‘জিয়াউল হকের সময় থেকেই জঙ্গিদের আঁতুড়ঘর পাকিস্তান’, বিস্ফোরক স্বীকারোক্তি বিলাওয়ালের

Share:

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান এবং পাকিস্তানের প্রাক্তন বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি স্বীকার করেছেন যে পাকিস্তানের মাটি থেকেই জিহাদের উৎপত্তি। বিলাওয়াল স্পষ্ট বলেছেন যে তিনি অতীত থেকে পালাতে চান না। সেই সঙ্গে বলতে চান যে পাকিস্তানের পূর্ববর্তী একনায়কতন্ত্রই এই ‘জিহাদীকরণের’ জন্য দায়ী।

উল্লেখ্য, গত শুক্রবার বিলাওয়াল আল জাজিরা টিভিতে এক সাক্ষাৎকারে বলেছিলেন যে, পাকিস্তানের জন্য সমস্যা তৈরি করছে লস্কর-ই-তৈবা প্রধান হাফিজ সঈদ এবং জইশ-ই-মহম্মদ প্রধান মাসুদ আজহারের মতো লোকেরা। পাকিস্তান বিশ্বাস করে ভারতের কাছে ক্ষতিপূরণ হিসেবে এদের হস্তান্তরে কোনও আপত্তি নেই। যদি নয়াদিল্লি এই প্রক্রিয়ায় সহযোগিতা করার ইচ্ছা প্রকাশ করে।

অন্য এক সাক্ষাৎকারে বিলাওয়াল ভুট্টো জারদারি বলেন যে, দলগুলি (জৈশ-ই-মহম্মদ এবং লস্কর-ই-তৈবা) কেবল পাকিস্তানের বাইরে নয়, বরং পাকিস্তানের ভেতরেও সন্ত্রাসী হামলা চালানোর কথা বলে। আমাদের দেশ এটা কিন্তু অনুমোদন করে না।

বিলাওয়াল ভুট্টো পাকিস্তানকে সন্ত্রাসবাদের শিকার বলে অভিহিত করেছেন এবং বলেছেন যে পাকিস্তান সর্বমোট ৯২,০০০ জনকে হারিয়েছে। তিনি বলেন, “আমি নিজেও সন্ত্রাসবাদের শিকার।” পহেলগাঁও হামলাকে সন্ত্রাসী হামলা বলে অভিহিত করে তিনি বলেন “সন্ত্রাসী হামলার শিকারদের যন্ত্রণা আমরা বুঝি। এই হামলার শিকারদের পরিবারগুলি যে যন্ত্রণার মধ্য দিয়ে যাচ্ছে তা আমরা বুঝি।”

সাক্ষাৎকারের সময় যখন বিলাওয়ালকে প্রশ্ন করা হয় যে তাঁর দেশের প্রাক্তন সেনাপ্রধান পারভেজ মোশারফ নিজেই বলেছিলেন যে পাকিস্তান সন্ত্রাসীদের সমর্থন করে। কাশ্মীরে যুদ্ধ করার জন্য তাদের প্রশিক্ষণ দেওয়াও হচ্ছে। উত্তরে বেনজির পুত্র বলেন, পারভেজ মোশাররফের মতামত সম্পর্কে তার কিছু বলার নেই। তবে এটুকু বলাই যথেষ্ট যে, ঠান্ডা লড়াইয়ের পর এই অঞ্চলের নীতি এমন হয়ে ওঠে যে, লস্কর-ই-তৈবার মতো সংগঠনগুলিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করা হয়নি। ৯/১১ ঘটনার পর এই সব দলের লোকদের স্বাধীনতা সংগ্রামী বলা হত। পাকিস্তান সরকার সেই সময় আফগানিস্তানের ভেতরে যুদ্ধ করার জন্য এই ধরনের সংগঠনগুলিকে সমর্থন করত। কিন্তু তারপরও আমি এবং আমার মা এর বিরুদ্ধে ছিলাম।

বিলাওয়াল ভুট্টোর মা বেনজির ভুট্টো পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন। পাকিস্তানে সন্ত্রাসীদের দ্বারা গুলিবিদ্ধ হয়ে হত্যা করা হয়। বিলাওয়ালের দাদু অর্থাৎ বেনজির ভুট্টর বাবা জুলফিকর আলি ভুট্টোও পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন। সাক্ষাৎকারে একসময় প্রশ্নকর্তা জিজ্ঞাসা করে বসেন বিলাওয়াল ভুট্টো জারদারির বাবা আসিফ আলি জারদারিও তো বলেছিলেন পাকিস্তানে আজ যারা সন্ত্রাসী তারা গতকালের নায়ক।

এই বিষয়ে ব্যাখা করে বিলাওয়াল বলেন, “আমরা অতীত থেকে পালিয়ে যাচ্ছি না, তবে আমাদের অতীতে জড়িয়ে পড়া এবং বাস্তবতাকে উপেক্ষা করা উচিত নয়। আন্তর্জাতিক সম্প্রদায় এবং স্বৈরশাসক জেনারেল জিয়া-উল-হকের সঙ্গে যোগসাজশে পাকিস্তান একটি সমাজ হিসেবে তালিবানের বিরুদ্ধে যুদ্ধ শেষ করার পদক্ষেপ নিয়েছে। পাকিস্তানকে ‘জিহাদি’ করার পরিকল্পনা করা হয়েছে। যাতে আফগানিস্তানের প্রেক্ষাপটে যুদ্ধ লড়া যায়।”

বিলাওয়াল বলেন, “আফগানিস্তানের জিহাদীকরণের জন্য আন্তর্জাতিক সম্প্রদায় পাকিস্তানে উপস্থিত পাকিস্তানি গোষ্ঠী বা ব্যক্তিদের লক্ষ্যবস্তু করছে। আমাকে ‘জিহাদ’ চালানোর প্রশিক্ষণ দেওয়া হয়েছিল- এটা অতীতের কথা। আল কায়েদা হোক বা অন্য কোনও সন্ত্রাসী সংগঠন, তারা সবাই আফগানিস্তান জিহাদের সঙ্গে যুক্ত ছিল। একবার যখন আফগানিস্তান জিহাদ শেষ হয়, তখন কিছু দল সিদ্ধান্ত নেয় যে তারা ৯/১১ চালাবে। এই দলগুলির মধ্যে কিছু দল কাশ্মীরে জিহাদ করতে গিয়েছিল। সেই সময় পাকিস্তানে খুব কম লোকই ছিল যারা এই গোষ্ঠীগুলির বিরোধিতা করত না।”

পাকিস্তানের প্রাক্তন বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি মনে করেন লস্কর-ই-তৈবার প্রতিষ্ঠাতা হাফিজ সঈদকে হত্যা করা উচিত। ২০২২ সালের এপ্রিলে সন্ত্রাসবাদে অর্থায়নের অভিযোগে পাকিস্তান তাকে ৩১ বছরের কারাদণ্ড দেয়।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল