের শিশুসহ একই পরিবারের ৪ জনকে গলা কেটে খুন, আতঙ্ক এলাকাজুড়ে

জার্মানির গুরুদ্বারের ভিতরে ভয়ানক কাণ্ড, আহত ১১

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ