দুবাই-ঢাকাগামী বিমানে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বাংলাদেশি যাত্রীর

মর্মান্তিক ঘটনাটি ঘটেছে গত শনিবার।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: দুবাই থেকে ঢাকায় ফেরার পথে মাঝ আকাশেই বিমানের মধ্যে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন শাব শেখ নামে এক বাংলাদেশি যাত্রী। হৃদরোগে আক্রান্ত যাত্রীকে বাঁচাতে করাচি বিমানবন্দরে জরুরি অবতরণ করেছিলেন ফ্লাই দুবাই এয়ারলাইন্সের বিমান চালক। কিন্তু শেষ রক্ষা হয়নি। বিমানেই মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।

দুবাই ভিত্তিক ‘খালিজ টাইমস’ এর প্রতিবেদন অনুযায়ী, গত শনিবার সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে ঢাকাগামী ফ্লাই দুবাইয়ের এফজেড ৫২৩ নম্বর বিমানের যাত্রী ছিলেন শাব শেখ নামে এক বাংলাদেশি যাত্রী। উড়ানের খানিকবাদেই তিনি অসুস্থ হয়ে পড়েন। সহযাত্রীরা বিষয়টি বিমান কর্মীদের নজরে আনেন। বাংলাদেশি যাত্রীর শারীরিক অবস্থা দেখে করাচি বিমানবন্দরের এয়ার ট্র্যাফিক কন্ট্রোলের সঙ্গে জরুরি যোগাযোগ করেন বিমান চালক। জরুরি অবতরণের অনুমতি চান।

বিমানটিকে জরুরি অবতরণের অনুমতি দেওয়া হয়। সেই সঙ্গে রানওয়েতে একজন চিকি‍ৎসক ও অ্যামুলান্সও পাঠানো হয়। জরুরি অবতরণের পরেই অসুস্থ বাংলাদেশি যাত্রীকে পরীক্ষা করে দেখেন চিকি‍ৎসক। তিনি জানান, হৃদরোগে আক্রান্ত হয়ে মাঝ আকাশেই মৃত্যুর কোলে ঢলে পড়েছেন ওই যাত্রী।  গোটা ঘটনায় দুঃখপ্রকাশের পাশাপাশি মৃত যাত্রীর পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে ফ্লাই দুবাই এয়ারলাইন্স।

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

স্বাদে ও গন্ধে অতুলনীয়, বানিয়ে নিন দক্ষিণী স্বাদের মেদু বড়া

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

চিকিৎসার জন্য ভিন রাজ্যে নয়, বাংলায় হবে আরও ৪টি মেডিক্যাল কলেজ, ঘোষণা মুখ্যমন্ত্রীর

ফলপ্রকাশ উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের, পাশের হারে কোন জেলা এগিয়ে?

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, বাংলায় শীতের দফারফা করবে বৃষ্টি? যা জানাল হাওয়া অফিস

সরকারের অপেক্ষায় বসে না থেকে ৩.২ কিমি রাস্তা তৈরির কাজ শুরু করলেন গ্রামবাসীরা