‘অপারেশন সিঁদুর’-এর পরের দিনই পরপর বিস্ফোরণে কেঁপে উঠল লাহোর

Share:

নিজস্ব প্রতিনিধি, লাহোর: ভারতের পক্ষ থেকে পহেলগাঁও জঙ্গি হামলার প্রতিশোধ অপারেশন সিঁদুর’র পরের দিনই পর পর বিস্ফোরণের শব্দ শোনা গেল লাহোরে। একটি সংবাদমাধ্যম এই বিষয় জানিয়েছে, বৃহস্পতিবার পাকিস্তানের লাহোরে একের পর এক বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়। তার পরই সাইরেন বেজে ওঠে। সাইরেনের শব্দে স্থানীয়রা সঙ্গে সঙ্গে বেরিয়ে আসেন তাঁদের ঘর থেকে।

কাশ্মীরের পহেলগাঁও- এর বৈসরণ উপত্যকায় সন্ত্রাসী হামলার প্রতিশোধ হিসেবেই ভারত ‘ অপারেশন সিন্দুর’ নামে একটি অভিযান চালায়। এই অভিযানে ভারত পাকিস্তানের ৯ টি জঙ্গি ঘাটিতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এই হামলায় ৯০ জন নিহত হয়েছে বলে জানা গিয়েছে। তার ঠিক পরের দিনই এই বিস্ফোরণ আতঙ্কের সৃষ্টি করেছে।

স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, ওয়ালটন বিমানবন্দরের কাছে লাহোরের গোপাল নগর এবং নাসিরাবাদ এলাকায় এই বিস্ফোরণের শব্দ শোনা যায়। ইতিমধ্যেই একটি ভিডিও ছড়িয়ে পরে। তাতে দেখা গিয়েছে, আতঙ্কে লোকজন তাদের ঘর থেকে বেরিয়ে আসছে এবং আকাশে কালো ধোঁয়ায় মেঘ ঢেকে গিয়েছে।

 

যেই এলাকায় এই বিস্ফোরণটি ঘটে সেটি লাহোরের অভিজাত কেন্দ্রীয় ব্যবসায়িক জেলা এবং লাহোর সেনাদের বাসস্থানের কাছেই। লাহোরের একটি প্রতিবেদনে বলা হয়েছে, এই ঘটনার জেরে শিয়ালকোট এবং লাহোর বিমানবন্দরে বর্তমানে সমস্ত উড়ান চলাচল স্থগিত রাখা হয়েছে।

স্থানীয় পুলিশ সূত্রে খবর, এই বিস্ফোরণটি ৫-৬ ফুট লম্বা একটি ড্রোনের কারণে হতে পারে। সূত্র আরও জানিয়েছে, সিস্টেম জ্যাম করে ড্রোনটিকে গুলি করে মাটিতে ফেলা হয়েছে। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহত খবর পাওয়া যায়নি।

সূর্যের গোচরে মহালভ্য যোগ! ভাগ্য চমকাবে ৭ রাশির জাতকদের

বউয়ের সঙ্গে তুমুল ঝগড়া, বনিবনা হচ্ছে না, সঙ্গীকে নিয়ে নিরিবিলিতে ডিনার ডেটে যান…….

সুখের ঘুমেই কমছে আয়ু? অতিরিক্ত ঘুম ডেকে আনছে অকালমৃত্যুর ঝুঁকি

‘এসআইআরের সিদ্ধান্ত জ্ঞানেশের একার নয়’, সুপ্রিম কোর্টকে জানাল নির্বাচন কমিশন

পড়শির থেকে ৪ জিনিস ধার করেন? সংসারে কোন অমঙ্গল ডেকে আনছেন জানেন…

ধর্মীয় অবমাননার মিথ্যা অভিযোগে এবার বাংলাদেশে গ্রেফতার হিন্দু পুলিশ কর্মী

দুঃসংবাদ ৪ রাশির জাতকদের, বুধের অস্তের কারণে নেমে আসছে অর্থ সঙ্কট

রাহুর নক্ষত্রে সূর্যের গোচর, ধনতেরাস পর্যন্ত সুসময় ৫ রাশির জাতকদের

ডেঙ্গু নিয়ে আগামী তিন সপ্তাহ সাবধান থাকতে পরামর্শ স্বাস্থ্যমন্ত্রীর

সোশ্যাল মিডিয়ায় ২১ লক্ষের বেশি ফলোয়ার, গ্রামপ্রধান পদে লড়ে মাত্র ৩৩টি ভোট পেলেন নেটপ্রভাবী

ডিলিমিটেশন বাতিলের দাবিতে হাইকোর্টে মামলা দায়ের, কলকাতা পুরসভায় আদৌ ভোট হবে?

আট বছরের ছেলেকে শ্বাসরোধ করে খুনের পর নদীতে ছুড়ে ফেলল বাবা, কারণ শুনলে চমকে যাবেন

পুরভোট নিয়ে রণকৌশল সাজাতে বৃহস্পতিতে বৈঠকে বসছেন শুভেন্দু, উপস্থিত থাকবেন শমীক-সুকান্ত

চিংড়িঘাটা থেকে সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো চালু ডিসেম্বরেই, সুখবর দিলেন রেলমন্ত্রী