চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

করাচি বিশ্ববিদ্যালয়ে ভয়াবহ বিস্ফোরণে তিন চিনা সহ নিহত চার

নিজস্ব প্রতিনিধি, করাচি: ফের ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল করাচির মাটি। মঙ্গলবার করাচি বিশ্ববিদ্যালয় চত্বরে এক গাড়ি বোমা বিস্ফোরণে তিন চিনা নাগরিক সহ চার জন প্রাণ হারিয়েছেন। গুরুতর জখম হয়েছেন আরও বেশ কয়েকজন। তাঁদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিস্ফোরণের খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছে বিশাল পুলিশ বাহিনী ও উদ্ধারকারী দল। পুরো এলাকা ঘিরে ফেলা হয়েছে।

পুলিশ জানিয়েছে, মঙ্গলবার দুপুরে করাচি বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউটের কাছে একটি সাদা রংয়ের গাড়িতে বিস্ফোরণ ঘটে। ভয়াবহ বিস্ফোরণের শব্দে অনেকেই আতঙ্কিত হয়ে দৌড়াদৌড়ি শুরু করে দেন। বিস্ফোরণের আগে ওই গাড়িটির ভিতরে সাত-আটজনকে দেখা গিয়েছে। তবে আত্মঘাতী বিস্ফোরণ কিনা তা তদন্ত শেষ না হওয়া পর্যন্ত স্পষ্ট করে বলা যাবে না।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কনফুসিয়াস ইনস্টিটিউটে বিদেশি ভাষা শেখানো হয়। বেশ কয়েকজন বিদেশি পড়ুয়া ওই ইনস্টিটিউটে পাঠরত। এদিন ক্লাস শেষে অতিথিশালায় ফেরার মুখেই বিস্ফোরণের শিকার হন দুই বিদেশি পড়ুয়া।  বিস্ফোরণে আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাঁদের মধ্যে অন্তত তিনজনের অবস্থা সঙ্কটজনক। ঘটনার পরেই পুরো এলাকা ঘিরে ফেলে নিরাপত্তা রক্ষীরা। করাচি পুলিশের ডিআইজি মুকাদ্দাস হায়দার সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘কীভাবে বিস্ফোরণ ঘটল, তা নিয়ে এখনই কিছু বলা সম্ভব নয়। তদন্ত শেষ হওয়ার পরেই এ বিষয়ে বিস্তারিত বলা যাবে। কোনও জঙ্গি গোষ্ঠীর হাত রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।’

Published by:

Share Link:

More Releted News:

মার্কিন যুদ্ধবিমান ঘায়েলে চিনের তৈরি বিশেষ অস্ত্র ব্যবহার ইরানের

ইরান থেকে খবর নিয়ে আমেরিকা সফরে যেতে পারেন পাক সেনাপ্রধান মুনির

লাহোরে গুলিবিদ্ধ লস্কর নেতা আমির হামজা, অবস্থা আশঙ্কাজনক

বিশ্বের প্রবীণতম গরিলার জন্মদিন পালন, ধুমধাম করে উদযাপন চিড়িয়াখানায়

জ্যান্ত পিঁপড়ে পাচারের দায়ে জরিমানাসহ ১ বছর কারাদণ্ড চিনা ব্যক্তির

রাশিয়ার তেল কেনায় ভারতকে আর ছাড় দেবে না আমেরিকা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ