৩৩ কোটি টাকার প্রতারণা করে মার্কিন যুক্তরাষ্ট্রে গ্রেফতার বাঙালি দম্পতি

Share:

আন্তর্জাতিক ডেস্ক: প্রতারণার অভিযোগে গ্রেফতার বাঙালি দম্পতি। এই ঘটনাটি ঘটেছে আমেরিকায়। জানা গিয়েছে, ওই দম্পতি টেক্সাসে প্রায় ৩৩ কোটি টাকা প্রতারণা করেছিলেন। জালিয়াতির বিষয়টি সামনে আসার পর পুলিশ তাদের গ্রেফতার করে। এই বাঙালি দম্পতির নাম সিদ্ধার্থ মুখোপাধ্যায় এবং সুনীতা মুখোপাধ্যায়। রিয়াল এস্টেট ব্যবসার নামে প্রতারণা চক্র ফেঁদে বসেছিল তারা।

দম্পতিকে গত জুন মাসে টেক্সাসের পুলিশ গ্রেফতার করে অভিযোগ। অভিযোগ মার্কিন যুক্তরাষ্ট্রে প্রায় ১০০ জনের সঙ্গে বাড়ি বিক্রির নাম করে প্রতারণা করেছে তারা। সিদ্ধার্থ এবং সুনীতা থাকত নর্থ টেক্সাসের প্ল্যানো শহরে। এখানে সিদ্ধার্থর পরিচয় ছিল স্যামি নামে। প্রবাসী ভারতীয়দের মধ্যে প্রবলভাবে জনপ্রিয় ছিল এই দম্পতি। মাঝেমধ্যেই দুর্দান্ত পার্টি দেওয়া, নজর করা সাজগোজ করে যে কোনও অনুষ্ঠানের মধ্যমণি হয়ে ওঠার ক্ষেত্রে কোন কমতি ছিল না তাদের। এই চাকচিক্যের আড়ালেই সুনীতা এবং সিদ্ধার্থ চালিয়ে যেত প্রতারণা। করোনা মহামারীর সময় তৈরি হওয়া চ্যারিটি ফান্ডের থেকে টাকা সরানো অথবা বাড়ি বিক্রির নাম করে প্রতারণা করে অর্থ উপার্জন করে যেত তারা। কেউ ঘুণাক্ষরেও জানতে পারত না সিদ্ধার্থ-সুনীতা কী কীর্তি করে চলেছে।

শুধু তাই নয় মানুষকে ঠকানোর জন্য একটি জাল রিয়াল এস্টেট কোম্পানি খোলে তারা। সেই কোম্পানির থেকে ভুয়ো দলিল এবং নথি দিয়ে একই বাড়ি বিভিন্ন জনকে বিক্রি করতে শুরু করে সিদ্ধার্থ-সুনীতা। দেখা যায় টাকা দিয়েও অধিকাংশের সময় কেউ বাড়ি পাচ্ছেন না। ফলে পুলিশের কাছে আসতে থাকে একের পর এক অভিযোগ। স্বভাবতই নড়েচড়ে বসে পুলিশ। সিদ্ধার্থ-সুনীতার বিরুদ্ধে এমন অভিযোগও উঠেছে যে তারা অস্তিত্ব নেই এমন বিভিন্ন প্রজেক্ট রিমডেল করার নামেও টাকা তুলত। বিনিময়ে প্রতারিতাদের দেওয়া হত ইনভয়েস এবং চেক। স্বাভাবিকভাবেই সেই চেক ভাঙিয়ে টাকা তুলতে পারত না প্রতারিতরা।

প্রথমদিকে সিদ্ধার্থর বিরুদ্ধে ওঠা অভিযোগকে বিশেষ গুরুত্ব দিতে চাইনি পুলিশ। কিন্তু পরে অভিযোগের সংখ্যা একের পর এক বাড়তে থাকলে মাঠে নামে এফবিআই। ফেডারেল ফরেন্সিক অ্যাকাউন্টেন্টদের তদন্তে প্রতারণার অঙ্ক দেখে চক্ষু চড়ক গাছ হয়ে যাওয়ার অবস্থা হয় পুলিশের। সিদ্ধার্থ ও সুনীতার বিরুদ্ধে অভিযোগ তারা প্রবীণদের ভয় দেখিয়ে টাকা তুলত। দিন কয়েক আগেও নিজেদের প্লানোর বাড়িতে একটি চ্যারিটি ফাংশনের আয়োজন করে সিদ্ধার্থ। সেখানে হাজির ছিল ছিলেন বলিউড তারকা হেমা মালিনী। তদন্তে নেমে পুলিশ জানতে পারে মুম্বইয়েও দম্পতির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছিল।

নিজেদের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে দম্পতি। ইতিমধ্যেই ৫ লক্ষ ডলার করে জরিমানা দিয়ে জামিন পেয়েছে তারা। যদিও তারপরেই নতুন করে আবার সিদ্ধার্থকে গ্রেফতার করেছে মার্কিন অভিবাসন দফতর। তবে তদন্তকারীরা জানিয়েছেন, এরা গ্রেফতার হলেও টাকা ফিরে পাওয়ার সম্ভাবনা কম। কারণ ২০২৪ সালে শেষের দিকে এই দম্পতি নিজেদের দেউলিয়া ঘোষণা করেছিল।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল