তাক লাগাল চিন, পিএইচডিতে ভর্তি হল বেজিংয়ের রোবট

Share:

আন্তর্জাতিক ডেস্ক: প্রযুক্তিতে ফের চমকে দিল চিন। বলা ভাল নতুন করে তাক লাগাল তারা। এই প্রথম চিন তাঁদের ডক্টরাল ও পিএইচডি প্রোগ্রামে অংশ গ্রহণ করালো হিউম্যানয়েড রোবটকে। পড়াশোনা শিখতে এসেছে রোবট। তাই তাকে শিক্ষিত করতে কসুর করছে না চিন। পিএইচডি প্রোগ্রামে রোবটটিকে দেওয়া হবে নাটক, সিনেমা ও টেলিভিশন বিষয়ক উচ্চশিক্ষা। বেজিংয়ের গণমাধ্যম সূত্রে এই তথ্য সামনে এসেছে।

এই ডক্টরাল প্রোগ্রাম চলবে চার বছর ধরে। এই চার বছর সময়কালে রোবটটি পাবে নাট্যশিল্প ও রোবোটিক সিস্টেম, অভিনয়ের অঙ্গভঙ্গি, মানবিক আবেগ কগনিটিভ মডেলিং, সাংগঠনিক ও মৌলিক শিক্ষা সংক্রান্ত যাবতীয় প্রশিক্ষণ।

এখানেই শেষ নয়, রোবটটি আবার পরবর্তীতে ক্লাসরুমেও অংশ নেবে। সেই সঙ্গে গবেষণার কাজেও তাকে যুক্ত করা হবে। শিখবে নাটকের সমস্ত রকমের বিষয়। এই সকল শিক্ষার সমাপ্তি হলে রোবটটিকে নিয়ে যাওয়া হবে কৃত্রিম বুদ্ধিমত্তা পারফর্মিং আর্ট সংযুক্ত গবেষণাগারে।

বেজিং এই রোবটটির নামকরণ করেছে সুয়ে বা -০১। বর্তমানে এটি সাংহাই থিয়েটার অ্যাকাডেমিতে নাট্যকলা বিষয়ে পিএইচডি প্রোগ্রামে শিক্ষার্থী হিসেবে ভর্তি হয়েছে। সুয়ে’কে তৈরি করেছেন লি লিংতু এবং তাঁর টিম। এই লি লিংতু হলেন সাংহাই ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির অধ্যাপক। সেই সঙ্গে তিনি ড্রয়েডঅ্যাপ নামে একটি কোম্পানির প্রতিষ্ঠাতা। রোবটটি ডিজাইন করেছেন থিয়েটার অ্যাকাডেমির অধ্যাপক ইয়াং ছিং ছিং।

নির্মাতা লি বলেছেন যে সু’য়ের মতো রোবটকে তৈরি করার কারণ হল মানুষের আবেগকে বোঝা এবং শ্রোতাদের কাছে যথাযথ আবেগপূর্ণ শিল্প উপস্থাপন করতে পারা। সেই সঙ্গে তিনি আরও বলেন মানব অভিনেতারা অনেক সময় একাধিক শো করে ক্লান্ত হয়ে যান। তারা মানব শরীর, তাই তাদের ক্লান্তি আসাও স্বাভাবিক। কিন্তু রোবটের ক্ষেত্রে তা হবে না। এই রোবটটি তৈরি করা শুরু হয়েছিল ২০২১ সালে।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল