আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

গাজায় তিন দিনের যুদ্ধ বিরতির আহ্বান বাইডেনের

Custardy: Goggle

আর্ন্তজাতিক ডেস্ক: হামাস নিধনের লক্ষ্যে গাজায় ভয়ঙ্কর হামলা চালাচ্ছে ইজরায়েল। ভয়াবহ পরিস্থিতি গাজার। বাড়ছে স্থল অভিযানের তীব্রতা। ক্রমাগত চলছে বোমা বর্ষণ এবং বেড়ে চলেছে মৃত্য়ু মিছিল। যার মধ্য়ে অধিকাংশই বৃদ্ধ এবং শিশু। এমতাবস্থায় গত মঙ্গলবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে(Benjamin Netanyahu) তিন দিনের যুদ্ধবিরতি দিতে অনুরোধ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন(Joe Biden)। এ অনুরোধের সময় বাইডেন বলেন, ‘এ যুদ্ধবিরতি হামাসের হাতে বন্দি ইজরায়েলিদের মুক্তি নিশ্চিত করতে সাহায্য করবে।’ 

যুক্তরাষ্ট্রের এক সংবাদমাধ্যম জানিয়েছে, যুক্তরাষ্ট্র, ইজরায়েল(Israel)  ও কাতার একটি প্রস্তাব নিয়ে একসাথে আলোচনা করছে। তিন দিনের যুদ্ধ বিরতি এজন্য দেওয়া হবে, যাতে হামাস ১০ থেকে ১২ জন বন্দিকে মুক্তি দিতে পারে। এছাড়া হামাসের হাতে বন্দি থাকা ইজরায়েলিদের একটি তালিকা করে সেগুলো যাচাই করা হবে। যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের দুই কর্মকর্তা আরো জানিয়েছেন, বাইডেনের অনুরোধের জবাবে নেতানিয়াহু বলেছেন, তিনি হামাসকে(Hamas) বিশ্বাস করেন না। তা ছাড়া তাদের (হামাস) উদ্দেশ্য দেখে মনে হয় না যে, তারা বন্দিদের মুক্তির বিষয়ে সমঝোতা করতে চায়।

অন্য়দিকে ইজরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তর এ ধরনের মন্তব্যের কথা অস্বীকার করেছে। হোয়াইট হাউসের একজন মুখপাত্র বলেন, ‘মার্কিন ও ইজরায়েলি নেতারা সোমবার তাদের কথোপকথনের সময় মানবিক কারণে গাজায় কৌশলগত যুদ্ব বিরতি এবং বন্দিদের সম্ভাব্য মুক্তির বিষয়ে আলোচনা করেছেন।’ তবে এ বিষয়ে সাংবাদিকদের কোনও প্রশ্নের জবাব দিতে চাননি জো বাইডেন।

সংঘর্ষ শুরুর দিন থেকেই গাজায়(Gaza) বন্ধ বিদ্যুৎ, জল ও জ্বালানি সরবরাহ। এমনকি সন্তানদের খাবার জোগাতেও অপারক বাবা-মা। এর মধ্য়েই এখনও পর্যন্ত ২৪ ঘণ্টায় মোট তিনটি শরণার্থী শিবিরে হামলা চালিয়েছে ইজরায়েল সেনা। জাবালিয়া ও আল-মাগাজি শরণার্থী শিবিরের হামলায় অর্ধ শতাধিক প্য়ালেস্তাইন নাগরিক নিহত হয়েছেন।

Published by:

Share Link:

More Releted News:

ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে না ফ্রান্স, ফের জানিয়ে দিলেন ফরাসি বিদেশমন্ত্রী

ইরানে জেলের মধ্যে গুরুতর অসুস্থ নোবেলজয়ী নার্গিস মোহাম্মদি, নেওয়া হল হাসপাতালে

এশিয়ার আট দেশের ১৬ টি মার্কিন ঘাঁটিতে বিধ্বংসী হামলা ইরানের

চার পায়ে হাঁটছে ‘এলন মাস্ক’ সহ বিশ্বের ধনকুবেররা, বার্লিনে প্রযুক্তির চমকে হতবাক সবাই

জার্মানি থেকে ৫ হাজার সেনা প্রত্যাহার করছে আমেরিকা, নেপথ্যে কোন কারণ?

ট্রাম্পের পাকিস্তান সফর বাতিল! টেলিফোনেই সারছেন শান্তি আলোচনা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ