বিরাট খবর, আফ্রিকার মরুভূমির নিচে বিশাল জলের ভাণ্ডার

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সারা বিশ্বেই জল সংকট। ভূগর্ভস্থ জলের ভাণ্ডার সংকট নিয়েই ইতিমধ্যেই উদ্বেগ প্রকাশ করেছেন পরিবেশবিদেরা। এর মধ্যেই সুখবর। আফ্রিকার মরুভূমিতে জলের অভাব। আর মরুভূমির নিচেই বিশাল জলভাণ্ডারের খোঁজ পাওয়া গেল। সুদানসহ আফ্রিকার বড় কয়েকটি দেশে জলের ভাণ্ডারের অস্তিত্ব মিলেছে।   

সুদানের যত উত্তরে যাওয়া যায় ততই শুষ্ক জমি। শুধুই মরুভূমি। মিসর, সুদান থেকে চাদ ও লিবিয়া পর্যন্ত সেই জলাধার বিস্তৃত বলে জানা গিয়েছে। গত শতাব্দীর পঞ্চাশের দশকে খননের সময় ‘নিউবিয়ান স্যান্ডস্টোন অ্যাকুইফার’ নামের সেই ভান্ডার আবিষ্কার করা হয়েছিল। ভূতত্ত্ববিদ হিসেবে আবদাল্লাহ ওমর ২০ বছর ধরে অ্যাকুইফার নিয়ে গবেষণা করছেন। ২০০৪ সালে খননের সময় ওমর এল গা-আব অঞ্চলে জলের একটি উৎস খুলে দেন।

ওমর বলেন, ‘সুদানের উত্তরের অংশে গভীরতা ৬০ মিটার অথবা আরও কম। ভাবতে পারেন? একটি সেচ প্রণালি দিয়ে ৫০ হেক্টর জমিতে সেচ করা সম্ভব। সেটা সত্যি অনন্য এক বিষয়। এতে জলাধারের শক্তিশালী প্রবাহ স্পষ্ট।’

২০ বছর আগে এই জলের উৎস মেলার পর মানুষের জলের খোঁজ পাচ্ছেন। এমনকি সেই জলে কৃষিকাজ করা সম্ভব হচ্ছে। ‘নিউবিয়ান স্যান্ডস্টোন অ্যাকুইফার’ বিশ্বের সবচেয়ে বড় ‘জীবাশ্ম’ জলাধার। লক্ষ লক্ষ বছর আগে জল আবদ্ধ হয়ে এই জলের ভাণ্ডার তৈরি হয়েছে।

কয়েকজন গবেষকের ধারণা, অ্যাকুইফারের এই জল কমপক্ষে দুশো বছর থাকবে। তবে সে বিষয়ে কোনো নিশ্চয়তা নেই৷ সুদান সরকার ২০২২ সালে জলের ব্যবহার সংক্রান্ত একটি আইনে সম্মতি জানিয়েছিল৷ সেচ ও জলসম্পদ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে সেটি কার্যকর করার কথা৷ এ পর্যন্ত সরকার জনগণের জন্য ৩৮টি ছোট ও ছয়টি গভীর কূপ তৈরি করেছে৷

জলবায়ু পরিবর্তনের কারণে মরুকরণ বাড়ছে। ফলে জলের গুরুত্ব বাড়ছে। এই অঞ্চলে যদি অ্যাকুইফারের জল বুদ্ধিমত্তার সঙ্গে কাজে লাগানো যায় তবে মানুষ ও প্রাণীর অস্তিত্ব রক্ষা করা সহজ হবে।  

বকেয়া ডিএ নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে খুশি সরকারি চার কর্মচারী সংগঠন

প্রধান শিক্ষক থেকে মন্ত্রী, অরূপ দাসের রাজনৈতিক উত্থানে উৎসব মুখর ‘কাঁথি’

মুখ্যমন্ত্রীর স্বপ্ন ‘ঝকঝকে হাওড়া’ উপহার দিতে বদ্ধপরিকর প্রতিমন্ত্রী উমেশ রাই

বছরে ১৯ লক্ষ টাকার সরকারি চাকরি ছেড়ে দিলেন তরুণ ইঞ্জিনিয়ার, কারণ শুনে অবাক নেটদুনিয়া

বেলদায় তৃণমূল নেত্রী কল্পনা শীটের বিলাসবহুল বাড়িতে পুলিশের তল্লাশি

অবসর ভেঙে ফের টেনিসে ফিরছেন দুই সন্তানের মা সেরিনা উইলিয়ামস

‘স্কুলে হিন্দি বলার জন্যে চপ্পল দিয়ে পিটিয়েছিল মা’, শৈশবের দিনগুলির স্মরণে ববি দেওল

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে ফের সিআইডি টিম

বাংলাদেশ মুক্তিযুদ্ধের অন্যতম সেনানি তোফায়েল আহমেদ আর নেই

‘তৃণমূলের দুই বিধায়কের অভিযোগের ভিত্তিতেই সই জাল কাণ্ডের তদন্ত হচ্ছে’, বললেন মুখ্যমন্ত্রী

লুধিয়ানার কারখানায় বিষাক্ত গ্যাস লিক, নিহত ৩

বিনা টিকিটে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ দেখতে পারবেন ১৪ হাজার দর্শক

দক্ষিণের ৯ জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, জেনে নিন কখন কোথায় হবে দুর্যোগ…

তৃণমূলের দলীয় কার্যালয়ে এবার গেরুয়া পতাকা, স্বেচ্ছায় চাবি বিজেপির হাতে তুলে দিলেন কর্মীরা