‘শিশুদের গলা কেটে খুন’, হামাসের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে ফাঁসলেন বাইডেন

Share:

নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন: মিথ্যা বলায় তার জুড়ি মেলা ভার। অহরহ মিথ্যা কথা বলাটাই স্বভাবে পরিণত হয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের। ফের একবার মিথ্যা দাবি করে ধরা পড়ে গেলেন তিনি। আর মার্কিন প্রেসিডেন্টের ওই মিথ্যাচার সামলাতে আসরে নামতে হল হোয়াইট হাউসের আধিকারিকদের।

কী  ঘটেছিল? বুধবার ইজরায়েলে হামাসের হামলা নিয়ে ক্যামেরার সামনে চোখের জল ফেলার নাটক করেছিলেন কুখ্যাত যুদ্ধবাজ মার্কিন প্রেসিডেন্ট। এমনকি তিনি দাবি করেছিলেন, ‘হামাস জঙ্গিরা শয়তানের মুখিয়া হয়ে উঠেছে। নিরীহ শিশুদের শিরিচ্ছেদ করে খুন করছে।’ তার ওই দাবি নিয়ে শোরগোল পড়ে যায়। ‘বিবিসি’-সহ পশ্চিমী সংবাদমাধ্যমগুলি ইজরায়েলের পক্ষ নিয়ে সরাসরি সংবাদ পরিবেশন করলেও এমন কোনও ছবি তাদের নজরে পড়েনি। কোথায় ওই ঘটনা ঘটেছে তা নিয়ে বিস্তারিত জানতে চান। মার্কিন প্রেসিডেন্ট ততক্ষণে হাওয়া হয়ে গিয়েছেন। কিন্তু নাছোড়বান্দা সাংবাদিকরা হোয়াইট হাউসের আধিকারিকদের ঘিরে ধরে বিষয়টির বিস্তারিত জানতে চান।

সাংবাদিকদের প্রশ্নবানে জর্জরিত হয়ে হোয়াইট হাউসের আধিকারিকারিকদের তখন অবস্থা ছেড়ে দে মা কেঁদে বাঁচি। শেষ পর্যন্ত প্রেসিডেন্টের মিথ্যাচারকে আড়াল করতে একের পর এক ছেঁদো যুক্তি তুলে ধরেন। ‘বিবিসি’র প্রতিনিধিকে জানান, ‘মার্কিন প্রেসিডেন্ট ইজরায়েল থেকে যে খবর পেয়েছেন, তার ভিত্তিতেই ওই দাবি করেছেন। ওই রকম কোনও চিত্র স্বচক্ষে দেখেননি।’ না দেখে কেন মিথ্যা অভিযোগ তুললেন মার্কিন প্রেসিডেন্ট তা নিয়ে কিছু বলতে রাজি হননি।

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

‘রাম মন্দিরে কোনওদিন যাব না,’ মমতাপন্থী সাংসদ কীর্তির মন্তব্যে শোরগোল

মাটির প্রতিমা নয়, আস্ত নিমগাছেই পূজিত হন মা কালী! কাটোয়ায় ৩৫০ বছরের ঐতিহ্য

ইয়েমেনে সৌদি হামলায় শিশু সহ নিহত ৩৩, আহত একাধিক

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

‘বাংলাদেশে চলে যাক’ বামেদের উদ্দেশ্যে কেন একথা বললেন দিলীপ ঘোষ?

কেদারতাল ট্রেকিং দুর্ঘটনায় ৪ যুবকের দেহ ফিরল বাঁকুড়ায়, শোকের ছায়া এলাকায়

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

ঠাকুরঘরেই মৃৎশিল্পের কারখানা! কিশোরের হাতে তৈরি আগমেশ্বরী ট্রেনে চেপে গেলেন বনগাঁয়

মধ্যপ্রাচ্যে ফের উত্তেজনা! বাতিল একাধিক বিমান, বদলাচ্ছে UAE-র ফ্লাইট সূচি

বক্স অফিসে নতুন রেকর্ডের পথে ‘রামায়ণ’, তিন দিনের মোট আয় শুনলে চমকে যাবেন